সুনানে ইবনে মাজাহ > কোন কিছুর কুপ্রভাব (আছর)
সুনানে ইবনে মাজাহ ৩৫৩২
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا عبد الرحيم بن سليمان، عن يزيد بن أبي زياد، عن سليمان بن عمرو بن الأحوص، عن أم جندب، قالت رأيت رسول الله ـ صلى الله عليه وسلم ـ رمى جمرة العقبة من بطن الوادي يوم النحر ثم انصرف وتبعته امرأة من خثعم ومعها صبي لها به بلاء لا يتكلم فقالت يا رسول الله إن هذا ابني وبقية أهلي وإن به بلاء لا يتكلم . فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " ائتوني بشىء من ماء " . فأتي بماء فغسل يديه ومضمض فاه ثم أعطاها فقال " اسقيه منه وصبي عليه منه واستشفي الله له " . قالت فلقيت المرأة فقلت لو وهبت لي منه . فقالت إنما هو لهذا المبتلى . قالت فلقيت المرأة من الحول فسألتها عن الغلام فقالت برأ وعقل عقلا ليس كعقول الناس .
উম্মু জুনদুব (রাঃ), থেকে বর্নিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে কোরবানীর দিন উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তারপর তিনি ফিরে এলেন। তখন খাছআম গোত্রের এক মহিলা তাঁর পিছনে পিছনে আসলো এবং তার কোলে ছিলো তার এক শিশু সন্তান। সে কোন অসুখের কারণে কথা বলতে পারতোনা। মহিলা বললো, হে আল্লাহর রাসূল! এ আমার পুত্র, আমার পরিবারের একমাত্র অধস্তন বংশধর। কিন্তু সে একটি বিপদে লিপ্ত, যার ফলে সে কথা বলতে পারে না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা আমার নিকট একটু পানি আনো। পানি আনা হলে তিনি তাঁর হস্তদ্বয় ধৌত করলেন এবং কুলি করলেন। অতঃপর অবশিষ্ট পানি ঐ মহিলাকে দিয়ে বলেনঃ এই পানি তাকে পান করাও, তার গায়ে ছিটাও এবং আল্লাহর নিকট তার জন্য আরোগ্য প্রার্থনা করো। উম্মু জুনদুব (রাঃ) বলেন, আমি মহিলার সাথে দেখা করে বললাম, আমাকে যদি এ পানির কিছুটা দান করতেন। সে বললো, এটা তো এই বিপদগ্রস্তের জন্য নিয়েছি। তিনি বলেন, বছর শেষে সেই মহিলার সাথে সাক্ষাত করে আমি তাকে শিশুটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে বললো, সে সুস্থ হয়েছে এবং তার মেধাশক্তি সাধারণ মানুষের মেধাশক্তির তুলনায় অধিক বেড়েছে। [৩৫৩২] তাহকীক আলবানীঃ দুর্বল।

সুনানে ইবনে মাজাহ > কুরআন মজীদ দ্বারা আরোগ্য প্রার্থনা
সুনানে ইবনে মাজাহ ৩৫৩৩
আলী (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উত্তম ঔষধ হলো কুরআন মজীদ। [৩৫৩৩] তাহকীক আলবানীঃ দুর্বল।

সুনানে ইবনে মাজাহ > দু’ মুখো সাপ নিধন
সুনানে ইবনে মাজাহ ৩৫৩৪
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا عبدة بن سليمان، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، قالت أمر النبي ـ صلى الله عليه وسلم ـ بقتل ذي الطفيتين فإنه يلتمس البصر ويصيب الحبل . يعني حية خبيثة .
আয়িশাহ (রাঃ), থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’মুখো সাপ নিধনের নির্দেশ দিয়েছেন। কেননা এই নিকৃষ্ট সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। তাহকীক আলবানীঃ সহীহ

সুনানে ইবনে মাজাহ ৩৫৩৫
حدثنا أحمد بن عمرو بن السرح، حدثنا عبد الله بن وهب، أخبرني يونس، عن ابن شهاب، عن سالم، عن أبيه، أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ قال " اقتلوا الحيات واقتلوا ذا الطفيتين والأبتر فإنهما يلتمسان البصر ويسقطان الحبل " .
আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা সাপ মেরে ফেলো, বিশেষত দু’মুখো সাপ এবং লেজবিহীন সাপ! কেননা এ দু’টি সাপ দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। তাহকীক আলবানীঃ ১মঃ হাসান সহীহ, ২য়ঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ > যে ব্যক্তি ফাল পছন্দ করে এবং অশুভ লক্ষন অপছন্দ করে
সুনানে ইবনে মাজাহ ৩৫৩৬
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا عبدة بن سليمان، عن محمد بن عمرو، عن أبي سلمة، عن أبي هريرة، قال كان النبي ـ صلى الله عليه وسلم ـ يعجبه الفأل الحسن ويكره الطيرة .
আবূ হুরায়রাহ (রাঃ), থেকে বর্নিতঃ
(অদৃশ্য থেকে শ্রুত) উত্তম কথা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পছন্দনীয় ছিল কিন্তু তিনি (কিছুকে) কুলক্ষণ মনে করা অপছন্দ করতেন। তাহকীক আলবানীঃ সহীহ

সুনানে ইবনে মাজাহ ৩৫৩৭
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا يزيد بن هارون، أنبأنا شعبة، عن قتادة، عن أنس، قال قال النبي ـ صلى الله عليه وسلم ـ " لا عدوى ولا طيرة وأحب الفأل الصالح " .
আনাস (রাঃ), থেকে বর্নিতঃ
নাবি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রোগ সংক্রমন ও কুলক্ষণ বলে কিছু নেই। তবে আমি (অদৃশ্য থেকে শ্রুত ) উত্তম কথা পছন্দ করি। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ ৩৫৩৮
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا وكيع، عن سفيان، عن سلمة، عن عيسى بن عاصم، عن زر، عن عبد الله، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " الطيرة شرك وما منا إلا ولكن الله يذهبه بالتوكل " .
আবদুল্লাহ (বিন মাসঊদ) (রাঃ), থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অশুভ লক্ষণ (বিশ্বাস করা) শেরেকী কাজ। রাবী বলেন, আমাদের মধ্যে অশুভ লক্ষণের ধারনা আসে, তবে আল্লাহর উপর ভরসার দ্বারা তা দূরীভুত হয়। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ ৩৫৪১
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا علي بن مسهر، عن محمد بن عمرو، عن أبي سلمة، عن أبي هريرة، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " لا يورد الممرض على المصح " .
আবূ হুরায়রাহ (রাঃ), থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অসুস্থকে সুস্থদের সংস্পর্শে নেয়া উচিত নয়। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ ৩৫৩৯
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا أبو الأحوص، عن سماك، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر " .
ইবনু আব্বাস (রাঃ), থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রোগ সংক্রমণ, কুলক্ষণ ও হামাহ বলে কিছু নেই এবং সফর মাসও অশুভ নয়। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ ৩৫৪০
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا وكيع، عن أبي جناب، عن أبيه، عن ابن عمر، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " لا عدوى ولا طيرة ولا هامة " . فقام إليه رجل فقال يا رسول الله البعير يكون به الجرب فتجرب به الإبل . قال " ذلك القدر فمن أجرب الأول " .
ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রোগ সংক্রমণ, কুলক্ষণ ও হামাহ বলে কিছু নেই। এক ব্যক্তি তাঁর সামনে দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! উটের চর্মরোগ হয়, পরে অন্যান্য উট তার সংস্পর্শে এসে চর্মরোগাক্রান্ত হয়। তিনি বলেনঃ এটা হলো তাকদীর। আচ্ছা, প্রথমটি কে চর্মরোগাক্রান্ত করেছে? [৩৫৪০] তাহকীক আলবানীঃ (আরবি) অর্থাৎ এটাই তাকদীর ব্যতীত সহীহ।