১০০ সুসাব্যস্ত হাদিস > খাদ্যের দোষ-ত্রুটি বর্ণনা না করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৫৪

তিনি বলেন, “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনও কোন খাদ্যের দোষ-ত্রুটি বর্ণনা করেননি। ইচ্ছা হলে আহার করেছেন, অন্যথায় বর্জন করেছেন।” (বুখারী ৫৪০৯, মুসলিম ২০৬৪)

১০০ সুসাব্যস্ত হাদিস > তিন আঙ্গুলের সাহায্যে আহার করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৫৫

তিনি বলেন, “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিনটি আঙ্গুলের সাহায্যে আহার করতেন এবং মুছে নেওয়ার পূর্বে স্বীয় হাত চেটে নিতেন।” (মুসলিম ২০৩২)

১০০ সুসাব্যস্ত হাদিস > রোগ মুক্তির উদ্দেশ্যে যমযমের পানি পান করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৫৬

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যমযমের পানি সম্পর্কে বলেন, “উহা বরকতময় পানি। উহা খাদ্যের কাজ করে।” (মুসলিম ২৪৭৩) তায়ালাসী আরো একটু বৃদ্ধি করে বলেন, “এবং তাতে রয়েছে রোগের নিরাময়।”

১০০ সুসাব্যস্ত হাদিস > ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে কিছু খাওয়া

১০০ সুসাব্যস্ত হাদিস ৫৭

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক বর্ণনায় এসেছে, “তিনি বিজোড় সংখ্যক খেজুর খেতেন।” (বুখারী ৯৩৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00