আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ যে ব্যক্তি কবিতা আবৃত্তির আবদার করে।
আদাবুল মুফরাদ ৮৭৭
حدثنا أبو نعيم قال: حدثنا عبد الله بن عبد الرحمن بن يعلى قال: سمعت عمرو بن الشريد، عن الشريد قال: استنشدني النبي صلى الله عليه وسلم شعر أمية بن أبي الصلت، وأنشدته، فأخذ النبي صلى الله عليه وسلم يقول: «هيه، هيه» حتى أنشدته مائة قافية، فقال: «إن كاد ليسلم»
নবী (সাঃ) আমাকে কবি উমাইয়্যা ইবনে আবুস সালতের কবিতা আবৃত্তি করে তাঁকে শুনাতে বলেন। আমি তাঁকে তা আবৃত্তি করে শুনলাম। নবী (সাঃ) বলতে থাকলেনঃ চালাতে থাকো, চালাতে থাকো। শেষ পর্যন্ত আমি তাঁকে এক শত চরণ আবৃত্তি করে শুনালাম। তিনি বলেনঃ সে তো প্রায় মুসলমান হয়েই গিয়েছিলো। -(মুসলিম, ইবনে মাজাহ, দারিমী, ইবনে খুজাইমাহ, আহমাদ, তাহাবী)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ যে ব্যক্তি কবিতা নিয়ে ব্যস্ত থাকা নিন্দনীয় মনে করে।
আদাবুল মুফরাদ ৮৭৮
حدثنا عبيد الله بن موسى قال: أخبرنا حنظلة، عن سالم، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال: «لأن يمتلئ جوف أحدكم قيحا خير له من أن يمتلئ شعرا»
নবী (সাঃ) বলেনঃ নিজের পেট কবিতা দ্বারা ভর্তি করার তুলনায় পুঁজ দ্বারা ভর্তি করা যে কোন ব্যক্তির জন্য উত্তম। -(বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ আল্লাহর বাণীঃ “কবিগণ, কেবল পথভ্রষ্টরাই তাদের অনুগামী হয়” (২৬ : ২২৪)।
আদাবুল মুফরাদ ৮৭৯
حدثنا إسحاق قال: أخبرنا علي بن الحسين قال: حدثني أبي، عن يزيد النحوي، عن عكرمة، عن ابن عباس: {والشعراء يتبعهم الغاوون} [الشعراء: 224] إلى قوله: {وأنهم يقولون ما لا يفعلون} [الشعراء: 226] ، فنسخ من ذلك واستثنى فقال: {إلا الذين آمنوا} [الشعراء: 227] إلى قوله: {ينقلبون} [الشعراء: 227]
“বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে, তারা প্রতিটি ময়দানে উদভ্ৰান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না” (সূরা শুআরাঃ ২২৪-২২৫)? উপরোক্ত অংশ (মহামহিম আল্লাহ) মানসূখ (রহিত) করেছেন এবং নিম্নোক্ত অংশ ব্যতিক্রম করেছেন, মহান আল্লাহ বলেনঃ “তবে তারা স্বতন্ত্র, যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহকে পর্যাপ্ত স্মরণ করে এবং নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নির্যাতনকারী অচিরেই জানতে পারবে তাদের গন্তব্য কিরূপ” (সূরা শুআরাঃ ২২৭)। (আবু দাউদ)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ যে বলে, কথায়ও যাদুকরী প্রভাব থাকে।
আদাবুল মুফরাদ ৮৮০
حدثنا عارم قال: حدثنا أبو عوانة، عن سماك، عن عكرمة، عن ابن عباس، أن رجلا - أو أعرابيا - أتى النبي صلى الله عليه وسلم فتكلم بكلام بين، فقال النبي صلى الله عليه وسلم: «إن من البيان سحرا، وإن من الشعر حكمة»
এক ব্যক্তি বা এক বেদুইন নবী (সাঃ)-এর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথাবার্তা বললো। নবী (সাঃ) বলেনঃ কথায়ও যাদুকরী প্রভাব থাকে এবং কবিতাও প্রজ্ঞাপূর্ণ হতে পারে। (আবু দাউদ,তিরমিযী,ইবনে মাজাহ,আহমাদ, ইবনে হিব্বান,তহাকিম)

আদাবুল মুফরাদ ৮৮১
حدثنا إبراهيم بن المنذر قال: حدثني معن قال: حدثني عمر بن سلام، أن عبد الملك بن مروان دفع ولده إلى الشعبي يؤدبهم، فقال: علمهم الشعر يمجدوا وينجدوا، وأطعمهم اللحم تشتد قلوبهم، وجز شعورهم تشتد رقابهم، وجالس بهم علية الرجال يناقضوهم الكلام
আবদুল মালেক ইবনে মারওয়ান তার সন্তানদের আদব-কায়দা শিক্ষা দেয়ার জন্য শাবী (র)-এর নিকট সোপর্দ করেন। তিনি বলেন, এদের কবিতা শিক্ষা দিন, তাতে তারা উচ্চাভিলাসী ও নির্ভীক হবে, এদের গোশত খাওয়ান, তাতে তাদের হৃদয়ের শক্তি বৃদ্ধি পাবে। এদের মস্তক মুণ্ডন করান, তাতে তাদের ঘাড় শক্ত হবে এবং এদের নিয়ে প্রতিভাবান ব্যক্তিদের সমাবেশে বসুন। তাতে তাদের সাথে বাক্য বিনিময়ে তারা কথা বলার কৌশল আয়ত্ত করতে পারবে। -(তারীখুল কাবীর, আবু হাতেম, ইবনে হিব্বান)