১০০ সুসাব্যস্ত হাদিস > কেনাবেচায় নরম ও সহজ পন্থা অবলম্বন করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৯২
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “সেই ব্যক্তির প্রতি আল্লাহ্ রহম করুন! যে বিক্রি করার সময়, কিনার সময় এবং স্বীয় অধিকার চাওয়ার সময় সহজ ও নরম পন্থা অবলম্বন করে।” (বুখারী ২০৭৬)

১০০ সুসাব্যস্ত হাদিস > রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া
১০০ সুসাব্যস্ত হাদিস ৯৩
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “এক ব্যক্তি পথ চলার সময় পথে একটি কাঁটার ডাল দেখতে পেলে তা রাস্তা থেকে সরিয়ে দিলো। ফলে আল্লাহ্ তার প্রতি অনুগ্রহ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।” (বুখারী ৬৫৪, মুসলিম ১৯১৪)

১০০ সুসাব্যস্ত হাদিস > সাদক্বাহ করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৯৪
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরের মুল্য পরিমাণ দান করে– আল্লাহ্ তো হালাল বস্তু ব্যতীত অন্য কিছু গ্রহন করেন না- তবে আল্লাহ্ তা তাঁর ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তাকে তার দানকারীর জন্য বৃদ্ধি করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার অশ্বশাবককে লালন-পালন করতে থাকে। অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায়।” (বুখারী ১০৮০, মুসলিম ১০১৮)

১০০ সুসাব্যস্ত হাদিস > জিলহজ্জ মাসের প্রথম দশকে নেক আমল বেশী বেশী করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৯৫
ইবনে আব্বাস (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “এই (অর্থাৎ, যিলহজ্জ মাসের প্রথম দশকের) দিনগুলোতে যে আমল করা হয় তার চেয়ে উত্তম আর কোন আমল নেই। সাহাবাগন জিজ্ঞেস করলেন, জিহাদও কি উত্তম নয়? তিনি বললেন, “জিহাদও উত্তম নয়।” তবে সেই ব্যক্তির কথা স্বতন্ত্র, যে নিজের জান ও মাল ধ্বংসের মুখে জেনেও জিহাদের দিকে এগিয়ে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না।” (বুখারী ৯৬৯)