সহিহ মুসলিম > মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে

সহিহ মুসলিম ৭১২৬

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি, আল্লাহ যখন কোন গোত্রকে শাস্তি দেয়ার ইচ্ছা করেন তখন এ শাস্তি ঐ গোত্রে অবস্থিত প্রত্যেকের উপরই নিপতিত হয়। অতঃপর কিয়ামাতের দিন (তাদের প্রত্যেককে) নিজ নিজ ‘আমালের উপর পুনরুত্থিত করা হবে। (ই.ফা. ৬৯৭০, ই.সে. ৭০২৮)

সহিহ মুসলিম ৭১২৪

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি যে, প্রত্যেক বান্দা কিয়ামাতের দিন ঐ অবস্থায় পুনরুত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করল। (ই.ফা. ৬৯৬৮, ই.সে. ৭০২৬)

সহিহ মুসলিম ৭১২৩

জাবির ইবনু ‘আবদুল্লাহ আল আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তিরোধানের তিন দিন আগে আমি তাকে এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে। (ই.ফা. ৬৯৬৭, ই.সে. ৭০২৫)

সহিহ মুসলিম ৭১২১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর তিন দিন আগে তাঁকে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। (ই.ফা. ৬৯৬৫, ই.সে. ৭০২৩)

সহিহ মুসলিম ৭১২২

আ‘মাশ (রহঃ) থেকে বর্নিতঃ

এ সানাদে অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬৬, ই.সে. ৭০২৪)

সহিহ মুসলিম ৭১২৫

আ‘মাশ (রহঃ) হতে এ সূত্র থেকে বর্নিতঃ

অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি (আরবি) “আমি শুনেছি” না বলে (আরবি) “নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে” এ শব্দে হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬৯৬৯, ই.সে. ৭০২৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00