১০০ সুসাব্যস্ত হাদিস > মসজিদে প্রবেশ করার সময় ও বের হওয়ার সময় দু’আ পড়া

১০০ সুসাব্যস্ত হাদিস ১৬

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন যেন বলে, ‘আল্লাহুম্মাফ তাহলী আবওয়াবা রাহমাতিক’। (হে আল্লাহ্! আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।) আর যখন বের হয়, তখন যেন বলে, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফায-লীকা’। (হে আল্লাহ্! আমি তোমার অনুগ্রহ কামনা করছি।)” (মুসলিম ৭১৩)

১০০ সুসাব্যস্ত হাদিস > সুতরা সামনে রেখে নামায পড়া

১০০ সুসাব্যস্ত হাদিস ১৭

মুসা ইবনে তালহা (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যখন তোমাদের কেউ নিজের সামনে বাহনের জিনের পিছনের কাঠের ন্যায় কিছু রেখে নিয়ে নামায পড়লে সামনে দিকে কেউ অতিক্রম করলে তার কোন পরোয়া করার দরকার নেই।” (মুসলিম ৪৯৯)

১০০ সুসাব্যস্ত হাদিস > দুই সাজদার মাঝখানে ইক্ক’আর নিয়মে বসা

১০০ সুসাব্যস্ত হাদিস ১৮

তিনি ত্বাউসকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, আমরা ইবনে আব্বাস (রাঃ) কে দু’পায়ের উপর ইক্কআ’র নিয়মে বসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা সুন্নত। আমরা তাঁকে বললাম, এতে তো পায়ের প্রতি যুলুম করা হয়। তখন ইবনে আব্বাস (রাঃ) বললেন, বরং এটা তোমার নবীর সুন্নত। (মুসলিম ৫৩৬)

১০০ সুসাব্যস্ত হাদিস > শেষ বৈঠক নিতম্ব জমিনে লাগিয়ে বসাঃ

১০০ সুসাব্যস্ত হাদিস ১৯

তিনি বলেন, “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন শেষ রাকাআ’তে বসতেন, তখন বাম পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে দিয়ে নিতম্বের উপর বসতেন।” (বুখারী ৮২৮)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00