১০০ সুসাব্যস্ত হাদিস > গোসলের পূর্বে ওযূ করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৭
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন ফরয গোসল করতেন, তখন প্রথমে স্বীয় হস্তদ্বয় ধৌত করতেন। অতঃপর নামাযের ওযূর ন্যায় ওযূ করতেন। তারপর তাঁর দু’হাত দিয়ে তিন অঞ্জলি পানি নিজের মাথায় ঢালতেন। পরিশেষে সমপ্ত শরীরে পানি ঢেলে দিতেন।” (বুখারী ২৩৪)

১০০ সুসাব্যস্ত হাদিস > অযূর শেষে দু’আ
১০০ সুসাব্যস্ত হাদিস ৮
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে যে কেউ সুন্দর করে অযূ করে বলে, ‘আশহাদু আনলা ইলাহা ইল্লা-ল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহ’ তাঁর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।” (মুসলিম ২৩৪)

১০০ সুসাব্যস্ত হাদিস > ওযু-গোসলে পানি পরিমিত খরচ করা
১০০ সুসাব্যস্ত হাদিস ৯
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একসা’ হতে পাঁচ মুদ (কম-বেশী ২৫০০ থেকে ৩১২৫ গ্রাম) পর্যন্ত পানি দিয়ে গোসল এবং এক মুদ (কম-বেশী ৬২৫গ্রাম) পানি দিয়ে ওযু করতেন।” (বুখারী ২০১, মুসলিম ৩২৫)

১০০ সুসাব্যস্ত হাদিস > ওযুর পর দু’রাকআত নামায পড়া
১০০ সুসাব্যস্ত হাদিস ১০
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমার ন্যায় এরূপ অযু করে একাগ্র চিত্তে দু’রাকআত নামায পড়বে, তার পূর্বের সকল গোনাহ মাফ করে দেওয়া হবে।’’ (বুখারী ১৫৯, মুসলিম ৫৩৯)