সহিহ মুসলিম > টিড্ডি খাওয়ার বৈধতা
সহিহ মুসলিম ৪৯৩৯
حدثنا أبو كامل الجحدري، حدثنا أبو عوانة، عن أبي يعفور، عن عبد الله بن، أبي أوفى قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات نأكل الجراد .
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে সাতটি যুদ্ধে যোগদান করেছি, তখন আমরা টিড্ডি খেয়েছি। (ই.ফা. ৪৮৮৮,, ই.সে. ৪৮৮৯)

সহিহ মুসলিম ৪৯৪০
وحدثناه أبو بكر بن أبي شيبة، وإسحاق بن إبراهيم، وابن أبي عمر، جميعا عن ابن عيينة، عن أبي يعفور، بهذا الإسناد . قال أبو بكر في روايته سبع غزوات وقال إسحاق ست وقال ابن أبي عمر ست أو سبع .
আবু বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ইসহাক্ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) সকলেই ইবনু ‘উয়ায়নাহ্ (রহঃ)-এর সূত্র থেকে বর্নিতঃ
আবূ ইয়া’ফূর (রহঃ) হতে উল্লিখিত সানাদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবূ বকর (রহঃ) তাঁর বর্ণনায় সাতটি যুদ্ধের কথা উল্লেখ করেছেন। ইসহাক্ বলেছেন, ছয়টি এবং ইবনু আবূ ‘উমার (রহঃ) বলেছেন, ছয়টি কিংবা সাতটি। (ই.ফা. ৪৮৮৯,, ই.সে. ৪৮৯০)

সহিহ মুসলিম ৪৯৪১
وحدثناه محمد بن المثنى، حدثنا ابن أبي عدي، ح وحدثنا ابن بشار، عن محمد، بن جعفر كلاهما عن شعبة، عن أبي يعفور، بهذا الإسناد وقال سبع غزوات .
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) আবূ ইয়া’কূব (রহঃ) থেকে বর্নিতঃ
এ সানাদে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাতটি যুদ্ধ। (ই.ফা. ৪৮৯০, ই.সে. ৪৮৯১)

সহিহ মুসলিম > খরগোশ খাওয়ার বৈধতা
সহিহ মুসলিম ৪৯৪২
حدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن هشام بن زيد، عن أنس بن مالك، قال مررنا فاستنفجنا أرنبا بمر الظهران فسعوا عليه فلغبوا . قال فسعيت حتى أدركتها فأتيت بها أبا طلحة فذبحها فبعث بوركها وفخذيها إلى رسول الله صلى الله عليه وسلم فأتيت بها رسول الله صلى الله عليه وسلم فقبله .
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমরা চলতে চলতে ‘মার্রুয যাহ্রান’ নামক স্থানে পৌঁছলে সেখানে একটি খরগোশকে ধাওয়া করলাম। লোকজনও সেটাকে ধাওয়া করলো এবং তারা ক্লান্ত হয়ে পড়লো। তিনি বলেন, অবশেষে আমি ধাওয়া করে ওটা ধরে ফেলি এবং আবূ তালহার কাছে নিয়ে আসি। তিনি এটাকে যাবাহ করলেন এবং পেছনের অংশ ও উভয় রান রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে পাঠালেন। আমি এগুলো রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে নিয়ে এলে তিনি তা গ্রহণ করেন। (ই.ফা. ৪৮৯১, ই.সে. ৪৮৯২)

সহিহ মুসলিম ৪৯৪৩
وحدثنيه زهير بن حرب، حدثنا يحيى بن سعيد، ح وحدثني يحيى بن حبيب، حدثنا خالد، - يعني ابن الحارث - كلاهما عن شعبة، بهذا الإسناد وفي حديث يحيى بوركها أو فخذيها .
শু’বাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ
এ সানাদে হাদীসটি বর্ণিত। তবে ইয়াহ্ইয়া (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, এর পিছনের অংশ কিংবা উভয় রান। (ই.ফা. ৪৮৯১, ই.সে. ৪৮৯৩)

সহিহ মুসলিম > যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া
সহিহ মুসলিম ৪৯৪৪
حدثنا عبيد الله بن معاذ العنبري، حدثنا أبي، حدثنا كهمس، عن ابن بريدة، قال رأى عبد الله بن المغفل رجلا من أصحابه يخذف فقال له لا تخذف فإن رسول الله صلى الله عليه وسلم كان يكره - أو قال - ينهى عن الخذف فإنه لا يصطاد به الصيد ولا ينكأ به العدو ولكنه يكسر السن ويفقأ العين . ثم رآه بعد ذلك يخذف فقال له أخبرك أن رسول الله صلى الله عليه وسلم كان يكره أو ينهى عن الخذف ثم أراك تخذف لا أكلمك كلمة كذا وكذا .
ইবনু বুরাইদাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) তাঁর সঙ্গীদের একজনকে পাথর নিক্ষেপ করতে দেখে তাকে বললেন, পাথর মারবে না। কারণ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পাথর মারা অপছন্দ করতেন। অথবা বলেছেন, নিষেধ করতেন। কারণ এর দ্বারা শিকার করাও যায় না এবং শত্রুকে ঘায়েল করাও যায় না; বরং এটি দাঁত ভাঙ্গে এবং চক্ষুতে ক্ষত করে। পরবর্তীতে তাকে আবারো পাথর ছুড়তে দেখে তিনি বললেন, আমি তোমাকে জানালাম রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পাথর নিক্ষেপ পছন্দ করতেন না, অথবা তা নিষেধ করতেন। তবুও তোমাকে পাথর ছুঁড়তে দেখছি? আমি তোমার সাথে এত এত দিন কথা বলব না। (ই.ফা. ৪৮৯২, ই.সে. ৪৮৯৪)

সহিহ মুসলিম ৪৯৪৬
وحدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، وعبد الرحمن بن مهدي، قالا حدثنا شعبة، عن قتادة، عن عقبة بن صهبان، عن عبد الله بن مغفل، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الخذف . قال ابن جعفر في حديثه وقال إنه لا ينكأ العدو ولا يقتل الصيد ولكنه يكسر السن ويفقأ العين . وقال ابن مهدي إنها لا تنكأ العدو . ولم يذكر تفقأ العين .
‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ছোট ছোট পাথর ছুঁড়তে বারণ করেছেন। ইবনু জা’ফার (রহঃ) তাঁর বর্ণনাতে বলেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আরও বলেছেনঃ এটা শত্রুকে পরাভূত করে না, শিকারও মারতে পারে না বরং এটা দাঁত ভাঙ্গে এবং চোখে আঘাত করে। ইবনু মাহ্দী (রহঃ) উল্লেখ করেছেন, এটা শত্রুকে আঘাত করে না। তিনি “চোখে আঘাত করার কথা” উল্লেখ করেননি। (ই.ফা. ৪৮৯৪, ই.সে. ৪৮৯৬)

সহিহ মুসলিম ৪৯৪৭
وحدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا إسماعيل ابن علية، عن أيوب، عن سعيد، بن جبير أن قريبا، لعبد الله بن مغفل خذف - قال - فنهاه وقال إن رسول الله صلى الله عليه وسلم نهى عن الخذف وقال " إنها لا تصيد صيدا ولا تنكأ عدوا ولكنها تكسر السن وتفقأ العين " . قال فعاد . فقال أحدثك أن رسول الله صلى الله عليه وسلم نهى عنه ثم تخذف لا أكلمك أبدا .
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ
‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ)-এর একজন নিজের লোক ছোট ছোট পাথর ছুঁড়লে তিনি তাকে তা করতে বারণ করেন এবং বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ছোট ছোট পাথর নিক্ষেপ বারণ করেছেন। তিনি বলেছেন যে, এটা না শিকার করতে পারে আর না শত্রুকে পরাভূত করতে পারে; বরং এটি দাঁত ভাঙ্গে আর চোখে আঘাত করে। সা’ঈদ (রহঃ) বলেন, লোকটি যখন পূণরায় এ কাজ করল তখন তিনি বললেন, আমি তোমাকে হাদীস শোনাচ্ছি যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে নিষেধ করেছেন, এরপরও তুমি কঙ্কর নিক্ষেপ করছো? তোমার সঙ্গে আমি কখনো কথা বলবো না। (ই.ফা. ৪৮৯৫,, ই.সে. ৪৮৯৭)

সহিহ মুসলিম ৪৯৪৫
حدثني أبو داود، سليمان بن معبد حدثنا عثمان بن عمر، أخبرنا كهمس، بهذا الإسناد نحوه .
‘উসমান ইবনু ‘আমর বলেন, কাহমাস (রহঃ) থেকে বর্নিতঃ
এ সানাদে আমাদের কাছে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৯৩, ই.সে. ৪৮৯৫)

সহিহ মুসলিম ৪৯৪৮
وحدثناه ابن أبي عمر، حدثنا الثقفي، عن أيوب، بهذا الإسناد نحوه .
আইয়ূব (রহঃ) থেকে বর্নিতঃ
উল্লেখিত সূত্রে হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৪৮৯৬, ই.সে. ৪৮৯৮)

সহিহ মুসলিম > যাবাহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরিধার করার নির্দেশ
সহিহ মুসলিম ৪৯৪৯
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا إسماعيل ابن علية، عن خالد الحذاء، عن أبي قلابة، عن أبي الأشعث، عن شداد بن أوس، قال ثنتان حفظتهما عن رسول الله صلى الله عليه وسلم قال " إن الله كتب الإحسان على كل شىء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته فليرح ذبيحته " .
শাদ্দাদ ইবনু আওস (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে আমি দু’টি কথা মনে রেখেছি, তিনি বলেছেনঃ আল্লাহ তা’আলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ‘ইহসান’ অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে, দয়ার্দ্রতার সঙ্গে হত্যা করবে; আর যখন যাবাহ করবে তখন দয়ার সঙ্গে যাবাহ করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার যাবাহকৃত জন্তুকে কষ্টে না ফেলে। (ই.ফা. ৪৮৯৭, ই.সে. ৪৮৯৯)

সহিহ মুসলিম ৪৯৫০
وحدثناه يحيى بن يحيى، حدثنا هشيم، ح وحدثنا إسحاق بن إبراهيم، أخبرنا عبد الوهاب الثقفي، ح وحدثنا أبو بكر بن نافع، حدثنا غندر، حدثنا شعبة، ح وحدثنا عبد الله بن عبد الرحمن الدارمي، أخبرنا محمد بن يوسف، عن سفيان، ح وحدثنا إسحاق، بن إبراهيم أخبرنا جرير، عن منصور، كل هؤلاء عن خالد الحذاء، بإسناد حديث ابن علية ومعنى حديثه .
ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) হুশায়ম, ইসহাক্ ইবনু ইব্রাহীম, ‘আবদুল ওয়াহ্হাব আস্-সাক্বাফী, আবূ বাকর ইবনু নাফি’ গুনদার, শু’বাহ্, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী, মুহাম্মাদ ইবনু ইউসুফ সুফ্ইয়ান থেকে, ইসহাক্ ইবনু ইব্রাহীম (রহঃ) জারীর মানসূর থেকে বর্নিতঃ
তাঁরা সকলে খালিদ হায্যা (রহঃ) হতে ইবনু ‘উলাইয়্যাহ্ (রহঃ) বর্ণিত হাদীসের সানাদ ও অর্থের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৯৮,, ই.সে. ৪৯০০)