১০০ সুসাব্যস্ত হাদিস > চাশতের নামায পড়া

১০০ সুসাব্যস্ত হাদিস ২২

আবূ যার (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “তোমাদের প্রত্যেকেই এমন অবস্থায় প্রভাব করে যে, তাকে তার প্রত্যেক জোড়াগুলোর পরিবর্তে সাদকাহ দেয়া লাগে। কাজেই প্রত্যেক বার ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ বলা সাদকাহ হিসেবে বিবেচিত হয়, প্রত্যেক বার ‘আল্লাহু আকবর’ বলা সাদকা হিসেবে গণ্য হয় এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করাও সাদকাহ হিসেবে বিবেচিত হয়। আর এসবের মুকাবিলায় চাশতের দু’রাকআ’ত নামাযই হবে যথেষ্ট”। (মুসলিম ৭২০)

১০০ সুসাব্যস্ত হাদিস > রাতে উঠে নামায পড়া

১০০ সুসাব্যস্ত হাদিস ২৩

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করা হলো, ফরয নামাযের পর কোন নামায সর্বোত্তম? তিনি বললেন, ‘ফরয নামাযের পর সর্বোত্তম নামায হলো, রাতে উঠে নামায পড়া।’ (মুসলিম ১১৬৩)

১০০ সুসাব্যস্ত হাদিস > বিতর নামায পড়া

১০০ সুসাব্যস্ত হাদিস ২৪

নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমরা তোমাদের রাতের শেষ নামাযকে বিতর করে নাও।” (বুখারী ৯৯৮, মুসলিম ৭৫১)

১০০ সুসাব্যস্ত হাদিস > জুতো পরে নামায পড়া

১০০ সুসাব্যস্ত হাদিস ২৫

আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি জুতো পরে নামায পড়েছেন? তিনিবললেন, হ্যাঁ। (বুখারী ৩৮৬)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00