আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ কোন ইহুদী হাঁচি দিলে।
আদাবুল মুফরাদ ৯৪৮
حدثنا محمد بن يوسف قال: حدثنا سفيان، عن حكيم بن الديلم، عن أبي بردة، عن أبي موسى قال: كان اليهود يتعاطسون عند النبي صلى الله عليه وسلم رجاء أن يقول لهم: يرحمكم الله، فكان يقول: «يهديكم الله، ويصلح بالكم» حدثنا أبو حفص بن علي قال: حدثنا يحيى قال: حدثنا سفيان قال: حدثني حكيم بن الديلم قال: حدثني أبو بردة، عن أبيه مثله
ইহুদীরা নবী (সাঃ)-এর সামনে হাঁচি দিতো এই আশায় যে, তিনি তাদের জবাবে “ইয়ারহামুকুমুল্লাহ” বলবেন। কিন্তু তিনি বলতেনঃ ‘ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ (আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুন এবং তোমাদের অবস্থার পরিবর্তন করুন)। -(আবু দাউদ, তিরমিযী, আবু দাউদ, হাকিম, তাহাবী)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ পুরুষ লোকের নারীর হাঁচির জবাব দেয়া।
আদাবুল মুফরাদ ৯৪৯
حدثنا فروة، وأحمد بن إشكاب، قالا: حدثنا القاسم بن مالك المزني، عن عاصم بن كليب، عن أبي بردة قال: دخلت على أبي موسى، وهو في بيت ابنته أم الفضل بن العباس، فعطست فلم يشمتني، وعطست فشمتها، فأخبرت أمي، فلما أتاها وقعت به وقالت: عطس ابني فلم تشمته، وعطست فشمتها، فقال لها: إني سمعت النبي صلى الله عليه وسلم يقول: «إذا عطس أحدكم فحمد الله فشمتوه، وإن لم يحمد الله فلا تشمتوه» ، وإن ابنك عطس فلم يحمد الله، فلم أشمته، وعطست فحمدت الله فشمتها، فقالت: أحسنت
আমি আবু মূসা (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি ইবনে আব্বাস (রাঃ)-এর মাতা উম্মুল ফাদল (রাঃ)-এর ঘরে ছিলেন। আমি হাঁচি দিলাম কিন্তু তিনি তার জবাব দেননি। অথচ উম্মুল ফাদল (রাঃ) হাঁচি দিলে তিনি তার জবাব দিলেন। আমি (ফিরে এসে) আমার মাতাকে এই কথা জানালাম। অতঃপর আবু মূসা (রাঃ) আমার মায়ের কাছে এলে তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলে হাঁচি দিয়েছিল, কিন্তু আপনি তার জবাব দেননি। অথচ উম্মুল ফাদল (রাঃ) হাঁচি দিলে আপনি তার জবাব দিয়েছেন। আবু মূসা (রাঃ) বলেন, আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছিঃ “তোমাদের কোন ব্যক্তি হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করলে তোমরা তার জবাব দিও। আর যদি সে আল্লাহর প্রশংসা না করে তবে তোমরা তার জবাব দিও না”। আমার ছেলেটি (অর্থাৎ আপনার ছেলেটি) হাঁচি দিয়েছে, কিন্তু আলহামদু লিল্লাহ বলেনি, তাই আমিও তার জবাব দেইনি। উম্মুল ফাদল (রাঃ) হাঁচি দিয়েছেন এবং আলহামদু লিল্লাহ বলেছেন। তাই আমিও তার জবাব দিয়েছি। আমার মা বলেন, আপনি ঠিক করেছেন। (মুসলিম, আবু দাউদ, তিরমিযী)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ হাই তোলা।
আদাবুল মুফরাদ ৯৫০
حدثنا عبد الله بن يوسف قال: أخبرنا مالك، عن العلاء بن عبد الرحمن، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: «إذا تثاءب أحدكم فليكظم ما استطاع»
নবী (সাঃ) বলেনঃ তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসাধ্য তা চেপে রাখে (বুখারী, মুসলিম)।

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ কাউকে ডাকলে জবাবে লাব্বায়েক বলা।
আদাবুল মুফরাদ ৯৫১
حدثنا موسى بن إسماعيل قال: حدثنا همام، عن قتادة، عن أنس، عن معاذ قال: أنا رديف النبي صلى الله عليه وسلم، فقال: «يا معاذ» ، قلت: لبيك وسعديك، ثم قال مثله ثلاثا: «هل تدري ما حق الله على العباد؟» قلت: لا، قال: «أن يعبدوه ولا يشركوا به شيئا» ، ثم سار ساعة فقال: «يا معاذ» ، قلت: لبيك وسعديك، قال: «هل تدري ما حق العباد على الله عز وجل إذا فعلوا ذلك؟ أن لا يعذبهم»
আমি জন্তুযানে নবী (সাঃ)-এর পিছনে আরোহিত ছিলাম। তখন তিনি বলেনঃ হে মুআয! আমি বললাম, লাব্বায়েক ওয়া সাদায়েক (আমি হাযির আছি) । তিনি পরপর তিনবার এভাবে ডাকলেন, তুমি কি জানো, বান্দার কাছে আল্লাহর কি দাবি আছে? “তারা তার ইবাদত করবে এবং তার সাথে অপর কিছু শরীক করবে না”। অতঃপর তিনি কিছুক্ষণ পথ চলার পর আবার ডাকলেনঃ হে মুআয! আমি জবাব দিলাম, লাব্বায়েক ওয়া সাদায়েক। তিনি বলেনঃ তুমি কি জানো, তারা যদি তাই করে তবে মহামহিম আল্লাহর কাছে তাদের কি দাবি আছে? তিনি তাদেরকে শাস্তি দিবেন না। -(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী)