১০০ সুসাব্যস্ত হাদিস > বৃষ্টি হওয়ার সময় দুআ করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৬৬

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন বৃষ্টি হতে দেখতেন, তখন বলতেন, “আল্লাহুম্মা সাইয়েবান নাফিআ” (হে আল্লাহ্‌ মুষলধারে উপকারী বৃষ্টি বর্ষাও)। (বুখারী ১০৩২)

১০০ সুসাব্যস্ত হাদিস > বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহ্‌র যিক্‌র করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৬৭

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন মানুষ স্বীয় বাড়িতে প্রবেশ করার সময় মহান আল্লাহ্‌র যিক্‌র করে নেয়, তখন শয়তান (তার সহচরদের) বলে, না তোমরা রাত্রিবাস করতে পারবে, আর না রাতের খাবার পাবে। কিন্তু প্রবেশ করার সময় যদি আল্লাহ্‌র যিক্‌র না করে, তবে বলে, রাত্রিবাসও করতে পারবে এবং রাতের খাবারও পাবে।” (মুসলিম ২০১৮)

১০০ সুসাব্যস্ত হাদিস > মজলিসে আল্লাহ্‌র যিক্‌র করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৬৮

নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “লোকেরা যখন এমন কোন মজলিসে বসে যেখানে তারা না আল্লাহ্‌র যিক্‌র করে, আর না তাদের নবীর প্রতি দরূদ পাঠ করে, তখন এই মজলিস তাদের অনুতাপের কারণ হয়। এখন আল্লাহ্‌ চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন আবার ক্ষমা করেও দিতে পারেন।” (তিরমিযী ৩৩৮০)

১০০ সুসাব্যস্ত হাদিস > পায়খানায় প্রবেশ কালে দুআ করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৬৯

তিনি বলেন, রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন পায়খানায় প্রবেশ করার ইচ্ছা করতেন, তখন বলতেন, ‘আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসী ওয়াল খাবাইস’ (হে আল্লাহ্‌! আমি তোমার নিকট খবিস জ্বিন নরনারীর অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি)। (বুখারী ৬৩২২, মুসলিম ৩৫৭)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00