সুনানে ইবনে মাজাহ > বৃষ্টির মধ্যে (বাইতুল্লাহ) তাওয়াফ করা

সুনানে ইবনে মাজাহ ৩১১৮

حدثنا محمد بن أبي عمر العدني، حدثنا داود بن عجلان، قال طفنا مع أبي عقال في مطر فلما قضينا طوافنا أتينا خلف المقام فقال طفت مع أنس بن مالك في مطر فلما قضينا الطواف أتينا المقام فصلينا ركعتين فقال لنا أنس ‏ "‏ ائتنفوا العمل فقد غفر لكم ‏"‏ ‏.‏ هكذا قال لنا رسول الله ـ صلى الله عليه وسلم ـ وطفنا معه في مطر

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা আবূ ইকালের সাথে বৃষ্টির মধ্যে (বাইতুল্লাহ) তাওয়াফ করলাম এবং তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের পেছনে এলাম। তখন আবূ ইকাল বলেন, আম আনাস বিন মালিক (রাঃ)-র সাথে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আমরা তাওয়াফ শেষে মাকামে (ইবরাহীম) এসে দু’ রাক’আত নামায পড়েছি। অতঃপর আনাস (রাঃ) আমাদের বলেন, এখন নতুনভাবে নিজেদের আমলের হিসাব রাখো। তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়েছে। রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের এরূপই বলেছেন এবং আমরা তাঁর সাথে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছি। [৩১১৮] তাহকীক আলবানীঃ সানাদটি খুবই দুর্বল।

সুনানে ইবনে মাজাহ > পদব্রজে হাজ্জ করা

সুনানে ইবনে মাজাহ ৩১১৯

حدثنا إسماعيل بن حفص الأبلي، حدثنا يحيى بن يمان، عن حمزة بن حبيب الزيات، عن حمران بن أعين، عن أبي الطفيل، عن أبي سعيد، قال حج النبي ـ صلى الله عليه وسلم ـ وأصحابه مشاة من المدينة إلى مكة وقال ‏ "‏ اربطوا أوساطكم بأزركم ‏"‏ ‏.‏ ومشى خلط الهرولة ‏.‏

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণ মদীনা থেকে মক্কায় পদব্রজে গিয়ে হাজ্জ করেন এবং তিনি বলেনঃ নিজেদের কোমরে পরিধেয় বস্ত্র বেঁধে নাও”। তিনি কিছুটা দ্রুত গতিতে পথ অতিক্রম করেন। [৩১১৯] তাহকীক আলবানীঃ দূর্বল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00