১০০ সুসাব্যস্ত হাদিস > ক্রোধ থেকে বিরত থাকা
১০০ সুসাব্যস্ত হাদিস ৮৮
এক ব্যক্তি নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললো, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, “রাগ করো না।” সে কয়েকবার একই কথার পুনরাবৃত্তি করলো। আর তিনি বললেন, “রাগ করো না।” (বুখারী ৬১১৬)

১০০ সুসাব্যস্ত হাদিস > আল্লাহ্র ভয়ে কাঁদা
১০০ সুসাব্যস্ত হাদিস ৮৯
আবূ হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “সাত প্রকারের লোককে আল্লাহ্ তাঁর ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, তাদের মধ্যে একজন হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ্কে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে।” (বুখারী ৬৬০ মুসলিম ১০৩১)

১০০ সুসাব্যস্ত হাদিস > সাদক্বায়ে জারীয়া
১০০ সুসাব্যস্ত হাদিস ৯০
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের নেকী জারী থাকে। সাদক্বায়ে জারীয়া, ফলপ্রসূ ইল্ম এবং সুসন্তান যে তার জন্য দুআ করে।” (মুসলিম ১৬৩১)

১০০ সুসাব্যস্ত হাদিস > মসজিদ তৈরী করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৯১
যখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মসজিদ পুনঃ নির্মাণ করেন, তখন লোকেরা তাঁর সমালোচনা করে। তিনি তাদের জবাবে বললেন, তোমরা অনেক কিছু বললে, কিন্তু আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ্ তাঁর জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরী করবেন।” (বুখারী ৪৫০, মুসলিম ৫৩৩)