সহিহ মুসলিম > যার ওপর চল্লিশ জন (মুসলিম) জানাযাহ্‌ পড়বে তার জন্য এ সুপারিশ গ্রহণ করা হবে।

সহিহ মুসলিম ২০৮৮

حدثنا هارون بن معروف، وهارون بن سعيد الأيلي، والوليد بن شجاع السكوني، قال الوليد حدثني وقال الآخران، حدثنا ابن وهب، أخبرني أبو صخر، عن شريك بن عبد، الله بن أبي نمر عن كريب، مولى ابن عباس عن عبد الله بن عباس، أنه مات ابن له بقديد أو بعسفان فقال يا كريب انظر ما اجتمع له من الناس ‏.‏ قال فخرجت فإذا ناس قد اجتمعوا له فأخبرته فقال تقول هم أربعون قال نعم ‏.‏ قال أخرجوه فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه ‏"‏ ‏.‏ وفي رواية ابن معروف عن شريك بن أبي نمر عن كريب عن ابن عباس ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

‘কুদায়দ’ অথবা ‘উসকান’ নামক স্থানে তার একটি পুত্র সন্তান মারা গেল। তিনি আমাকে বললেন, হে কুরায়ব! দেখ কিছু লোক একত্রিত হয়েছে কিনা? আমি বের হয়ে দেখলাম কিছু একত্রিত হয়েছে। আমি তাকে খবর দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, বল তাদের সংখ্যা কি চল্লিশ হবে? বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে লাশ বের করে নাও। আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: কোন মুসলিম মারা গেলে, তার জানাযায় যদি এমন চল্লিশজন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সাথে কোন কিছুকে শারীক করে না তবে মহান আল্লাহর তার অনুকূলে তাদের প্রার্থনা কবূল করেন। (ই.ফা. ২০৬৭, ই.সে. ২০৭২)

সহিহ মুসলিম > যে মাইয়্যিতের ভাল-মন্দ বর্ণনা করা হয়

সহিহ মুসলিম ২০৯০

وحدثني أبو الربيع الزهراني، حدثنا حماد يعني ابن زيد، ح وحدثني يحيى بن، يحيى أخبرنا جعفر بن سليمان، كلاهما عن ثابت، عن أنس، قال مر على النبي صلى الله عليه وسلم بجنازة ‏.‏ فذكر بمعنى حديث عبد العزيز عن أنس غير أن حديث عبد العزيز أتم ‏.

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ দিয়ে একটা জানাযাহ্‌ অতিক্রম করল। হাদীসের অবশিষ্ট অংশ আনাস-এর সূত্রে ‘আবদুল আযীয-এর হাদীসের অনুরূপ বর্ণনা করা হয়েছে। তবে ‘আবদুল আযীয-এর হাদীসটি পূর্ণাঙ্গ। (ই.ফা. ২০৬৯, ই.সে. ২০৭৪)

সহিহ মুসলিম ২০৮৯

وحدثنا يحيى بن أيوب، وأبو بكر بن أبي شيبة وزهير بن حرب وعلي بن حجر السعدي كلهم عن ابن علية، - واللفظ ليحيى قال حدثنا ابن علية، - أخبرنا عبد العزيز، بن صهيب عن أنس بن مالك، قال مر بجنازة فأثني عليها خير فقال نبي الله صلى الله عليه وسلم ‏"‏ وجبت وجبت وجبت ‏"‏ ‏.‏ ومر بجنازة فأثني عليها شر فقال نبي الله صلى الله عليه وسلم ‏"‏ وجبت وجبت وجبت ‏"‏ ‏.‏ قال عمر فدى لك أبي وأمي مر بجنازة فأثني عليها خيرا فقلت وجبت وجبت وجبت ‏.‏ ومر بجنازة فأثني عليها شر فقلت وجبت وجبت وجبت فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ من أثنيتم عليه خيرا وجبت له الجنة ومن أثنيتم عليه شرا وجبت له النار أنتم شهداء الله في الأرض أنتم شهداء الله في الأرض أنتم شهداء الله في الأرض ‏"‏ ‏.

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একটি জানাযাহ্‌ বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা প্রশংসা করল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বলেন, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। (আরেকবার) একটা জানাযাহ্‌ বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু লোকেরা তার দুর্নাম করল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)তার সম্পর্কে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে (তিনবার) বললেন। তখন ‘উমার (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আপনার উপর আমার মা-বাপ উৎসর্গ হোক! একটা জানাযাহ্‌ অতিক্রম করলে তার প্রতি ভাল মন্তব্য করা হলে আপনি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে বললেন! আর একটা জানাযাহ্‌ অতিক্রমকালে তার প্রতি খারাপ মন্তব্য করা হলে আপনি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে-বললেন! রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)উত্তরে বললেনঃতোমরা যার সম্পর্কে ভাল মন্তব্য করেছ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর তোমরা যার সম্পর্কে খারাপ মন্তব্য করেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী। (ই.ফা. ২০৬৮, ই.সে. ২০৭৩)

সহিহ মুসলিম > যে শান্তি লাভ করে এবং যার প্রস্থানে শান্তি লাভ করা হয়।

সহিহ মুসলিম ২০৯১

وحدثنا قتيبة بن سعيد، عن مالك بن أنس، فيما قرئ عليه عن محمد بن عمرو، بن حلحلة عن معبد بن كعب بن مالك، عن أبي قتادة بن ربعي، أنه كان يحدث أن رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازة فقال ‏"‏ مستريح ومستراح منه ‏"‏ ‏.‏ قالوا يا رسول الله ما المستريح والمستراح منه ‏.‏ فقال ‏"‏ العبد المؤمن يستريح من نصب الدنيا والعبد الفاجر يستريح منه العباد والبلاد والشجر والدواب ‏"‏ ‏.

আবূ ক্বাতাদাহ্‌ ইবনু রিব্‌‘ঈ (রাঃ) থেকে বর্নিতঃ

একবার রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ দিয়ে একটা জানাযাহ্‌ বয়ে নিয়ে যাওয়া হলে তিনি বলেন, “মুস্‌তারীহুন” ও “ওয়া মুসতারাহুন মিনহু” (অর্থাৎ- সে শান্তিলাভকারী এবং তার প্রস্থানে শান্তি লাভ হয়)। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! “মুসতারীহুন” ও “ওয়া মুস্‌তারাহুন মিনহু”- এর মানে কি? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বললেন, ঈমানদার বান্দা হয়ে এ ব্যক্তি দুনিয়ার কষ্ট মুসীবাত থেকে নিষ্কৃতি লাভ করবে। আর পাপীষ্ট বান্দা হলে এ ব্যক্তি থেকে আল্লাহর বান্দারা, অত্র অঞ্চল, বৃক্ষরাজি ও পশু-পাখি সবাই পরিত্রাণ লাভ করবে। (ই.ফা. ২০৭০, ই.সে. ২০৭৫)

সহিহ মুসলিম ২০৯২

وحدثنا محمد بن المثنى، حدثنا يحيى بن سعيد، ح وحدثنا إسحاق بن إبراهيم، أخبرنا عبد الرزاق، جميعا عن عبد الله بن سعيد بن أبي هند، عن محمد بن عمرو، عن ابن لكعب بن مالك، عن أبي قتادة، عن النبي صلى الله عليه وسلم وفي حديث يحيى بن سعيد ‏ "‏ يستريح من أذى الدنيا ونصبها إلى رحمة الله ‏"‏ ‏.

আবূ ক্বাতাদাহ্ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ-এর বর্ণিত হাদীসে আছে, সে ব্যক্তি দুনইয়ার ক্লেশ থেকে মুক্তি পেছে আল্লাহর রহমাত লাভ করবে। (ই.ফা. ২০৭১, ই.সে. ২০৭৬)

সহিহ মুসলিম > জানাযার তাকবীর সম্পর্কে

সহিহ মুসলিম ২০৯৭

وحدثني محمد بن حاتم، حدثنا يحيى بن سعيد، عن ابن جريج، عن عطاء، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ مات اليوم عبد لله صالح أصحمة ‏"‏ ‏.‏ فقام فأمنا وصلى عليه ‏.

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, (নাজাশী ইনতিকাল করলে) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আজ আল্লাহর এক নেক্কার বান্দাহ্‌ ইনতিকাল করেছেন। এরপর তিনি উঠে গিয়ে আমাদের সামনে ইমাম হয়ে তার জন্য সলাতুল জানাযাহ্‌ আদায় করলেন। (ই.ফা. ২০৭৬, ই.সে. ২০৮০)

সহিহ মুসলিম ২০৯৩

حدثنا يحيى بن يحيى، قال قرأت على مالك عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم نعى للناس النجاشي في اليوم الذي مات فيه فخرج بهم إلى المصلى وكبر أربع تكبيرات ‏.

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জনসাধারণকে নাজাশীর ইনতিকালের সংবাদ শুনালেন, যেদিন তিনি ইনতিকাল করেন। অতঃপর তিনি তাদেরকে নিয়ে সলাতের স্থানে গিয়ে চার তাকবীরে সলাতুল জানাযাহ্‌ আদায় করেন। (ই.ফা. ২০৭২, ই.সে. ২০৭৭)

সহিহ মুসলিম ২০৯৬

وحدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا يزيد بن هارون، عن سليم بن حيان، قال حدثنا سعيد بن ميناء، عن جابر بن عبد الله، أن رسول الله صلى الله عليه وسلم صلى على أصحمة النجاشي فكبر عليه أربعا

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাজাশীর জন্য গায়েবানা জানাযাহ্‌ আদায় করেছেন এবং চার তাকবীরে সলাতুল জানাযাহ্‌ আদায় করেন। (ই.ফা. ২০৭৫, ই.সে. ২০৭৯)

সহিহ মুসলিম ২০৯৮

حدثنا محمد بن عبيد الغبري، حدثنا حماد، عن أيوب، عن أبي الزبير، عن جابر، بن عبد الله ح . وحدثنا يحيى بن أيوب، - واللفظ له - حدثنا ابن علية، حدثنا أيوب، عن أبي، الزبير عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إن أخا لكم قد مات فقوموا فصلوا عليه ‏"‏ ‏.‏ قال فقمنا فصفنا صفين ‏.

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নাজাশী ইনতিকাল করলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের এক ভাই ইনতিকাল করেছেন। অতএব তোমরা উঠ এবং তাঁর জন্য সলাত আদায় কর। জাবির (রাঃ) বলেন, আমরা উঠে গিয়ে দু’টি সারি বাঁধলাম। (ই.ফা. ২০৭৭, ই.সে. ২০৮১)

সহিহ মুসলিম ২০৯৯

وحدثني زهير بن حرب، وعلي بن حجر، قالا حدثنا إسماعيل، ح وحدثنا يحيى، بن أيوب حدثنا ابن علية، عن أيوب، عن أبي قلابة، عن أبي المهلب، عن عمران بن حصين، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ إن أخا لكم قد مات فقوموا فصلوا عليه ‏"‏ ‏.‏ يعني النجاشي وفي رواية زهير ‏"‏ إن أخاكم ‏"‏ ‏.

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের এক (নাজাশী) ইনতিকাল করেছেন। অতএব, তোমরা উঠে তাঁর জন্য সলাত আদায় কর। যুহায়র বর্ণনায় “তোমাদের ভাই” বর্ণিত হয়েছে। (ই.ফা. ২০৭৮, ই.সে. ২০৮২)

সহিহ মুসলিম ২০৯৪

وحدثني عبد الملك بن شعيب بن الليث، حدثني أبي، عن جدي، قال حدثني عقيل، بن خالد عن ابن شهاب، عن سعيد بن المسيب، وأبي، سلمة بن عبد الرحمن أنهما حدثاه عن أبي هريرة، أنه قال نعى لنا رسول الله صلى الله عليه وسلم النجاشي صاحب الحبشة في اليوم الذي مات فيه فقال ‏ "‏ استغفروا لأخيكم ‏"‏ ‏.‏ قال ابن شهاب وحدثني سعيد بن المسيب أن أبا هريرة حدثه أن رسول الله صلى الله عليه وسلم صف بهم بالمصلى فصلى فكبر عليه أربع تكبيرات ‏.

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আবিসিনিয়ার অধিপতি নাজাশীর যে দিন মৃত্যু হয় সে দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে তার মৃত্যুর খবর দিলেন এরপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর। ইবনু শিহাব (রহঃ) বলেন, সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ) আমাকে বলেছেন যে, আবূ হুরায়রাহ্‌ (রাঃ) তাঁর কাছে হাদীস বর্ণনা করেছেন যে, রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের নিয়ে সলাতের স্থান কাতার করলেন। এরপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায় করলেন এবং এতে (অতিরিক্ত) চার তাকবীর বললেন। (ই.ফা. ২০৭৩, ই.সে. নেই)

সহিহ মুসলিম ২০৯৫

وحدثني عمرو الناقد، وحسن الحلواني، وعبد بن حميد، قالوا حدثنا يعقوب، - وهو ابن إبراهيم بن سعد - حدثنا أبي، عن صالح، عن ابن شهاب، كرواية عقيل بالإسنادين جميعا ‏.

‘আমর আন্ নাক্বিদ, হাসান আল হুলওয়ানী ও ‘আব্‌দ ইবনু হুমায়দ (রহঃ) ..... উভয় সূত্রেই ইবনু শিহাব (রহঃ) থেকে বর্নিতঃ

‘উক্বায়ল (রহঃ)-এর অনুরূপ বর্ণিত হয়েছে। (ই.ফা. ২০৭৪, ই.সে. ২০৭৮)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00