আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ কারো মন্তব্য, তোমার শত্রু নিপাত যাক।
আদাবুল মুফরাদ ৭৮৬
حدثنا موسى قال: حدثنا الصعق قال: سمعت أبا جمرة قال: أخبرني أبو عبد العزيز قال: أمسى عندنا أبو هريرة، فنظر إلى نجم على حياله فقال: والذي نفس أبي هريرة بيده، ليودن أقوام ولوا إمارات في الدنيا وأعمالا أنهم كانوا متعلقين عند ذلك النجم، ولم يلوا تلك الإمارات، ولا تلك الأعمال. ثم أقبل علي فقال: لا بل شانئك، أكل هذا ساغ لأهل المشرق في مشرقهم؟ قلت: نعم والله، قال: لقد قبح الله ومكر، فوالذي نفس أبي هريرة بيده، ليسوقنهم حمرا غضابا، كأنما وجوههم المجان المطرقة، حتى يلحقوا ذا الزرع بزرعه، وذا الضرع بضرعه --- [قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوف
আবু হুরায়রা (রাঃ) রাতে আমাদের এখানে থাকলেন। তিনি একটি উজ্জল তারকার দিকে তাকিয়ে বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আবু হুরায়রার প্ৰাণ! কোন কোন সম্প্রদায়ের দখলে পার্থিব শাসন ক্ষমতা ও কর্তৃত্ব আসলে তার চাইবে যে, তারা যদি ঐ তারকার সাথে মিলিত হতে পারতো এবং শাসন ক্ষমতা ও কর্তৃত্ব তাদের না থাকতো। অতঃপর তিনি আমার দিকে ফিরে বলেন, তোমার শত্রু নিপাত যাক। প্রাচ্যবাসীরা কি তাদের সেই প্রাচ্যের রাজত্ব-কর্তৃত্বে বিভোর হয়ে আছে? আমি বললাম, হাঁ, আল্লাহর শপথ! আল্লাহ তাদের অমঙ্গল করুন এবং বিহিত ব্যবস্থা করুন। আবু হুরায়রা (রাঃ) বলেন, সেই সত্তার শপথ যার হাতে আবু হুরায়রার প্রাণ! তাদেরকে গৌর বর্ণের প্রশস্ত চেহারাবিশিষ্ট ক্রুর স্বভাবের লোকেরা এমনভাবে হাঁকিয়ে বেড়াবে যে, কৃষকদের তাদের খামারে এবং পশু পালকদেরকে তাদের পশুপালে পৌঁছিয়ে দিবে। (মুসনাদ আহমাদ, ইবনে হিব্বান)

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ কেউ যেন এভাবে না বলে, আল্লাহ ও অমুক।
আদাবুল মুফরাদ ৭৮৭
حدثنا مطر بن الفضل قال: حدثنا حجاج، قال ابن جريج: سمعت مغيثا يزعم، أن ابن عمر سأله: من مولاه؟ فقال: الله وفلان، قال ابن عمر: لا تقل كذلك، لا تجعل مع الله أحدا، ولكن قل: فلان بعد الله
ইবনে উমার (রাঃ) তাকে তার মনিব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহ এবং অমুক। ইবনে উমার (রাঃ) বলেন, এভাবে বলো না। তুমি আল্লাহর সাথে কাউকে শামিল করো না। বরং তুমি বলো, আল্লাহর পর অমুক।