সুনানে ইবনে মাজাহ > তাইয়াম্মুমের বিবরণ

সুনানে ইবনে মাজাহ ৫৬৫

حدثنا محمد بن رمح، حدثنا الليث بن سعد، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن عمار بن ياسر، أنه قال سقط عقد عائشة فتخلفت لالتماسه فانطلق أبو بكر إلى عائشة فتغيظ عليها في حبسها الناس فأنزل الله عز وجل الرخصة في التيمم ‏.‏ قال فمسحنا يومئذ إلى المناكب ‏.‏ قال فانطلق أبو بكر إلى عائشة فقال ما علمت إنك لمباركة ‏.‏

আম্মার বিন ইয়াসির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আয়িশাহ (রাঃ)-এর গলার হার হারিয়ে গেলে তিনি তার সন্ধানে পেছনে থেকে গেলেন। আবূ বকর (রাঃ) আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে লোকেদের অগ্রযাত্রায় বিলম্ব ঘটানোর জন্য তার উপর অসন্তুষ্ট হন। তখন মহামহিম আল্লাহ তায়াম্মুমের অনুমতি সম্বলিত আয়াত নাযিল করেন। রাবী বলেন, আমরা সেদিন থেকে কাঁধ পর্যন্ত মাসহ করে আসছি। রাবী বলেন, আবূ বকর (রাঃ) আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি জানতাম না যে, তুমি এত কল্যাণময়ী। [৫৬২]

সুনানে ইবনে মাজাহ ৫৬৭

حدثنا يعقوب بن حميد بن كاسب، حدثنا عبد العزيز بن أبي حازم، ح وحدثنا أبو إسحاق الهروي، حدثنا إسماعيل بن جعفر، جميعا عن العلاء، عن أبيه، عن أبي هريرة، أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ قال ‏ "‏ جعلت لي الأرض مسجدا وطهورا ‏"‏ ‏.

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার জন্য ভূপৃষ্ঠকে মাসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ করা হয়েছে। [৫৬৪]

সুনানে ইবনে মাজাহ ৫৬৬

حدثنا محمد بن أبي عمر العدني، حدثنا سفيان بن عيينة، عن عمرو، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن أبيه، عن عمار بن ياسر، قال تيممنا مع رسول الله ـ صلى الله عليه وسلم ـ إلى المناكب ‏.‏

আম্মার বিন ইয়াসির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে কাঁধ পর্যন্ত মাসহ করেছি। [৫৬৩]

সুনানে ইবনে মাজাহ ৫৬৮

حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا أبو أسامة، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، أنها استعارت من أسماء قلادة فهلكت فأرسل النبي ـ صلى الله عليه وسلم ـ أناسا في طلبها فأدركتهم الصلاة فصلوا بغير وضوء فلما أتوا النبي ـ صلى الله عليه وسلم ـ شكوا ذلك إليه فنزلت آية التيمم فقال أسيد بن حضير جزاك الله خيرا فوالله ما نزل بك أمر قط إلا جعل الله لك منه مخرجا وجعل للمسلمين فيه بركة ‏.‏

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি আসমা’ (রাঃ)-এর নিকট থেকে একটি হার ধার নেন এবং সেটি হারিয়ে যায়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেটির খোঁজে লোক পাঠান। ইত্যবসরে তাদের সলাতের ওয়াক্ত হয়ে গেলে তারা বিনা উযুতে সলাত আদায় করেন। তারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট ফিরে এসে এ ব্যাপারে অভিযোগ করেন। তখন তাইয়াম্মুমের আয়াত নাযিল হল। উসায়দ বিন হুদায়র (রাঃ) আয়িশাহ (রাঃ)-কে বলেন, আল্লাহ আপনাকে উত্তমরূপে পুরস্কৃত করুন। আল্লাহ্‌র শপথ! যখনই আপনার উপর কোন কঠিন বিপদ এসেছে, তখনই আল্লাহ তা থেকে আপনার জন্য নাযাতের পথ বের করে দিয়েছেন এবং তাতে মুসলিমদের জন্য বারাকাত রেখেছেন। [৫৬৫]

সুনানে ইবনে মাজাহ > তায়াম্মুম করার জন্য মাটিতে একবার হাত মারবে

সুনানে ইবনে মাজাহ ৫৬৯

حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن الحكم، عن ذر، عن سعيد بن عبد الرحمن بن أبزى، عن أبيه، أن رجلا، أتى عمر بن الخطاب فقال إني أجنبت فلم أجد الماء ‏.‏ فقال عمر لا تصل ‏.‏ فقال عمار بن ياسر أما تذكر يا أمير المؤمنين إذ أنا وأنت في سرية فأجنبنا فلم نجد الماء فأما أنت فلم تصل وأما أنا فتمعكت في التراب فصليت فلما أتيت النبي ـ صلى الله عليه وسلم ـ فذكرت ذلك له ‏.‏ فقال ‏ "‏ إنما كان يكفيك ‏"‏ ‏.‏ وضرب النبي ـ صلى الله عليه وسلم ـ بيديه إلى الأرض ثم نفخ فيهما ومسح بهما وجهه وكفيه ‏.‏

আবদুর রহমান বিন আবযা (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যাক্তি উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট এসে বললো, আমি অপবিত্র হয়েছি, কিন্তু পানি পাচ্ছি না (এখন কি করি)? উমার (রাঃ) বলেন, তুমি সলাত আদায় কর না। আম্মার বিন ইয়াসির (রাঃ) বলেন, হে আমীরুল মু’মিনীন! আপনার কি স্মরণ আছে, আমি ও আপনি যখন এক যুদ্ধাভিযানে যোগদান করেছিলাম, আমরা অপবিত্র হয়ে পড়লাম, কিন্তু পানি পাইনি? তখন আপনি সলাত আদায় করেননি, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি করি, অতঃপর সলাত আদায় করি। এরপর আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়ে তাঁর নিকট ঐ ঘটনা বর্ণনা করি। তিনি বলেন, এটাই তোমার জন্য যথেষ্ট, অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর দু’ হাত দিয়ে মাটিতে আঘাত করার পর তাতে ফুঁ দেন, তারপর দু’ হাত দিয়ে তাঁর মুখমন্ডল ও উভয় হাত মাসহ করেন। [৫৬৬]

সুনানে ইবনে মাজাহ ৫৭০

حدثنا عثمان بن أبي شيبة، حدثنا حميد بن عبد الرحمن، عن ابن أبي ليلى، عن الحكم، وسلمة بن كهيل، أنهما سألا عبد الله بن أبي أوفى عن التيمم، فقال أمر النبي ـ صلى الله عليه وسلم ـ عمارا أن يفعل هكذا وضرب بيديه إلى الأرض ثم نفضهما ومسح على وجهه ‏.‏ قال الحكم ويديه ‏.‏ وقال سلمة ومرفقيه ‏.

হাকাম ও সালামাহ বিন কুহায়ল থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ বিন আবূ আওফা (রাঃ)-এর নিকট তাইয়াম্মুম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আম্মার (রাঃ)-কে এভাবে তাইয়াম্মুম করার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি তাঁর দু’ হাত দিয়ে মাটিতে আঘাত করেন, অতঃপর হস্তদ্বয় ঝেড়ে তাঁর মুখমন্ডল ও (হাকামের বর্ণনায়) উভয় হাত মাসহ করেন। সালামাহ (রাঃ) বলেন, তিনি তাঁর দু’ হাত্র কনুই সমেত মাসহ করেন। দু’ হাতের কনুই ব্যতীত সহীহ কেননা কনুইয়ের কথা মুনকার। [৫৬৭] তাহকীক আলবানী : মুরফিকিয়ার বর্ণনা ছাড়া সহীহ, কেননা সে মুনকার।

সুনানে ইবনে মাজাহ > তায়াম্মুমে মাটিতে দু’ বার হাত মারা

সুনানে ইবনে মাজাহ ৫৭১

حدثنا أبو الطاهر، أحمد بن عمرو بن السرح المصري حدثنا عبد الله بن وهب، أنبأنا يونس بن يزيد، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن عمار بن ياسر، حين تيمموا مع رسول الله ـ صلى الله عليه وسلم ـ فأمر المسلمين فضربوا بأكفهم التراب ولم يقبضوا من التراب شيئا فمسحوا بوجوههم مسحة واحدة ثم عادوا فضربوا بأكفهم الصعيد مرة أخرى فمسحوا بأيديهم ‏.‏

আম্মার বিন ইয়াসির (রাঃ) থেকে বর্নিতঃ

যখন মুসলিমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে তাইয়াম্মুম করেন, তখন তিনি মুসলিমদের নির্দেশ দিলে তারা তাদের হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করেন, কিন্তু মাটি থেকে কিছুই নেননি। এরপর তারা তাদের মুখমন্ডল একবার মাসহ করেন। তারা পুনর্বার তাদের হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করেন এবং তাদের হাতসমূহ মাসহ করেন। [৫৬৮]

সুনানে ইবনে মাজাহ > আহত ব্যক্তি অপবিত্র হওয়ার পর গোসল করলে তার শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা করলে

সুনানে ইবনে মাজাহ ৫৭২

حدثنا هشام بن عمار، حدثنا عبد الحميد بن حبيب بن أبي العشرين، حدثنا الأوزاعي، عن عطاء بن أبي رباح، قال سمعت ابن عباس، يخبر أن رجلا، أصابه جرح في رأسه على عهد رسول الله ـ صلى الله عليه وسلم ـ ثم أصابه احتلام فأمر بالاغتسال فاغتسل فكز فمات فبلغ ذلك النبي ـ صلى الله عليه وسلم ـ فقال ‏"‏ قتلوه قتلهم الله أفلم يكن شفاء العي السؤال ‏"‏ ‏.‏ قال عطاء وبلغنا أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال ‏"‏ لو غسل جسده وترك رأسه حيث أصابه الجراح ‏"‏ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যমানায় এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে আহত হলো, অতঃপর তার স্বপ্নদোষ হলো। তাকে গোসলের নির্দেশ দেয়া হলে সে গোসল করলো। ফলে সে সর্দিজ্বরে আক্রান্ত হয়ে মারা গেলো। এ সংবাদ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে পৌছলে তিনি বলেন, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের হত্যা করুন। অজ্ঞতার প্রতিষেধক কি জিজ্ঞেস নয়? আতা (রাঃ) বলেন, আমাদের নিকট এ সংবাদ পৌছেছে যে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সে যদি তার শরীর ধৌত করতো এবং তার মাথা বাদ দিতো! আতা তার নিকট পৌছেছে এ কথা ব্যতীত হাসান। [৫৬৯]

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00