সহিহ মুসলিম > সাগরের মৃত হালাল

সহিহ মুসলিম ৪৮৯৬

وحدثني محمد بن حاتم، حدثنا عبد الرحمن بن مهدي، عن مالك بن أنس، عن أبي نعيم، وهب بن كيسان أن جابر بن عبد الله، أخبره قال بعث رسول الله صلى الله عليه وسلم سرية ثلاثمائة وأمر عليهم أبا عبيدة بن الجراح ففني زادهم فجمع أبو عبيدة زادهم في مزود فكان يقوتنا حتى كان يصيبنا كل يوم تمرة ‏.‏

জাবির ইবন ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাঃ)-কে তাঁদের ‘আমীর নিযুক্ত করে তিনশ’ লোকের একটি বাহিনী পাঠালেন। তাঁদের পাথেয় প্রায় শেষ হয়ে গেলে আবূ ‘উবাইদাহ্‌ (রাঃ) সকলের পাথেয় একই পাত্র জমা করে আমাদের প্রত্যেকের দৈনন্দিন খাদ্য সববরাহ করতেন। তখন আমাদের প্রত্যেকের ভাগে দৈনিক একটি করে খেজুর পড়তো। (ই.ফা. ৪৮৪৭, ই.সে. ৪৮৪৮)

সহিহ মুসলিম ৪৯৯৮

وحدثني حجاج بن الشاعر، حدثنا عثمان بن عمر، ح وحدثني محمد بن رافع، حدثنا أبو المنذر القزاز، كلاهما عن داود بن قيس، عن عبيد الله بن مقسم، عن جابر بن، عبد الله قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا إلى أرض جهينة واستعمل عليهم رجلا وساق الحديث بنحو حديثهم ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একটি বাহিনীকে জুহাইনাহ্‌ গোত্রের এলাকায় পাঠালেন এবং এক লোককে তার সেনাপতি নিযুক্ত করলেন। অবশিষ্ট অংশ পূর্ববর্তী হাদীসের অনুরূপ। (ই.ফা. ৪৮৪৯, ই.সে. ৪৮৫০)

সহিহ মুসলিম ৪৮৯৫

وحدثنا عثمان بن أبي شيبة، حدثنا عبدة، - يعني ابن سليمان - عن هشام، بن عروة عن وهب بن كيسان، عن جابر بن عبد الله، قال بعثنا النبي صلى الله عليه وسلم ونحن ثلاثمائة نحمل أزوادنا على رقابنا ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদা আমাদেরকে একটি অভিযানে পাঠালেন। বাহিনীতে আমরা ছিলাম তিনশ’ জন। আমরা আমাদের রসদপত্র আমাদের কাঁধে বহন করেছিলাম। (ই.ফা. ৪৮৪৬, ই.সে. ৪৮৪৭)

সহিহ মুসলিম ৪৮৯৭

وحدثنا أبو كريب، حدثنا أبو أسامة، حدثنا الوليد، - يعني ابن كثير - قال سمعت وهب بن كيسان، يقول سمعت جابر بن عبد الله، يقول بعث رسول الله صلى الله عليه وسلم سرية أنا فيهم إلى سيف البحر ‏.‏ وساقوا جميعا بقية الحديث كنحو حديث عمرو بن دينار وأبي الزبير غير أن في حديث وهب بن كيسان فأكل منها الجيش ثماني عشرة ليلة ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একটি বাহিনীকে সমুদ্রোপকূলে প্রেরণ করেন। আমি সে দলেই ছিলাম। হাদীসের অবশিষ্ট অংশ ‘আম্‌র ইবনু দীনার ও আবূ যুবায়র (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে ওয়াহ্‌ব ইবনু কায়সান (রহঃ) এর হাদীসে রয়েছে যে, ‘সেনাবাহিনী আঠার দিন পর্যন্ত মাছটি খেয়েছিল’। (ই.ফা. ৪৮৪৮, ই.সে. ৪৮৪৯)

সহিহ মুসলিম ৪৮৯৩

حدثنا عبد الجبار بن العلاء، حدثنا سفيان، قال سمع عمرو، جابر بن عبد الله يقول بعثنا رسول الله صلى الله عليه وسلم ونحن ثلاثمائة راكب وأميرنا أبو عبيدة بن الجراح نرصد عيرا لقريش فأقمنا بالساحل نصف شهر فأصابنا جوع شديد حتى أكلنا الخبط فسمي جيش الخبط فألقى لنا البحر دابة يقال لها العنبر فأكلنا منها نصف شهر وادهنا من ودكها حتى ثابت أجسامنا - قال - فأخذ أبو عبيدة ضلعا من أضلاعه فنصبه ثم نظر إلى أطول رجل في الجيش وأطول جمل فحمله عليه فمر تحته قال وجلس في حجاج عينه نفر قال وأخرجنا من وقب عينه كذا وكذا قلة ودك - قال - وكان معنا جراب من تمر فكان أبو عبيدة يعطي كل رجل منا قبضة قبضة ثم أعطانا تمرة تمرة فلما فني وجدنا فقده ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে একটি অভিযানে পাঠালেন। আমরা তিনশ’ আরোহী ছিলাম এবং আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাঃ) ছিলেন আমাদের দলনেতা। আমরা কুরায়শের একটি কাফেলার জন্য ওৎ পেতে ছিলাম। অর্ধমাস পর্যন্ত আমরা সমুদ্রোপকূলে অবস্থান করলাম। তখন আমরা খুবই খাদ্যাভাবে পড়লাম এবং আমরা (বাধ্য হয়ে) গাছের পাতা খেলাম। তাই এ বাহিনীর নাম দেয়া হলো ‘জাইশুল খাবাত’ বা লতা-পাতার বাহিনী। এ সময় সমুদ্রে আমাদের জন্য একটি জন্তু (বিরাট মাছ) নিক্ষেপ করলো- যাকে ‘আম্বর’ বলা হয়। আমরা অর্ধমাস পর্যন্ত তা খেলাম এবং তার তেল আমাদের গায়ে মালিশ করলাম, তাতে আমাদের দেহ মোটাতাজা হয়ে উঠলো। বর্ণনাকারী বলেন, আবূ ‘উবাইদাহ্‌ (রাঃ) জন্তুটির পাঁজরের একটি হাড় নিয়ে খাড়া করলেন, তারপর বাহিনীর সবচেয়ে লম্বা লোকটি এবং উচ্চতর উটটির উপরে তুলে ধরলেন। তারপর ঐ ব্যক্তিটিকে ঐ উটের উপর চড়িয়ে দিলেন। আর সে অনায়াসে এর নিচ দিয়ে অতিক্রম করে গেল। ঐ জন্তুটির চোখের কোটরে অনেকগুলো লোক একত্রে বসলেন। রাবী বলেন, আর আমরা তার চোখ থেকে এত এত কলস ভর্তি চর্বি বের করি। বর্ণনাকারী আরও বলেন, তখন আমাদের নিকট এক বস্তা খেজুর ছিল। আবূ ‘উবাইদাহ্‌ (রাঃ) প্রথমে আমাদের প্রত্যেককে এক মুষ্ঠি করে খেজুর দিলেন। তারপর শেষদিকে তিনি আমাদের জনপ্রতি একটি করে খেজুর দিতেন। যখন তাও শেষ হয়ে গেল তখন আমরা অভাব অনুভব করলাম। (ই.ফা. ৪৮৪৪, ই.সে. ৪৮৪৫)

সহিহ মুসলিম ৪৮৯২

حدثنا أحمد بن يونس، حدثنا زهير، حدثنا أبو الزبير، عن جابر، ح وحدثناه يحيى بن يحيى، أخبرنا أبو خيثمة، عن أبي الزبير، عن جابر، قال بعثنا رسول الله صلى الله عليه وسلم وأمر علينا أبا عبيدة نتلقى عيرا لقريش وزودنا جرابا من تمر لم يجد لنا غيره فكان أبو عبيدة يعطينا تمرة تمرة - قال - فقلت كيف كنتم تصنعون بها قال نمصها كما يمص الصبي ثم نشرب عليها من الماء فتكفينا يومنا إلى الليل وكنا نضرب بعصينا الخبط ثم نبله بالماء فنأكله قال وانطلقنا على ساحل البحر فرفع لنا على ساحل البحر كهيئة الكثيب الضخم فأتيناه فإذا هي دابة تدعى العنبر قال قال أبو عبيدة ميتة ثم قال لا بل نحن رسل رسول الله صلى الله عليه وسلم وفي سبيل الله وقد اضطررتم فكلوا قال فأقمنا عليه شهرا ونحن ثلاث مائة حتى سمنا قال ولقد رأيتنا نغترف من وقب عينه بالقلال الدهن ونقتطع منه الفدر كالثور - أو كقدر الثور - فلقد أخذ منا أبو عبيدة ثلاثة عشر رجلا فأقعدهم في وقب عينه وأخذ ضلعا من أضلاعه فأقامها ثم رحل أعظم بعير معنا فمر من تحتها وتزودنا من لحمه وشائق فلما قدمنا المدينة أتينا رسول الله صلى الله عليه وسلم فذكرنا ذلك له فقال ‏ "‏ هو رزق أخرجه الله لكم فهل معكم من لحمه شىء فتطعمونا ‏"‏ ‏.‏ قال فأرسلنا إلى رسول الله صلى الله عليه وسلم منه فأكله ‏.‏

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আবূ ‘উবাইদাহ্‌কে আমাদের আমীর বানিয়ে আমাদেরকে একটি অভিযানে পাঠালেন কুরায়শদের একটি কাফিলাকে রোধ করার জন্য। তিনি আমাদের সাথে এক থলে খেজুর দিয়ে দিলেন। এছাড়া আমাদের অন্য কিছু দেয়ার মত পেলেন না। আবূ ‘উবাইদাহ্‌ (রাঃ) আমাদেরকে একটি করে খেজুর দিতেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, এই একটি মাত্র খেজুর দিয়ে আপনারা কিভাবে কী করতেন? আমি বললাম, আমরা তা চুষতাম- যেভাবে শিশুরা চুষে থাকে। তারপর পানি পান করতাম, আর এটাই আমাদের দিবারাত্রের জন্য যথেষ্ট হতো। এছাড়া এমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে পানিতে তা ভিজিয়ে নিয়ে তা খেতাম। বর্ণনাকারী বলেন, তারপর আমরা সাগর উপকূল দিয়ে চলতে লাগলাম। হঠাৎ সমুদ্রোপকূলে উঁচু ঢিবির মতো কী যেন একটি আমাদের সামনে ভেসে উঠলো। আমরা সেটির কাছে গিয়ে দেখলাম, তা একটি জন্তু, যাকে ‘আম্বর’ বলে অভিহিত করা হয়। বর্ণনাকারী বলেন, আবূ ‘উবাইদাহ্‌ (রাঃ) বললেন, এতো মৃত জন্তু। তারপর বললেন, না, বরং আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রেরিত দূত এবং আমরা আল্লাহর পথেই আছি। এখন তো তোমরা প্রাণান্তকর অবস্থায় রয়েছ , সুতরাং তোমরা তা খেতে পারো। বর্ণনাকারী বলেন, তারপর দীর্ঘ একমাস আমরা তিনশ’ লোক তা খেয়েই কাটালাম এবং আমরা মোটাতাজা হয়ে উঠলাম। রাবী বলেন, আমি দেখেছি, কিভাবে কলসীর পর কলসী ভরে তৈল (চর্বি) আমরা তার চক্ষুর কোটর থেকে বের করি এবং তার দেহ থেকে এক একটি ষাঁড় পরিমাণ গোশ্‌তের টুকরা কেটে নেই। তারপর আবূ ‘উবাইদাহ্‌ (রাঃ) আমাদের মধ্যকার তের জনকে ডেকে নিলেন এবং ঐ জন্তুটির চোখের কোটরে বসিলে দিলেন। তিনি জন্তুটির পাঁজরের একটি অস্থি তুলে দাঁড় করিয়ে আমাদের সর্বাধিক বড় উটটির উপর হাওদা চড়ালেন আর সে উটটি দিব্যি তার নিচ দিয়ে অতিক্রম করে গেল। তারপর অবশিষ্ট গোশত আমরা সিদ্ধ করে আমাদের পাথেয় রূপে নিয়ে আসলাম। যখন আমরা মাদীনায় ফিরে এলাম তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে উপস্থিত হয়ে ঘটনাটি তাঁকে জানালাম। তখন তিনি বরলেন, এটা হচ্ছে রিয্‌ক যা আল্লাহ তোমাদের জন্যই বের করেছিলেন। তোমাদের কাছে তার অবিশিষ্ট কিছু গোশ্‌ত আছে কি আমাকে তা থেকে দিতে পারবে? বর্ণনাকারী বলেন, আমরা তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে তার কিছু অংশ পাঠালাম এবং তিনি তা খেলেন। (ই.ফা. ৪৮৪৩, ই.সে. ৪৮৪৪)

সহিহ মুসলিম ৪৮৯৪

وحدثنا عبد الجبار بن العلاء، حدثنا سفيان، قال سمع عمرو، جابرا يقول في جيش الخبط إن رجلا نحر ثلاث جزائر ثم ثلاثا ثم ثلاثا ثم نهاه أبو عبيدة ‏.‏

‘আমর (রহঃ) থেকে বর্নিতঃ

‘আমর (রহঃ)-কে ‘জাইশুল খাবাত’ সম্পর্কে বলতে শুনেছেনঃ এক ব্যক্তি প্রথমে তিনটি উট যবাহ্ করল, তারপর আরও তিনটি, অতঃপর আরও তিনটি। তারপর আবূ ‘উবাইদাহ্ (রাঃ) তাঁকে এরূপ করতে নিষেধ করেন। (ই.ফা. ৪৮৪৫, ই.সে. ৪৮৪৬)

সহিহ মুসলিম > গৃহপালিত গাধা খাওয়া হারাম

সহিহ মুসলিম ৪৯০১

وحدثنا الحسن بن علي الحلواني، وعبد بن حميد، كلاهما عن يعقوب بن إبراهيم، بن سعد حدثنا أبي، عن صالح، عن ابن شهاب، أن أبا إدريس، أخبره أن أبا ثعلبة قال حرم رسول الله صلى الله عليه وسلم لحوم الحمر الأهلية ‏.‏

আবূ সা’লাবাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) গৃহপালিত গাধার গোশ্‌ত (খাওয়া) হারাম করেছেন। (ই.ফা. ৪৮৫২, ই.সে. ৪৮৫৩)

সহিহ মুসলিম ৪৯০৫

وحدثنا أبو كامل، فضيل بن حسين حدثنا عبد الواحد، - يعني ابن زياد - حدثنا سليمان الشيباني، قال سمعت عبد الله بن أبي أوفى، يقول أصابتنا مجاعة ليالي خيبر فلما كان يوم خيبر وقعنا في الحمر الأهلية فانتحرناها فلما غلت بها القدور نادى منادي رسول الله صلى الله عليه وسلم أن اكفئوا القدور ولا تأكلوا من لحوم الحمر شيئا - قال - فقال ناس إنما نهى عنها رسول الله صلى الله عليه وسلم لأنها لم تخمس ‏.‏ وقال آخرون نهى عنها ألبتة ‏.‏

সুলাইমান শাইবানী (রহঃ) থেকে বর্নিতঃ

আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, খাইবারের রাতগুলোতে আমরা ভীষণ ক্ষুধার্ত হই। অতঃপর খাইবারের দিন আমরা গৃহপালিত গাধা পেয়ে তাতে ঝাঁপিয়ে পড়লাম এবং সেগুলো যাবাহ করলাম। যখন এর গোশ্‌ত ডেগচীতে টগবগ করছিল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করল যে, ডেগ্‌চীগুলো উল্টিয়ে ফেলে দাও এবং গাধাগুলোর গোশ্‌ত একটুও খেয়ো না। রাবী বলেন, তখান কিছু লোক বললো, যেহেতু গনীমাতের এক পঞ্চমাংশ বের করা হয়নি তাই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা হারাম করেছেন। অন্যরা বলল, না, তা চিরকালের জন্যই নিষিদ্ধ করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৬, ই.সে. ৪৮৫৭)

সহিহ মুসলিম ৪৮৯৯

حدثنا يحيى بن يحيى، قال قرأت على مالك بن أنس عن ابن شهاب، عن عبد، الله والحسن ابنى محمد بن علي عن أبيهما، عن علي بن أبي طالب، أن رسول الله صلى الله عليه وسلم نهى عن متعة النساء يوم خيبر وعن لحوم الحمر الإنسية ‏.‏

‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

খাইবার যুদ্ধের দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মহিলাদের সাথে মুত’আহ্‌ বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেছেন। [দ্রষ্টব্য হাদীস ৩৪৩১] (ই.ফা. ৪৮৫০, ই.সে. ৪৮৫১)

সহিহ মুসলিম ৪৯০২

وحدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا أبي، حدثنا عبيد الله، حدثني نافع، وسالم عن ابن عمر، أن رسول الله صلى الله عليه وسلم نهى عن أكل لحوم الحمر الأهلية ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে বারণ করেছেন। [দ্রষ্টব্য হাদীস ১২৪৮] (ই.ফা. ৪৮৫৩, ই.সে. ৪৮৫৪)

সহিহ মুসলিম ৪৯০৩

وحدثني هارون بن عبد الله، حدثنا محمد بن بكر، أخبرنا ابن جريج، أخبرني نافع، قال قال ابن عمر ح وحدثنا ابن أبي عمر، حدثنا أبي ومعن بن عيسى، عن مالك بن أنس، عن نافع، عن ابن عمر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل الحمار الأهلي يوم خيبر وكان الناس احتاجوا إليها ‏.‏

‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেন অথচ সেদিন লোকদের খাদ্যাভাব ছিল। (ই.ফা. ৪৮৫৪, ই.সে. ৪৮৫৫)

সহিহ মুসলিম ৪৯০৪

وحدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا علي بن مسهر، عن الشيباني، قال سألت عبد الله بن أبي أوفى عن لحوم الحمر الأهلية، فقال أصابتنا مجاعة يوم خيبر ونحن مع رسول الله صلى الله عليه وسلم وقد أصبنا للقوم حمرا خارجة من المدينة فنحرناها فإن قدورنا لتغلي إذ نادى منادي رسول الله صلى الله عليه وسلم أن اكفئوا القدور ولا تطعموا من لحوم الحمر شيئا فقلت حرمها تحريم ماذا قال تحدثنا بيننا فقلنا حرمها ألبتة وحرمها من أجل أنها لم تخمس ‏.‏

‘আলী ইবনু মুসহির শাইবানী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে গৃহপালিত গাধার গোশ্‌ত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, খাইবারের দিন আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছিল। এখন আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গেই ছিলাম। শহরের বাইরে আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। সুতরাং আমরা সেগুলো যাবাহ করলাম। আমাদের ডেগ্‌চীসমূহ যখন টগবগ করছিল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করল, ডেগ্‌চীগুলো উল্টিয়ে ফেলে দাও এবগ গাধার গোশ্‌তের সামান্য অংশও খেয়ো না। আমি বললাম, কোন্‌ ধরনের গাধার গোশ্‌ত হারাম? রাবী বলেন, আমরা নিজেরা এ বিষয়ে আলোচনা করলাম এবং বললাম, একেবারেই হারাম অথবা গনীমাতের এক পঞ্চমাংশ বাদ না দিয়ে রান্না করার কারণেই তা হারাম করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৫, ই.সে. ৪৮৫৬)

সহিহ মুসলিম ৪৯০৮

وحدثنا أبو كريب، وإسحاق بن إبراهيم، قال أبو كريب حدثنا ابن بشر، عن مسعر، عن ثابت بن عبيد، قال سمعت البراء، يقول نهينا عن لحوم الحمر الأهلية، ‏.‏

সাবিত ইবনু ‘উবায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বারা (রাঃ)-কে বলতে শুনেছি, আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৯, ই.সে. ৪৮৫৯)

সহিহ মুসলিম ৪৯০৯

وحدثنا زهير بن حرب، حدثنا جرير، عن عاصم، عن الشعبي، عن البراء بن عازب، قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نلقي لحوم الحمر الأهلية نيئة ونضيجة ثم لم يأمرنا بأكله ‏.‏

বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্‌ত কাঁচা বা রান্না করা যাই হোক তা ফেলে দিতে নির্দেশ দিয়েছেন। এরপর তিনি কখনো তা খেতে নির্দেশ দেননি। (ই.ফা. ৪৮৬০, ই.সে. ৪৮৬০)

সহিহ মুসলিম ৪৯১১

وحدثني أحمد بن يوسف الأزدي، حدثنا عمر بن حفص بن غياث، حدثنا أبي، عن عاصم، عن عامر، عن ابن عباس، قال لا أدري إنما نهى عنه رسول الله صلى الله عليه وسلم من أجل أنه كان حمولة الناس فكره أن تذهب حمولتهم أو حرمه في يوم خيبر لحوم الحمر الأهلية ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি অবহিত নই, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিষেধ করার কারণ কি এটা ছিল কিনা যে, এগুলো লোকের সওয়ারী হিসেবে ব্যবহৃত হতো। তাই সওয়ারী নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি এরূপ অপছন্দ করলেন। অথবা খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশ্‌ত তিনি চিরদিনের জন্য হারাম করেছেন। (ই.ফা. ৪৮৬১, ই.সে. ৪৮৬২)

সহিহ মুসলিম ৪৯১২

وحدثنا محمد بن عباد، وقتيبة بن سعيد، قالا حدثنا حاتم، - وهو ابن إسماعيل - عن يزيد بن أبي عبيد، عن سلمة بن الأكوع، قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى خيبر ثم إن الله فتحها عليهم فلما أمسى الناس اليوم الذي فتحت عليهم أوقدوا نيرانا كثيرة فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ ما هذه النيران على أى شىء توقدون ‏"‏ قالوا على لحم ‏.‏ قال ‏"‏ على أى لحم ‏"‏ ‏.‏ قالوا على لحم حمر إنسية ‏.‏ فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ أهريقوها واكسروها ‏"‏ ‏.‏ فقال رجل يا رسول الله أو نهريقها ونغسلها قال ‏"‏ أو ذاك ‏"‏ ‏.‏

সালামাহ্‌ ইবনু আকওয়া’ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে খাইবার অভিমুখে রওনা হলাম। আল্লাহ তাদেরকে বিজয়ী করলেন। বিজয় দিবসের সন্ধ্যা বেলায় অনেক (চুলায়) আগুন জ্বালানো হয়। ফলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) প্রশ্ন করলেন, এসব কিসের আগুন? কি রান্না হচ্ছে? কোন জিনেসের উপর তোমরা আগুন জ্বালিয়েছ? লোকেরা বললো, গোশ্‌ত রান্না করা হচ্ছে। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কিসের গোশ্‌ত? জবাবে লোকেরা বললো, গৃহপালিত গাধার গোশ্‌ত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ এগুলো ফেলে দাও এবং হাঁড়ি-পাতিলগুলো ভেঙ্গে ফেল। তখন এক ব্যক্তি বলল, আমরা এগুলো ফেলে দিয়ে হাঁড়ি-পাতিলগুলো ধুয়ে নিব কি? তিনি বললেন, এটাও করতে পারো। [দ্রষ্টব্য হাদীস ৪৬৬৮] (ই.ফা. ৪৮৬২, ই.সে. ৪৮৬৩)

সহিহ মুসলিম ৪৯১৪

وحدثنا ابن أبي عمر، حدثنا سفيان، عن أيوب، عن محمد، عن أنس، قال لما فتح رسول الله صلى الله عليه وسلم خيبر أصبنا حمرا خارجا من القرية فطبخنا منها فنادى منادي رسول الله صلى الله عليه وسلم ألا إن الله ورسوله ينهيانكم عنها فإنها رجس من عمل الشيطان ‏.‏ فأكفئت القدور بما فيها وإنها لتفور بما فيها ‏.‏

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যখন খাইবার জয় করেন তখন আমরা শহরের বাইরে কিছু গাধা পেলাম। আমরা কিছু গাধা (যাবাহ করে) রান্না করছিলাম। এমন সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করলোঃ জেনে রাখো, আল্লাহ ও তাঁর রসূল তোমাদেরকে গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেছেন। কেননা তা শাইতানের ঘৃণ্য কাজ। রাবী বলেন, তারপর ডেগ্‌চীগুলো গোশ্‌তসহ উল্টিয়ে ফেলা হলো। (ই.ফা. ৪৮৬৪, ই.সে. ৪৮৬৫)

সহিহ মুসলিম ৪৯১৫

حدثنا محمد بن منهال الضرير، حدثنا يزيد بن زريع، حدثنا هشام بن حسان، عن محمد بن سيرين، عن أنس بن مالك، قال لما كان يوم خيبر جاء جاء فقال يا رسول الله أكلت الحمر ‏.‏ ثم جاء آخر فقال يا رسول الله أفنيت الحمر فأمر رسول الله صلى الله عليه وسلم أبا طلحة فنادى إن الله ورسوله ينهيانكم عن لحوم الحمر فإنها رجس أو نجس ‏.‏ قال فأكفئت القدور بما فيها ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, খাইবার বিজয়ের দিন এক আগন্তুক এসে বললোঃ হে আল্লাহর রসূল! গাধাগুলো যাবাহ করে খাওয়া হচ্ছে। অতঃপর আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রসূল! গাধাগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আবূ তালহাহ্‌ (রাঃ)-কে নির্দেশ দিলেন তদনুযায়ী তিনি ঘোষণা করলেনঃ ‘আল্লাহ এবং তাঁর রসূল উভয়েই তোমাদেরকে গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেছেন। কারণ তা ঘৃণ্যবস্তু বা অপবিত্র। বর্ণনাকারী বলেন, এরপর পাতিলগুলো গোশ্‌তসহ উল্টে ফেলে দেয়া হল। (ই.ফা. ৪৮৬৫, ই.সে. ৪৮৬৬)

সহিহ মুসলিম ৪৯০০

حدثنا أبو بكر بن أبي شيبة، وابن، نمير وزهير بن حرب قالوا حدثنا سفيان، ح وحدثنا ابن نمير، حدثنا أبي، حدثنا عبيد الله، ح وحدثني أبو الطاهر، وحرملة، قالا أخبرنا ابن وهب، أخبرني يونس، ح وحدثنا إسحاق، وعبد بن حميد، قالا أخبرنا عبد الرزاق، أخبرنا معمر، كلهم عن الزهري، بهذا الإسناد وفي حديث يونس وعن أكل، لحوم الحمر الإنسية ‏.‏

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, ইবনু নুমায়র, যুহায়র ইবনু হারব, ইবনু নুমায়র (রহঃ) ভিন্ন সানাদ থেকে বর্নিতঃ

অনুরূপ বর্ণনা করেছেন। আবূ তাহির, হারমালাহ্, ইসহাক্ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ)... যুহরী (রহঃ) হতে এ সানাদে বর্ণনা করেছেন। তবে ইউনুস-এর বর্ণনায় রয়েছে, গৃহপালিত গাধার গোশ্ত খেতে নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৫১, ই.সে. ৪৮৫২)

সহিহ মুসলিম ৪৯০৬

حدثنا عبيد الله بن معاذ، حدثنا أبي، حدثنا شعبة، عن عدي، - وهو ابن ثابت - قال سمعت البراء، وعبد الله بن أبي أوفى، يقولان أصبنا حمرا فطبخناها فنادى منادي رسول الله صلى الله عليه وسلم اكفئوا القدور ‏.‏

‘আদী ইবনু সাবিত (রহঃ) থেকে বর্নিতঃ

আমি বারা এবং ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। যখন আমরা তা রান্না করছি তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করলো, তোমাদের ডেগচীগুলো উল্টিয়ে ফেলে দাও। (ই.ফা. ৪৮৫৭, ই.সে. ৪৮৫৮)

সহিহ মুসলিম ৪৯০৭

وحدثنا ابن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن أبي إسحاق، قال قال البراء أصبنا يوم خيبر حمرا فنادى منادي رسول الله صلى الله عليه وسلم أن اكفئوا القدور ‏.‏

বারা (রাঃ) থেকে বর্নিতঃ

খাইবার যুদ্ধের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। এমন সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঘোষক ঘোষণা করলো, ডেগ্চীগুলো উল্টে ফেলে দাও। (ই.ফা. ৪৮৫৮, ই.সে. নেই)

সহিহ মুসলিম ৪৯১৩

وحدثنا إسحاق بن إبراهيم، أخبرنا حماد بن مسعدة، وصفوان بن عيسى، ح وحدثنا أبو بكر بن النضر، حدثنا أبو عاصم النبيل، كلهم عن يزيد بن أبي عبيد، بهذا الإسناد ‏.‏

ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ

এ সানাদে (অনুরূপ) হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৩, ই.সে. ৪৮৬৪)

সহিহ মুসলিম ৪৯১০

وحدثنيه أبو سعيد الأشج، حدثنا حفص، - يعني ابن غياث - عن عاصم، بهذا الإسناد نحوه ‏.‏

‘আসিম (রহঃ) থেকে বর্নিতঃ

এ সানাদে উক্ত হাদীসে অনুরূপ বর্ণিত। (ই.ফা. ৪৮৬০, ই.সে. ৪৮৬১)

সহিহ মুসলিম > ঘোড়ার গোশ্‌ত আহার করা

সহিহ মুসলিম ৪৯১৭

وحدثني محمد بن حاتم، حدثنا محمد بن بكر، أخبرنا ابن جريج، أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله، يقول أكلنا زمن خيبر الخيل وحمر الوحش ونهانا النبي صلى الله عليه وسلم عن الحمار الأهلي ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

খাইবারে আমরা ঘোড়া এবং বন্য গাধার গোশ্‌ত খেয়েছি। পক্ষান্তরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৬৭, ই.সে. ৪৮৬৮)

সহিহ মুসলিম ৪৯১৯

وحدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا أبي وحفص بن غياث، ووكيع، عن هشام، عن فاطمة، عن أسماء، قالت نحرنا فرسا على عهد رسول الله صلى الله عليه وسلم فأكلناه ‏.‏

আসমা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগে আমরা ঘোড়া যাবাহ করে খেয়েছি। (ই.ফা. ৪৮৬৮, ই.সে. ৪৮৬৯)

সহিহ মুসলিম ৪৯১৬

حدثنا يحيى بن يحيى، وأبو الربيع العتكي، وقتيبة بن سعيد، - واللفظ ليحيى - قال يحيى أخبرنا وقال الآخران، حدثنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن محمد، بن علي عن جابر بن عبد الله، أن رسول الله صلى الله عليه وسلم نهى يوم خيبر عن لحوم الحمر الأهلية وأذن في لحوم الخيل ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) খাইবার দিন গৃহপালিত গাধার গোশ্‌ত খেতে নিষেধ করেন এবং ঘোড়ার গোশ্‌ত খাওয়ার অনুমতি দেন। (ই.ফা. ৪৮৬৬, ই.সে. ৪৮৬৭)

সহিহ মুসলিম ৪৯১৮

وحدثنيه أبو الطاهر، أخبرنا ابن وهب، ح وحدثني يعقوب الدورقي، وأحمد بن، عثمان النوفلي قالا حدثنا أبو عاصم، كلاهما عن ابن جريج، بهذا الإسناد ‏.‏

আবূ তাহির, ইয়া’কূব দাওরাকী ও আহমাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ) থেকে বর্নিতঃ

এ সানাদে অনুরূপ হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৭, ই.সে. ৪৮৬৮/ক)

সহিহ মুসলিম ৪৯২০

وحدثناه يحيى بن يحيى، أخبرنا أبو معاوية، ح وحدثنا أبو كريب، حدثنا أبو أسامة كلاهما عن هشام، بهذا الإسناد ‏.‏

হিশাম (রহঃ) হতে এ সানাদ থেকে বর্নিতঃ

(অনুরূপ) হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৯, ই.সে. ৪৮৭০)

সহিহ মুসলিম > গুই সাপের গোশ্‌ত হালাল

সহিহ মুসলিম ৪৯২৬

وحدثنا عبيد الله بن معاذ، حدثنا أبي، حدثنا شعبة، عن توبة العنبري، سمع الشعبي، سمع ابن عمر، أن النبي صلى الله عليه وسلم كان معه ناس من أصحابه فيهم سعد وأتوا بلحم ضب فنادت امرأة من نساء النبي صلى الله عليه وسلم إنه لحم ضب فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ كلوا فإنه حلال ولكنه ليس من طعامي ‏"‏ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে তাঁর কতিপয় সাহাবী ছিলেন। যাদের মধ্যে সা’দ (রাঃ)-ও ছিলেন। তাঁদের সম্মুখে গুইসাপের গোশ্‌ত আনা হলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর এক স্ত্রী উচ্চৈঃস্বরে বললেন, এটা কিন্তু গুইসাপের গোশ্‌ত! তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমরা খেয়ে নাও, কারণ এটা হালাল, তবে এটা আমার খাদ্য নয়। (ই.ফা. ৪৮৭৫, ই.সে. ৪৮৭৬)

সহিহ মুসলিম ৪৯২৭

وحدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن توبة العنبري، قال قال لي الشعبي أرأيت حديث الحسن عن النبي صلى الله عليه وسلم وقاعدت ابن عمر قريبا من سنتين أو سنة ونصف فلم أسمعه روى عن النبي صلى الله عليه وسلم غير هذا قال كان ناس من أصحاب النبي صلى الله عليه وسلم فيهم سعد بمثل حديث معاذ ‏.‏

তাওবাহ্‌ ‘আম্‌বরী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, শা’বী (রহঃ) আমাকে বলেছেনঃ আপনি কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণিত হাসান (রাঃ)-এর হাদীসটি শুনেছেন? আমি তো প্রায় দু’বছর কিংবা দেড় বছর ইবনু ‘উমার (রাঃ)-এর সাথে ছিলাম, কিন্তু তাঁকে এ হাদীসটি ছাড়া নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে অন্য কিছু বর্ণনা করতে শুনিনি। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কতিপয় সাহাবীর মধ্যে সা’দ (রাঃ)-ও ছিলেন, অতঃপর (বাকী অংশ) মু’আয (রাঃ) বর্ণিত হাদীসের অনুরূপ। (ই.ফা. ৪৮৭৬, ই.সে. ৪৮৭৭)

সহিহ মুসলিম ৪৯২১

حدثنا يحيى بن يحيى، ويحيى بن أيوب، وقتيبة، وابن، حجر عن إسماعيل، قال يحيى بن يحيى أخبرنا إسماعيل بن جعفر، عن عبد الله بن دينار، أنه سمع ابن عمر، يقول سئل النبي صلى الله عليه وسلم عن الضب فقال ‏ "‏ لست بآكله ولا محرمه ‏"‏ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে গুইসাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ আমি তা খাই না, এবং তা হারামও বলি না। (ই.ফা. ৪৮৭০, ই.সে. ৪৮৭১)

সহিহ মুসলিম ৪৯২২

وحدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، ح وحدثني محمد بن رمح، أخبرنا الليث، عن نافع، عن ابن عمر، قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم عن أكل الضب فقال ‏ "‏ لا آكله ولا أحرمه ‏"‏ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদা এক লোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ আমি তা খাই না এবং তা (খাওয়া) হারামও বলি না। (ই.ফা. ৪৮৭১, ই.সে. ৪৮৭২)

সহিহ মুসলিম ৪৯২৩

وحدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا أبي، حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر، قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر عن أكل الضب فقال ‏ "‏ لا آكله ولا أحرمه ‏"‏ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদা এক ব্যক্তি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে মিম্বারে বসা অবস্থায় গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তা খাই না এবং তা (খাওয়াকে) হারামও বলি না। (ই.ফা. ৪৮৭২, ই.সে. ৪৮৭৩)

সহিহ মুসলিম ৪৯২৮

حدثنا يحيى بن يحيى، قال قرأت على مالك عن ابن شهاب، عن أبي أمامة، بن سهل بن حنيف عن عبد الله بن عباس، قال دخلت أنا وخالد بن الوليد، مع رسول الله صلى الله عليه وسلم بيت ميمونة فأتي بضب محنوذ فأهوى إليه رسول الله صلى الله عليه وسلم بيده فقال بعض النسوة اللاتي في بيت ميمونة أخبروا رسول الله صلى الله عليه وسلم بما يريد أن يأكل ‏.‏ فرفع رسول الله صلى الله عليه وسلم يده فقلت أحرام هو يا رسول الله قال ‏ "‏ لا ولكنه لم يكن بأرض قومي فأجدني أعافه ‏"‏ ‏.‏ قال خالد فاجتررته فأكلته ورسول الله صلى الله عليه وسلم ينظر ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি এবং খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে মাইমূনাহ্‌ (রাঃ)-এর নিকট গেলাম। তখন ভুনা গুইসাপ পরিবেশন করা হলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা নেয়ার জন্য হাত বাড়ালেন। তখন মাইমূনাহ্‌ (রাঃ)-এর বাড়িতে উপস্থিত জনৈকা মহিলা বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যা খেতে চাইছেন সে সম্বন্ধে তোমরা তাঁকে জানাও। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) (খাবার থেকে) তাঁর হাত তুলে নিলেন। আমি বললম, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! এটা কি হারাম? তিনি বললেন,না। যেহেতু এটা আমাদের এলাকার প্রাণী নয়, তাই আমি তা অপছন্দ করি। খালিদ (রাঃ) বলেন, এরপর আমি তা টেনে নিয়ে খেলাম। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এ দৃশ্য দেখছিলেন। (ই.ফা. ৪৮৭৭, ই.সে. ৪৮৭৮)

সহিহ মুসলিম ৪৯৩১

وحدثنا عبد بن حميد، أخبرنا عبد الرزاق، أخبرنا معمر، عن الزهري، عن أبي، أمامة بن سهل بن حنيف عن ابن عباس، قال أتي النبي صلى الله عليه وسلم ونحن في بيت ميمونة بضبين مشويين ‏.‏ بمثل حديثهم ولم يذكر يزيد بن الأصم عن ميمونة ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে ছিলাম। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে দু’টি ভুনা গুইসাপ পেশ করা হলো। বাকী অংশ উক্ত হাদীসসমূহের অনুরূপ। তবে বর্ণনাকারী (মা’মার) “মাইমূনাহ্‌ (রাঃ) থেকে ইয়াযীদ ইবনু আসাম (রহঃ)-এর সূত্র” কথাটি উল্লেখ করেননি। (ই.ফা. ৪৮৮০, ই.সে. ৪৮৮১)

সহিহ মুসলিম ৪৯২৯

وحدثني أبو الطاهر، وحرملة، جميعا عن ابن وهب، قال حرملة أخبرنا ابن وهب، أخبرني يونس، عن ابن شهاب، عن أبي أمامة بن سهل بن حنيف الأنصاري، أن عبد الله، بن عباس أخبره أن خالد بن الوليد الذي يقال له سيف الله أخبره أنه، دخل مع رسول الله صلى الله عليه وسلم على ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي خالته وخالة ابن عباس فوجد عندها ضبا محنوذا قدمت به أختها حفيدة بنت الحارث من نجد فقدمت الضب لرسول الله صلى الله عليه وسلم وكان قلما يقدم إليه طعام حتى يحدث به ويسمى له فأهوى رسول الله صلى الله عليه وسلم يده إلى الضب فقالت امرأة من النسوة الحضور أخبرن رسول الله صلى الله عليه وسلم بما قدمتن له ‏.‏ قلن هو الضب يا رسول الله ‏.‏ فرفع رسول الله صلى الله عليه وسلم يده فقال خالد بن الوليد أحرام الضب يا رسول الله قال ‏ "‏ لا ولكنه لم يكن بأرض قومي فأجدني أعافه ‏"‏ ‏.‏ قال خالد فاجتررته فأكلته ورسول الله صلى الله عليه وسلم ينظر فلم ينهني ‏.‏

খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)- যাঁকে সাইফুল্লাহ বলা হয় থেকে বর্নিতঃ

তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রী মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে ঢুকলেন। তিনি ছিলেন তাঁর ও ইবনু ‘আব্বাস (রাঃ)-এর খালা। এ সময় রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁর নিকট ভূনা গুইসাপ দেখতে পান, যা তাঁর (মাইমূনাহ্‌র) বোন হুফাইদাহ্‌ বিনতু হারিস নাজ্‌দ থেকে এনেছিল। তিনি গুইসাপটি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে পরিবেশন করলেন। তাঁর অভ্যাস ছিল কোন খাদ্যের বিবরণ ও তার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি সে দিকে কম-ই হাত বাড়াতেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) গুইসাপটির দিকে হাত বাড়ালে উপস্থিত জনৈকা মহিলা বললেন, তোমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে যা পেশ করছো তাঁকে জানিয়ে দাও। তারা বললেন, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! এটা কি গুইসাপ। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁর হাত তুলে নিলেন। খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) বললেন, হে আল্লাহ রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! এটা কি হারাম? তিনি বললেন, না। তবে যেহেতু এটা আমার এলাকাতে নেই তাই আমি এটা পছন্দ করি না। খালিদ (রাঃ) বলেন, অতঃপর আমি ওটা টেনে নিয়ে খাচ্ছিলাম। আর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা দেখছিলেন। তবে তিনি আমাকে নিষেধ করেননি। (ই.ফা. ৪৮৭৮, ই.সে. ৪৮৭৯)

সহিহ মুসলিম ৪৯৩২

وحدثنا عبد الملك بن شعيب بن الليث، حدثنا أبي، عن جدي، حدثني خالد بن، يزيد حدثني سعيد بن أبي هلال، عن ابن المنكدر، أن أبا أمامة بن سهل، أخبره عن ابن، عباس قال أتي رسول الله صلى الله عليه وسلم وهو في بيت ميمونة وعنده خالد بن الوليد بلحم ضب ‏.‏ فذكر بمعنى حديث الزهري ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে থাকা অবস্থায় তাঁর নিকটে গুইসাপের গোশ্‌ত পরিবেশন করা হয়। তখন খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) তাঁর সাথেই ছিলেন। ইবনু মুন্‌কাদির বাকী অংশ যুহ্‌রী (রহঃ)-এর সমার্থক হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪৮৮১, ই.সে. ৪৮৮২)

সহিহ মুসলিম ৪৯৩৩

وحدثنا محمد بن بشار، وأبو بكر بن نافع قال ابن نافع أخبرنا غندر، حدثنا شعبة، عن أبي بشر، عن سعيد بن جبير، قال سمعت ابن عباس، يقول أهدت خالتي أم حفيد إلى رسول الله صلى الله عليه وسلم سمنا وأقطا وأضبا فأكل من السمن والأقط وترك الضب تقذرا وأكل على مائدة رسول الله صلى الله عليه وسلم ولو كان حراما ما أكل على مائدة رسول الله صلى الله عليه وسلم ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার খালা উম্মু হুফায়দ (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে কিছু ঘি, পনির এবং কয়েকটি গুইসাপ হাদিয়া স্বরূপ পাঠালেন। তিনি ঘি ও পনির থেকে কিছু খেলেন এবং গুইসাপ নোংরা হওয়ার দরুন খাওয়া বর্জন করলেন। কিন্তু রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দস্তরখানে তা খাওয়া হয়। তা হারাম হলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দস্তরখানে তা খাওয়া হতো না। (ই.ফা. ৪৮৮২, ই.সে. ৪৮৮৩)

সহিহ মুসলিম ৪৯৩৫

حدثنا إسحاق بن إبراهيم، وعبد بن حميد، قالا أخبرنا عبد الرزاق، عن ابن، جريج أخبرني أبو الزبير، أنه سمع جابر بن عبد الله، يقول أتي رسول الله صلى الله عليه وسلم بضب فأبى أن يأكل منه وقال ‏ "‏ لا أدري لعله من القرون التي مسخت ‏"‏ ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট গুইসাপ আনা হলে তিনি তা খেতে অস্বীকার করে বললেন, জানি না হয়তো এটা ঐসব উম্মাত থেকে হতে পারে, যাদের বিকৃত করা হয়েছিল। (ই.ফা. ৪৮৮৮, ই.সে. ৪৮৮৫)

সহিহ মুসলিম ৪৯৩৪

حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا علي بن مسهر، عن الشيباني، عن يزيد بن، الأصم قال دعانا عروس بالمدينة فقرب إلينا ثلاثة عشر ضبا فآكل وتارك فلقيت ابن عباس من الغد فأخبرته فأكثر القوم حوله حتى قال بعضهم قال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ لا آكله ولا أنهى عنه ولا أحرمه ‏"‏ ‏.‏ فقال ابن عباس بئس ما قلتم ما بعث نبي الله صلى الله عليه وسلم إلا محلا ومحرما إن رسول الله صلى الله عليه وسلم بينما هو عند ميمونة وعنده الفضل بن عباس وخالد بن الوليد وامرأة أخرى إذ قرب إليهم خوان عليه لحم فلما أراد النبي صلى الله عليه وسلم أن يأكل قالت له ميمونة إنه لحم ضب ‏.‏ فكف يده وقال ‏"‏ هذا لحم لم آكله قط ‏"‏ ‏.‏ وقال لهم ‏"‏ كلوا ‏"‏ ‏.‏ فأكل منه الفضل وخالد بن الوليد والمرأة ‏.‏ وقالت ميمونة لا آكل من شىء إلا شىء يأكل منه رسول الله صلى الله عليه وسلم ‏.‏

ইয়াযীদ ইবনু আসাম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মাদীনার এক নববিবাহিত ব্যক্তি আমাদেরকে দা’ওয়াত করলো এবং আমাদের সামনে তেরটি গুইসাপ পরিবেশন করা হলো। কিছু লোক তা খেল আর কিছু লোক তা বর্জন করলো। পরদিন আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি তাঁকে জানালাম। তখন তাঁর পাশের লোকজন নানা উক্তি করতে লাগলো, এমনকি তাদের একজন বললোঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আমি এটি খাইও না, নিষেধও করি না এবং হারামও বলি না। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তোমরা যা বলছ তা সঠিক নয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে হালাল ও হারাম নির্ণয় করার জন্যই পাঠানো হয়েছিল। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) একদা মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে ছিলেন। তাঁর সাথে ফায্‌ল ইবনু ‘আব্বাস, খালিদ ইবনু ওয়ালিদ ও অন্য এক মহিলা উপস্থিত ছিলেন। তখন তাঁদের কাছে একটি পাত্র পেশ করা হলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যখন খাওয়ার ইচ্ছা করলেন তখন মাইমূনাহ্‌ (রাঃ) তাঁকে বললেন, এটা গুইসাপের গোশ্‌ত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁর হাত গুটিয়ে নিয়ে বললেন, এ গোশ্‌ত আমি কখনোও খাইনি। তিনি তাঁদের বললেন, তোমরা খেতে পারো। ফায্‌ল, খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) এবং ঐ মহিলা তাত্থেকে খেলেন। মাইমূনাহ্‌ (রাঃ) বললেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যা খান, তাছাড়া অন্য কিছু আমি খাব না। (ই.ফা. ৪৮৮৩, ই.সে. ৪৮৮৪)

সহিহ মুসলিম ৪৯৩৬

وحدثني سلمة بن شبيب، حدثنا الحسن بن أعين، حدثنا معقل، عن أبي الزبير، قال سألت جابرا عن الضب، فقال لا تطعموه ‏.‏ وقذره وقال قال عمر بن الخطاب إن النبي صلى الله عليه وسلم لم يحرمه ‏.‏ إن الله عز وجل ينفع به غير واحد فإنما طعام عامة الرعاء منه ولو كان عندي طعمته ‏.‏

আবূ যুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির (রাঃ)-কে গুইসাপ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি তোমরা খেও না। তিনি তা নোংরা হিসেবে অবহিত করলেন। তিনি আরও বলেন, ‘উমার ইবনু খাত্তাব (রাঃ) বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এটিকে হারাম করেননি। মহান আল্লাহ এর দ্বারা অনেক লোককে উপকৃত করেছেন। কেননা, জনসাধারণের খাদ্য এ থেকে আসে। আমার নিকট থাকলে আমিও তা খেতাম। (ই.ফা. ৪৮৮৫, ই.সে. ৪৮৮৬)

সহিহ মুসলিম ৪৯৩৭

وحدثني محمد بن المثنى، حدثنا ابن أبي عدي، عن داود، عن أبي نضرة، عن أبي سعيد، قال قال رجل يا رسول الله إنا بأرض مضبة فما تأمرنا أو فما تفتينا قال ‏ "‏ ذكر لي أن أمة من بني إسرائيل مسخت ‏"‏ ‏.‏ فلم يأمر ولم ينه ‏.‏ قال أبو سعيد فلما كان بعد ذلك قال عمر إن الله عز وجل لينفع به غير واحد وإنه لطعام عامة هذه الرعاء ولو كان عندي لطعمته إنما عافه رسول الله صلى الله عليه وسلم ‏.‏

আবূ সা’ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আমরা এমন এলাকায় থাকি, যেখানে গুইসাপ পাওয়া যায়। সুতরাং এ ব্যাপারে আপনি আমাদের কী আদেশ করেন? অথবা বললেন, আপনি এ ব্যাপারে আমাদের কী ফাতাওয়া দেন? তিনি বললেনঃ আমাকে জানানো হয়েছে যে, বানী ইস্‌রাঈলের একটি সম্প্রদায়কে বিকৃত করে দেয়া হয়েছিল। এরপর তিনি আদেশও করেননি, নিষেধও করেননি। আবূ সা’ঈদ (রাঃ) বলেন, পরবর্তী সময়ে ‘উমার (রাঃ) বলেন, আল্লাহর দ্বারা অনেক লোককে উপকৃত করবেন। কারণ এটা এ উম্মাতের অধিকাংশের খাবার। আমার নিকট থাকলে আমি অবশ্যই তা খেতাম। তবে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এটি কেবল অপছন্দ করেছেন। (ই.ফা. ৪৮৮৬, ই.সে. ৪৮৮৭)

সহিহ মুসলিম ৪৯৩৮

حدثني محمد بن حاتم، حدثنا بهز، حدثنا أبو عقيل الدورقي، حدثنا أبو نضرة، عن أبي سعيد، أن أعرابيا، أتى رسول الله صلى الله عليه وسلم فقال إني في غائط مضبة وإنه عامة طعام أهلي - قال - فلم يجبه فقلنا عاوده ‏.‏ فعاوده فلم يجبه ثلاثا ثم ناداه رسول الله صلى الله عليه وسلم في الثالثة فقال ‏ "‏ يا أعرابي إن الله لعن أو غضب على سبط من بني إسرائيل فمسخهم دواب يدبون في الأرض فلا أدري لعل هذا منها فلست آكلها ولا أنهى عنها ‏"‏ ‏.‏

আবূ সা’ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এক বেদূইন এসে বলল, আমি এমন নিম্নাঞ্চলে বাস করি যেখানে প্রচুর গুইসাপ পাওয়া যায়। এটা আমার পরিবারের সাধারণ খাদ্য। বর্ণনাকারী বলেন, তিনি কোন জবাব দিলেন না। আমরা তাঁকে বললাম, আবার জিজ্ঞেস করো। লোকটি আবার জিজ্ঞেস করলে তিনি এবারও কোন জবাব দিলেন না। অতঃপর তৃতীয়বারে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাকে ডেকে বললেনঃ হে বেদূঈন! মহান আল্লাহ বানী ইসরাঈলের একটি সম্প্রদায়ের প্রতি অভিসম্পাত করেন, অথবা ক্রোধান্বিত হয়ে তাদের আকৃতি বিকৃত করে স্থলচর প্রাণীতে রূপান্তরিত করে দেন। আমি অবহিত নই যে, এটা তাদেরই অন্তর্ভূক্ত কিনা। সুতরাং আমি তা খাইও না এবং এ থেকে নিষেধও করি না। (ই.ফা. ৪৮৮৭, ই.সে. ৪৮৮৮)

সহিহ মুসলিম ৪৯২৪

وحدثنا عبيد الله بن سعيد، حدثنا يحيى، عن عبيد الله، بمثله في هذا الإسناد ‏.‏

‘উবাইদুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ

এ সানাদে অনুরূপ হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৭৩, ই.সে. ৪৮৭৪)

সহিহ মুসলিম ৪৯২৫

وحدثناه أبو الربيع، وقتيبة، قالا حدثنا حماد، ح وحدثني زهير بن حرب، حدثنا إسماعيل، كلاهما عن أيوب، ح وحدثنا ابن نمير، حدثنا أبي، حدثنا مالك بن مغول، ح وحدثني هارون بن عبد الله، أخبرنا محمد بن بكر، أخبرنا ابن جريج، ح وحدثنا هارون بن عبد، الله حدثنا شجاع بن الوليد، قال سمعت موسى بن عقبة، ح وحدثنا هارون بن سعيد، الأيلي حدثنا ابن وهب، أخبرني أسامة، كلهم عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم في الضب بمعنى حديث الليث عن نافع غير أن حديث أيوب أتي رسول الله صلى الله عليه وسلم بضب فلم يأكله ولم يحرمه وفي حديث أسامة قال قام رجل في المسجد ورسول الله صلى الله عليه وسلم على المنبر ‏.‏

নাফি’ (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

নাফি’ (রাঃ) সূত্রে ও ইবনু ‘উমার (রাঃ) কর্তৃক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে গুইসাপ সম্পর্কে লায়স কর্তৃক নাফি’র মাধ্যমে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে আইয়ূব বর্ণিত হাদীসে আরো রয়েছে, ‘রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গুইসাপের গোশ্ত নিয়ে আসা হলো। তিনি তা খাননি এবং হারামও বলেননি’। আর উসামাহ্ (রাঃ)-এর এক হাদীসে রয়েছে, ‘এক লোক মাসজিদে দাঁড়ালো, তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মিম্বারে বসা ছিলেন’। (ই.ফা. ৪৮৭৪, ই.সে. ৪৮৭৫)

সহিহ মুসলিম ৪৯৩০

وحدثني أبو بكر بن النضر، وعبد بن حميد، قال عبد أخبرني وقال أبو بكر، حدثنا يعقوب بن إبراهيم بن سعد، حدثنا أبي، عن صالح بن كيسان، عن ابن شهاب، عن أبي، أمامة بن سهل عن ابن عباس، أنه أخبره أن خالد بن الوليد أخبره أنه، دخل مع رسول الله صلى الله عليه وسلم على ميمونة بنت الحارث وهى خالته فقدم إلى رسول الله صلى الله عليه وسلم لحم ضب جاءت به أم حفيد بنت الحارث من نجد وكانت تحت رجل من بني جعفر وكان رسول الله صلى الله عليه وسلم لا يأكل شيئا حتى يعلم ما هو ‏.‏ ثم ذكر بمثل حديث يونس وزاد في آخر الحديث وحدثه ابن الأصم عن ميمونة وكان في حجرها ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) তাকে বলেছেন যে, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে তাঁর খালা মাইমূনাহ্ বিন্তু হারিস (রাঃ)- এর ঘরে যান। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সামনে গুইসাপের গোশ্ত পরিবেশন করা হয়, যা উম্মু হুফায়দ বিনতু হারিস নাজ্দ থেকে নিয়ে এনেছিলেন। তিনি ছিলেন বানূ জা’ফার গোত্রের এক ব্যক্তির সহধর্মিণী। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কোন বস্তুর বিবরণ না জানা পর্যন্ত তা খেতের না। বাকী অংশ বর্ণনাকারী ইউনুস (রহঃ)-এর হাদীসের অনুরূপ। তবে হাদীসের শেষাংশে তিনি অতিরিক্ত বর্ণনা করেন যে, ইবনু আসাম মাইমূনাহ্ (রাঃ) সূত্রে তাঁকে বর্ণনা করেছেন, তিনি (রসূলুল্লাহ) তখন তাঁর ঘরেই ছিলেন। (ই.ফা. ৪৮৭৯, ই.সে. ৪৮৮০)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00