আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ কেউ মজলিস থেকে উঠে গিয়ে পুনরায় ফিরে এলে।
আদাবুল মুফরাদ ১১৪৮
حدثنا خالد بن مخلد قال: حدثنا سليمان بن بلال قال: حدثني سهيل، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم: «إذا قام أحدكم من مجلسه، ثم رجع إليه، فهو أحق به»
নবী (সাঃ) বলেনঃ তোমাদের কেউ মজলিস থেকে উঠে গিয়ে পুনরায় তথায় ফিরে এলে সে তার পূর্বোক্ত স্থানে বসার অধিক হকদার। (মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ রাস্তায় বসা।
আদাবুল মুফরাদ ১১৪৯
حدثنا محمد بن سلام قال: أخبرنا أبو خالد الأحمر، عن حميد، عن أنس: أتانا رسول الله صلى الله عليه وسلم ونحن صبيان، فسلم علينا، وأرسلني في حاجة، وجلس في الطريق ينتظرني حتى رجعت إليه، قال: فأبطأت على أم سليم، فقالت: ما حبسك؟ فقلت: بعثني النبي صلى الله عليه وسلم في حاجة، قالت: ما هي؟ قلت: إنها سر، قالت: فاحفظ سر رسول الله صلى الله عليه وسلم
রাসূলুল্লাহ (সাঃ) আমাদের নিকট এলেন। আমরা ছিলাম একদল বালক। তিনি আমাদের সালাম দিলেন। তিনি আমাকে তাঁর এক প্রয়োজনে পাঠালেন এবং আমার ফিরে না আসা পর্যন্ত রাস্তায় বসে আমার জন্য অপেক্ষা করতে থাকলেন। এতে উম্মু সুলাইম (রাঃ)-র নিকট আমার (বাড়িতে) ফিরে আসতে বিলম্ব হলো। তিনি বিলম্বের কারণ জিজ্ঞেস করলে আমি বললাম, নবী (সাঃ) তার এক প্রয়োজনে আমাকে পাঠিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করেন, তা কি? আমি বললাম, সেটা গোপনীয় বিষয়। তিনি বলেন, তাহলে তুমি রাসূলুল্লাহ (সাঃ)-এর গোপনীয় বিষয়ের হেফাজত করো। -(মুসলিম, বুখারী, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, আহমাদ, দারিমী, ইবনে খুজাইমাহ)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ সভা-সমিতিতে বসার জায়গা প্রশস্ত করা।
আদাবুল মুফরাদ ১১৫০
حدثنا الحميدي قال: حدثنا ابن عيينة قال: حدثنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر قال: قال النبي صلى الله عليه وسلم: «لا يقيمن أحدكم الرجل من مجلسه، ثم يجلس فيه، ولكن تفسحوا وتوسعوا»
নবী (সাঃ) বলেছেনঃ তোমাদের কেউ যেন অপর ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে না বসে। বরং তোমরা ছড়িয়ে-ছিটিয়ে জায়গা প্রশস্ত করে বসো। -(মুসলিম, বুখারী, দারিমী, আবু আওয়ানাসাঈ, ইবনে হিব্বান)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ পরে আসা ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে বসবে।
আদাবুল মুফরাদ ১১৫১
حدثنا محمد بن الطفيل قال: حدثنا شريك، عن سماك، عن جابر بن سمرة قال: كنا إذا أتينا النبي صلى الله عليه وسلم جلس أحدنا حيث انتهى
আমরা নবী (সাঃ)-এর মজলিসে এসে যেখানে জায়গা (খালি) পাওয়া যেতো, আমাদের যে কেউ সেখানে বসে যেতো। (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ)