সুনানে ইবনে মাজাহ > পণ্য বাজারে পৌঁছার পূর্বেই পথিমধ্যে এগিয়ে গিয়ে তা ক্রয় করা নিষেধ।
সুনানে ইবনে মাজাহ ২১৭৮
حدثنا أبو بكر بن أبي شيبة، وعلي بن محمد، قالا حدثنا أبو أسامة، عن هشام بن حسان، عن محمد بن سيرين، عن أبي هريرة، عن النبي ـ صلى الله عليه وسلم ـ قال " لا تلقوا الأجلاب فمن تلقى منه شيئا فاشترى فصاحبه بالخيار إذا أتى السوق " .
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা বাজারের বাইরে গিয়ে পণ্যবাহীদের সাথে সাক্ষাত করে তা ক্রয় করো না। কেউ এভাবে এগিয়ে গিয়ে তা ক্রয় করলে পণ্যের বাহক বাজারে পৌঁছার পর তার বিক্রয় বাতিলের এখতিয়ার লাভ করে। [২১৭৮]

সুনানে ইবনে মাজাহ ২১৭৯
حدثنا عثمان بن أبي شيبة، حدثنا عبدة بن سليمان، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال نهى رسول الله ـ صلى الله عليه وسلم ـ عن تلقي الجلب .
ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাজারের বাইরে গিয়ে পণ্যবাহীদের সাথে সাক্ষাত করতে নিষেধ করেছেন। [২১৭৯]

সুনানে ইবনে মাজাহ ২১৮০
حدثنا يحيى بن حكيم، حدثنا يحيى بن سعيد، وحماد بن مسعدة، عن سليمان التيمي، ح وحدثنا إسحاق بن إبراهيم بن حبيب بن الشهيد، حدثنا معتمر بن سليمان، قال سمعت أبي قال، حدثنا أبو عثمان النهدي، عن عبد الله بن مسعود، قال نهى رسول الله ـ صلى الله عليه وسلم ـ عن تلقي البيوع .
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাজারের বাইরে গিয়ে বিক্রয়কারীদের পণ্য ক্রয় করতে নিষেধ করেছেন। [২১৮০]

সুনানে ইবনে মাজাহ > ক্রেতা-বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে।
সুনানে ইবনে মাজাহ ২১৮২
حدثنا أحمد بن عبدة، وأحمد بن المقدام، قالا حدثنا حماد بن زيد، عن جميل بن مرة، عن أبي الوضيء، عن أبي برزة الأسلمي، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " البيعان بالخيار ما لم يتفرقا " .
আবূ বারযাহ আল-আসলামী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্রেতা-বিক্রেতা পৃথক না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে। [২১৮২]

সুনানে ইবনে মাজাহ ২১৮১
حدثنا محمد بن رمح المصري، أنبأنا الليث بن سعد، عن نافع، عن عبد الله بن عمر، عن رسول الله ـ صلى الله عليه وسلم ـ قال " إذا تبايع الرجلان فكل واحد منهما بالخيار ما لم يتفرقا وكانا جميعا أو يخير أحدهما الآخر فإن خير أحدهما الآخر فتبايعا على ذلك فقد وجب البيع . وإن تفرقا بعد أن تبايعا ولم يترك واحد منهما البيع فقد وجب البيع " .
আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্নিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, দু'জন লোক একত্রে অবস্থান করে পরস্পর ক্রয়-বিক্রয় করলে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে অথবা একজন অপরজন কে এখতিয়ার দিলেও তা বহাল থাকে। অতএব একজন অপরজনকে এখতিয়ার প্রদান করার পরে ক্রয়-বিক্রয় করলে তাদের ক্রয়-বিক্রয় অবধারিত হয়ে যায়। এ অবস্থায় ক্রয়-বিক্রয়কারী কোন পক্ষ তা প্রত্যাহার না করে পৃথক হয়ে গেলে তাদের ক্রয়-বিক্রয় বহাল হয়ে যায়। [২১৮১]

সুনানে ইবনে মাজাহ ২১৮৩
حدثنا محمد بن يحيى، وإسحاق بن منصور، قالا حدثنا عبد الصمد، حدثنا شعبة، عن قتادة، عن الحسن، عن سمرة، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " البيعان بالخيار ما لم يتفرقا " .
সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্রেতা-বিক্রেতা পরস্পর থেকে পৃথক না হওয়া পর্যন্ত তাদের এখতিয়ার বহাল থাকে। [২১৮৩]

সুনানে ইবনে মাজাহ > ক্রয়-বিক্রয়ে এখতিয়ার প্রসঙ্গে।
সুনানে ইবনে মাজাহ ২১৮৫
حدثنا العباس بن الوليد الدمشقي، حدثنا مروان بن محمد، حدثنا عبد العزيز بن محمد، عن داود بن صالح المدني، عن أبيه، قال سمعت أبا سعيد الخدري، يقول قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " إنما البيع عن تراض " .
আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ক্রয়-বিক্রয় কেবল পারস্পারিক সম্মতিতে অনুষ্ঠিত হয়। [২১৮৫]

সুনানে ইবনে মাজাহ ২১৮৪
حدثنا حرملة بن يحيى، وأحمد بن عيسى المصريان، قالا حدثنا عبد الله بن وهب، أخبرني ابن جريج، عن أبي الزبير، عن جابر بن عبد الله، قال اشترى رسول الله ـ صلى الله عليه وسلم ـ من رجل من الأعراب حمل خبط فلما وجب البيع قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " اختر " . فقال الأعرابي عمرك الله بيعا .
জাবির বিন আব্দুল্লাহ (রাঃ থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক বেদুইনের নিকট থেকে এক বোঝা উটের খাদ্য ক্রয় করেন। ক্রয়-বিক্রয় চূড়ান্ত হয়ার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমার (ক্রয়-বিক্রয় বহাল রাখার বা বাতিল করার) এখতিয়ার প্রয়োগ করতে পারো। বেদুইন বললো, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমি বিক্রয় বহাল রাখলাম। [২১৮৪]

সুনানে ইবনে মাজাহ > ক্রেতা ও বিক্রেতার মধ্যে মতভেদ হলে।
সুনানে ইবনে মাজাহ ২১৮৬
حدثنا عثمان بن أبي شيبة، ومحمد بن الصباح، قالا حدثنا هشيم، أنبأنا ابن أبي ليلى، عن القاسم بن عبد الرحمن، عن أبيه، أن عبد الله بن مسعود، باع من الأشعث بن قيس رقيقا من رقيق الإمارة فاختلفا في الثمن . فقال ابن مسعود بعتك بعشرين ألفا . وقال الأشعث بن قيس إنما اشتريت منك بعشرة آلاف . فقال عبد الله إن شئت حدثتك بحديث سمعته من رسول الله ـ صلى الله عليه وسلم ـ . فقال هاته . قال فإني سمعت رسول الله ـ صلى الله عليه وسلم ـ يقول " إذا اختلف البيعان وليس بينهما بينة والبيع قائم بعينه فالقول ما قال البائع أو يترادان البيع " . قال فإني أرى أن أرد البيع . فرده .
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) আশআস বিন কায়স (রাঃ) এর নিকট রাষ্ট্রের গোলামসমূহের মধ্য থেকে একটি গোলাম বিক্রয় করেন। পরে তার মূল্য নিয়ে তাদের মধ্যে মতভেদ হয়। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আমি বিশ হাজারে তোমার নিকট বিক্রয় করেছি। আর আশআস বিন কায়স (রাঃ) বলেন, আমি দশ হাজারে আপনার নিকট থেকে ক্রয় করেছি। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, তুমি চাইলে আমি তোমার নিকট একটি হাদীস বলতে পারি, যা আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট শুনেছি। কায়স (রাঃ) বলেন, তা পেশ করুন। আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, ক্রেতা ও বিক্রেতার মধ্যে মূল্য নিয়ে বিরোধ বাধলে এবং এ ব্যাপারে কোন সাক্ষী না থাকলে এবং বিক্রীত পণ্যও অবিকল বিদ্যমান থাকলে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে অথবা উভয়ে ক্রয়-বিক্রয় চুক্তি রদ করবে। কায়স (রাঃ) বলেন, আমি এই ক্রয়-বিক্রয় চুক্তি রদ করলাম। অতএব তিনি গোলাম ফেরত দিলেন। [২১৮৬]