সুনানে ইবনে মাজাহ > কন্ঠনালীর ব্যথার ঔষধ এবং কন্ঠনালীতে চাপ দেয়া নিষেধ
সুনানে ইবনে মাজাহ ৩৪৬২
حدثنا أبو بكر بن أبي شيبة، ومحمد بن الصباح، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن أم قيس بنت محصن، قالت دخلت بابن لي على النبي ـ صلى الله عليه وسلم ـ وقد أعلقت عليه من العذرة فقال " علام تدغرن أولادكن بهذا العلاق عليكم بهذا العود الهندي فإن فيه سبعة أشفية يسعط به من العذرة ويلد به من ذات الجنب " . حدثنا أحمد بن عمرو بن السرح المصري، حدثنا عبد الله بن وهب، أنبأنا يونس، عن ابن شهاب، عن عبيد الله، عن أم قيس بنت محصن، عن النبي ـ صلى الله عليه وسلم ـ بنحوه . قال يونس أعلقت يعني غمزت .
উম্মু কায়স বিনতু মিহসান (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি আমার এক পুত্রসহ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করলাম। তার আলজিহবার ব্যথার দরুন আমি জোরে চাপ দিয়েছিলাম। তিনি বলেনঃ কেন তোমরা তোমাদের বাচ্চাদের আলজিহবার ব্যথায় এভাবে চাপ দিয়ে কষ্ট দাও? এই চন্দন কাঠ অবশ্যই তোমাদের ব্যবহার করা উচিত। কেননা তাতে সাত ধরনের নিরাময় আছে। আলজিহবার ব্যথায় নাকের ছিদ্রপথে তা প্রবেশ করাতে হবে এবং ফুসফুসের আবরক ঝিল্লীর প্রদাহে তা মুখের ভেতর ঢেলে দিতে হবে। [উপরোক্ত হাদীসে মোট ৩টি সানাদের ২টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ] ২/৩৪৬২(১). উম্মু কায়স বিনতু মিহসান (রাঃ)> নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রেও পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ > পাছার বাতরোগের চিকিৎসা
সুনানে ইবনে মাজাহ ৩৪৬৩
حدثنا هشام بن عمار، وراشد بن سعيد الرملي، قالا حدثنا الوليد بن مسلم، حدثنا هشام بن حسان، حدثنا أنس بن سيرين، أنه سمع أنس بن مالك، يقول سمعت رسول الله ـ صلى الله عليه وسلم ـ يقول " شفاء عرق النسا ألية شاة أعرابية تذاب ثم تجزأ ثلاثة أجزاء ثم يشرب على الريق في كل يوم جزء " .
আনাস বিন মালিক (রাঃ), থেকে বর্নিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ পাছার বাতরোগের চিকিৎসায় দুম্বার নিতম্ব গলিয়ে নিয়ে তা তিন ভাগ করতে হবে, অতঃপর প্রতিদিন এক ভাগ পান করতে হবে। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ > ক্ষত বা জখমের চিকিৎসা
সুনানে ইবনে মাজাহ ৩৪৬৪
حدثنا هشام بن عمار، ومحمد بن الصباح، قالا حدثنا عبد العزيز بن أبي حازم، عن أبيه، عن سهل بن سعد الساعدي، قال جرح رسول الله ـ صلى الله عليه وسلم ـ يوم أحد وكسرت رباعيته وهشمت البيضة على رأسه فكانت فاطمة تغسل الدم عنه وعلي يسكب عليه الماء بالمجن فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة أخذت قطعة حصير فأحرقتها حتى إذا صار رمادا ألزمته الجرح فاستمسك الدم .
সাহল বিন সা’দ আস-সাইদী (রাঃ), থেকে বর্নিতঃ
উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আহত হলেন। তাঁর সামনের পাটির দাঁত ভেঙ্গে গেলো এবং শিরস্ত্রাণের আংটা তাঁর মাথায় ঢুকে গেলো। আলী (রাঃ) ক্ষতস্থানে তার ঢাল দ্বারা পানি ঢালছিলেন এবং ফাতিমা (রাঃ) তার ক্ষতের রক্ত ধুয়ে দিচ্ছিলেন। ফাতিমা (রাঃ) যখন দেখলেন যে, পানিতে আরো অধিক রক্ত নির্গত হচ্ছে, তখন তিনি এক খণ্ড চাটাই নিয়ে তা পোড়ালেন, অতঃপর তার ছাই তাঁর ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। এতে রক্ত নির্গমন বন্ধ হয়ে গেলো। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ ৩৪৬৫
حدثنا عبد الرحمن بن إبراهيم، حدثنا ابن أبي فديك، عن عبد المهيمن بن عباس بن سهل بن سعد الساعدي، عن أبيه، عن جده، قال إني لأعرف يوم أحد من جرح وجه رسول الله ـ صلى الله عليه وسلم ـ ومن كان يرقئ الكلم من وجه رسول الله ـ صلى الله عليه وسلم ـ ويداويه ومن يحمل الماء في المجن وبما دووي به الكلم حتى رقأ . قال أما من كان يحمل الماء في المجن فعلي وأما من كان يداوي الكلم ففاطمة أحرقت له حين لم يرقأ قطعة حصير خلق فوضعت رماده عليه فرقأ الكلم .
সাহল বিন সা’দ আস-সাইদী (রাঃ), থেকে বর্নিতঃ
আমি ভালো করেই চিনি যে, উহূদ যুদ্ধের দিন কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুখমন্ডল জখম করেছিলো, কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জখম ধুয়েছিল এবং তাতে ঔষুধ লাগিয়েছিল, কে ঢালে করে পানি বয়ে এনেছিলেন, কিসের দ্বারা জখমে প্রলেপ দেয়া হয়েছিল যার ফলে রক্তক্ষরণ বন্ধ হয়েছিল। অতএব যিনি ঢালে করে পানি বয়ে এনেছিলেন তিনি হলেন আলী (রাঃ), যিনি জখমের চিকিৎসা করেছিলেন তিনি হলেন ফাতিমা (রাঃ)। রক্ত বন্ধ না হলে তিনি তাঁর জন্য এক টুকরা পুরানো চাটাই পোড়ালেন এবং তার ছাই তাঁর জখমের মধ্যে ঢুকিয়ে দিলেন, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলো। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ > চিকিৎসা বিজ্ঞানে অজ্ঞ হওয়া সত্ত্বেও যে চিকিৎসা করে
সুনানে ইবনে মাজাহ ৩৪৬৬
حدثنا هشام بن عمار، وراشد بن سعيد الرملي، قالا حدثنا الوليد بن مسلم، حدثنا ابن جريج، عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " من تطبب ولم يعلم منه طب قبل ذلك فهو ضامن " .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ), থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন ব্যক্তি চিকিৎসা বিদ্যা অর্জন না করেই চিকিৎসা করলে সে দায়ী হবে। [৩৪৬৬] তাহকীক আলবানীঃ হাসান।