১০০ সুসাব্যস্ত হাদিস > মানুষের ব্যাপারে ভাল ধারণা পোষণ করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৮৪

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা (মন্দ) ধারণা করা থেকে বিরত থাকো। কারণ, (মন্দ) ধারণাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা।” (বুখারী ৬০৬৬, মুসলিম ০২৬৩)

১০০ সুসাব্যস্ত হাদিস > ঘরের কাজে পরিবারকে সাহায্য করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৮৫

তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বাড়িতে কি করেন? উত্তরে তিনি বললেন, তিনি বাড়িতে তাঁর পরিবারের কাজে সহযোগিতা করেন। যখন নামাযের সময় এসে উপস্থিত হয়, তখন নামাযের জন্য বেরিয়ে যান। (বুখারী ৬৭৬)

১০০ সুসাব্যস্ত হাদিস > স্বভাবগত অভ্যাস

১০০ সুসাব্যস্ত হাদিস ৮৬

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “স্বভাবগত অভ্যাস হলো পাঁচটি অথবা পাঁচটি হলো স্বভাবগত অভ্যাসের অন্তর্ভুক্ত। খাতনা করা, নাভীর নীচের লোম পরিস্কার করা, বগলের চুল ছিঁড়ে ফেলা, নখ কাটা এবং মোচ খাটো করা।” (বুখারী ৫৮৮৯, মুসলিম ২৫৭)

১০০ সুসাব্যস্ত হাদিস > এতিমদের দেখাশুনা করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৮৭

সাহল ইবনে সা’আদ নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আমি ও এতীমদের দেখাশুনার দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এত দূর ব্যবধানে থাকবো। তারপর তিনি নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুলী দিয়ে ইঙ্গিত করে দেখালেন।” (বুখারী ৬০০৫)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00