সহিহ মুসলিম > ক্ষমা ও বিনয়ের মাহাত্ন্য
সহিহ মুসলিম ৬৪৮৬
حدثنا يحيى بن أيوب، وقتيبة، وابن، حجر قالوا حدثنا إسماعيل، - وهو ابن جعفر - عن العلاء، عن أبيه، عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم قال " ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সদাকাহ্ করাতে সম্পদের হ্রাস হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ্ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহ্র সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন। (ই.ফা. ৬৩৫৬, ই.সে. ৬৪০৬)

সহিহ মুসলিম > গীবাত করা হারাম
সহিহ মুসলিম ৬৪৮৭
حدثنا يحيى بن أيوب، وقتيبة، وابن، حجر قالوا حدثنا إسماعيل، عن العلاء، عن أبيه، عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم قال " أتدرون ما الغيبة " . قالوا الله ورسوله أعلم . قال " ذكرك أخاك بما يكره " . قيل أفرأيت إن كان في أخي ما أقول قال " إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কি জান, গীবাত কি জিনিস? তাঁরা বললেন, আল্লাহ্ ও তাঁর রসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, (গীবাত হলো) তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা, যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাই-এর মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে প্রকৃতই থেকে থাকে তাহলেই তুমি তার গীবাত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। (ই.ফা. ৬৩৫৭, ই.সে. ৬৪০৭)

সহিহ মুসলিম > আল্লাহ্ যার দোষ-ত্রুটি দুনিয়াতে গোপন রাখেন আখিরাতেও তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখার সু-সংবাদ
সহিহ মুসলিম ৬৪৮৮
حدثني أمية بن بسطام العيشي، حدثنا يزيد، - يعني ابن زريع - حدثنا روح، عن سهيل، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا يستر الله على عبد في الدنيا إلا ستره الله يوم القيامة " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্ তা’আলা দুনিয়াতে যে বান্দার দোষ-ত্রুটি লুকিয়ে রেখেছেন, কিয়ামাত দিবসেও তার দোষ-ত্রুটি ঢেকে রাখবেন। (ই.ফা. ৬৩৫৮, ই.সে. ৬৪০৮)

সহিহ মুসলিম ৬৪৮৯
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا عفان، حدثنا وهيب، حدثنا سهيل، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন বান্দা যদি অপর কোন লোকের ত্রুটি-বিচ্যুতি দুনিয়াতে আড়াল করে রাখে আল্লাহ্ তা’আলা তার ত্রুটি-বিচ্যুতি কিয়ামাত দিবসে আড়াল করে রাখবেন। (ই.ফা. ৬৩৫৯, ই.সে. ৬৪০৯)

সহিহ মুসলিম > কারো দুরাচরণের ভয়ে সহনশীলতা প্রদর্শন
সহিহ মুসলিম ৬৪৯০
حدثنا قتيبة بن سعيد، وأبو بكر بن أبي شيبة وعمرو الناقد وزهير بن حرب وابن نمير كلهم عن ابن عيينة، - واللفظ لزهير - قال حدثنا سفيان، - وهو ابن عيينة - عن ابن المنكدر، سمع عروة بن الزبير، يقول حدثتني عائشة، أن رجلا، استأذن على النبي صلى الله عليه وسلم فقال " ائذنوا له فلبئس ابن العشيرة أو بئس رجل العشيرة " . فلما دخل عليه ألان له القول قالت عائشة فقلت يا رسول الله قلت له الذي قلت ثم ألنت له القول قال " يا عائشة إن شر الناس منزلة عند الله يوم القيامة من ودعه أو تركه الناس اتقاء فحشه " .
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
একদা জনৈক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশের অনুমতি চাইল। তখন তিনি বললেন, তোমরা তাকে প্রবেশের অনুমতি দাও। সে তো বংশের কুসন্তান, তার গোত্রের সর্বাপেক্ষা অসৎ লোক। অতঃপর সে যখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে প্রবেশ করল তখন তিনি তার সাথে নম্র ভাষায় কথা বললেন। কাজেই আয়িশাহ্ (রাঃ) বললেন, হে আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আপনি তো তার সম্বন্ধে যা বলার বললেন। এরপর তার সাথে নম্র ভাষায় কথা বললেন? তিনি বললেন হে আয়িশাহ্! কিয়ামতের দিনে আল্লাহ্র নিকট ঐ ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট বলে গণ্য হবে, যাকে লোকজন তার দুর্ব্যবহারের দরুন পরিত্যাগ করে। (ই.ফা. ৬৩৬০, ই.সে. ৬৪১০)

সহিহ মুসলিম ৬৪৯১
حدثني محمد بن رافع، وعبد بن حميد، كلاهما عن عبد الرزاق، أخبرنا معمر، عن ابن المنكدر، في هذا الإسناد . مثل معناه غير أنه قال " بئس أخو القوم وابن العشيرة " .
ইবনু মুন্কাদির (রাঃ) থেকে অত্র সানাদ থেকে বর্নিতঃ
ইবনু মুন্কাদির (রাঃ) থেকে অত্র সানাদে এ মর্মে বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় পার্থক্য এতটুকু যে, তিনি (আরবি) এর স্থলে (আরবি) (গোত্রের সর্বাপেক্ষা নিকৃষ্ট ভাই এবং বংশের কুসন্তান) বলেছেন। (ই.ফা. ৬৩৬১, ই.সে. ৬৪১১)