১০০ সুসাব্যস্ত হাদিস > হাচির উত্তর দেওয়া
১০০ সুসাব্যস্ত হাদিস ৬২
আবূ হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “তোমাদের কেউ যখন হাঁচি দেয়, তখন সে যেন বলে, ‘আলহামদুলিল্লাহ’ এবং তার ভাই অথবা সাথী যেন (উত্তরে) বলে, ‘ইয়ারহামু কাল্লাহ’ অতঃপর সে যেন বলে, ‘ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউস্লিহ বালাকুম’।” (বুখারী ৬২২৪)

১০০ সুসাব্যস্ত হাদিস > রোগীর জন্য দুআ করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৬৩
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলতেন, “লা বাসা ত্বহুর ইনশাআল্লাহ্” (চিন্তার কোন কারণ নেই আল্লাহ্ চাহেতো পাপ মোচন হবে)। (বুখারী ৫৬৬২)

১০০ সুসাব্যস্ত হাদিস > ব্যথার স্থানে হাত রেখে দুআ পড়া
১০০ সুসাব্যস্ত হাদিস ৬৪
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সেই ব্যথার অভিযোগ করলেন, যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তাঁর শরীরে অনুভব করে আসছেন। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) বললেন, “শরীরে যেখানে ব্যথা অনুভব করছো সেখানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বলো এবং সাতবার ‘আউযু বিল্লাহি ওয়া ক্বুদরতিহি মিন শার্রি মা আজিদু ওয়া উহাযির’ (আমি আল্লাহ্র মর্যাদা এবং তাঁর ক্বুদরতের মাধ্যমে সেই ব্যাথা থেকে আশ্রয় কামনা করছি, যা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি) পড়ো।” (মুসলিম ২২০২)

১০০ সুসাব্যস্ত হাদিস > মোরগের ডাক শুনে দুআ এবং গাধার আওয়ায শুনে শয়তান থেকে আশ্রয় কামনা করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৬৫
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহ্র অনুগ্রহ চাইবে। কারণ, সে ফেরেশতা দেখেছে। আর যখন গাধার আওয়ায শুনবে, তখন আল্লাহ্র নিকট শয়তান থেকে আশ্রয় কামনা করবে। কারণ, সে শয়তান দেখেছে।’ (বুখারী ৩৩০৩, মুসলিম ২৭২৯)