সুনানে ইবনে মাজাহ > বিলাল (রাঃ)-এর সম্মান

সুনানে ইবনে মাজাহ ১৫২

حدثنا علي بن محمد، حدثنا أبو أسامة، عن عمر بن حمزة، عن سالم، أن شاعرا، مدح بلال بن عبد الله فقال بلال بن عبد الله خير بلال ‏.‏ فقال ابن عمر كذبت لا بل بلال رسول الله خير بلال ‏.‏

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

(সালিম) বলেন, জনৈক কবি বিলাল বিন আবদুল্লাহ (রাঃ)-এর প্রশংসা করে বলেন, বিলাল বিন আবদুল্লাহ হলেন সর্বোত্তম বিলাল। তখন ইবনু উমার (রাঃ) বলেন, তুমি মিথ্যা বলছো। না, বরং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিলালই হলেন সর্বোত্তম বিলাল। [১৫০]

সুনানে ইবনে মাজাহ > খাব্‌বাব (রাঃ)-এর সম্মান

সুনানে ইবনে মাজাহ ১৫৩

حدثنا علي بن محمد، وعمرو بن عبد الله، قالا حدثنا وكيع، حدثنا سفيان، عن أبي إسحاق، عن أبي ليلى الكندي، قال جاء خباب إلى عمر فقال ادن فما أحد أحق بهذا المجلس منك إلا عمار ‏.‏ فجعل خباب يريه آثارا بظهره مما عذبه المشركون ‏.‏

আবু লায়লা আল-কিন্দী (সালামাহ বিন মুআবিয়াহ) থেকে বর্নিতঃ

খাব্বাব (ইবনুল আরাত (রাঃ)) উমার (রাঃ)-এর নিকট এলে তিনি বলেন, কাছে এসো। তোমার চেয়ে উপযুক্ত এই মজলিসে যোগদানকারী আর কেউ নেই, আম্মার (রাঃ) ব্যতীত। খাব্বাব (রাঃ) তাঁর পিঠে মুশরিকদের বীভৎস শাস্তির দাগসমূহ তাকে দেখাতে লাগলেন।

সুনানে ইবনে মাজাহ ১৫৪

حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب بن عبد المجيد، حدثنا خالد الحذاء، عن أبي قلابة، عن أنس بن مالك، أن رسول الله ـ صلى الله عليه وسلم ـ قال ‏ "‏ أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في دين الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي بن أبي طالب وأقرؤهم لكتاب الله أبى بن كعب وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل وأفرضهم زيد بن ثابت ألا وإن لكل أمة أمينا وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح ‏"‏ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার উম্মাতের মধ্যে আমার উম্মাতের প্রতি সর্বাপেক্ষা দয়ার্দ্র ব্যক্তি আবু বাক্‌র। তাদের মধ্যে আল্লাহ্‌র দ্বীনের ব্যাপারে সর্বাপেক্ষা কঠোর মনোভাবাপন্ন ব্যক্তি উমার। তাদের মধ্যে সর্বাধিক সত্যিকার লজ্জাশীল ব্যক্তি উসমান। তাদের মধ্যে সর্বাধিক বিচক্ষণ বিচারক আলী বিন আবু তালিব। তাদের মধ্যে আল্লাহ্‌র কিতাবের সর্বোত্তম পাঠকারী উবাই বিন কা’ব। তাদের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ব্যক্তি মু’আয বিন জাবাল। তাদের মধ্যে ফারায়িয (দায়ভাগ) সম্পর্কিত বিষয়ে সর্বাধিক জ্ঞানী যায়দ বিন সাবিত। শোন! প্রত্যেক উম্মাতের একজন আমীন (বিশ্বস্ত ব্যক্তি) থাকে। আর এ উম্মাতের আমীন হলো আবু উবায়দাহ ইবনুল জাররাহ। [১৫২]

সুনানে ইবনে মাজাহ ১৫৫

حدثنا علي بن محمد حدثنا وكيع عن سفيان عن خالد الحذاء عن أبي قلابة مثله عند ابن قدامة غير أنه يقول في حق زيد وأعلمهم بالفرائض

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তবে এ সূত্রে আরো আছে যে, তিনি যায়দ বিন সাবিত (রাঃ) সম্পর্কে বলেন, তাদের মধ্যে তিনি ফারায়িদ সম্পর্কে অধিক জ্ঞাত। [১৫৩]

সুনানে ইবনে মাজাহ > আবু যার (রাঃ)-এর সম্মান

সুনানে ইবনে মাজাহ ১৫৬

حدثنا علي بن محمد، حدثنا عبد الله بن نمير، حدثنا الأعمش، عن عثمان بن عمير، عن أبي حرب بن أبي الأسود الديلي، عن عبد الله بن عمرو، قال سمعت رسول الله ـ صلى الله عليه وسلم ـ يقول ‏ "‏ ما أقلت الغبراء ولا أظلت الخضراء من رجل أصدق لهجة من أبي ذر ‏"‏ ‏.‏

আবদুল্লাহ বিন আম্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ বাচনিক সত্যবাদিতায় আবু যারের চেয়ে উত্তম কোন ব্যক্তিকে আসমান ছায়াদান করেনি এবং পৃথিবী তার বুকে ধারণ করেনি। [১৫৪]

সুনানে ইবনে মাজাহ > সা‘দ বিন মুআয (রাঃ)-এর সম্মান

সুনানে ইবনে মাজাহ ১৫৮

حدثنا علي بن محمد، حدثنا أبو معاوية، عن الأعمش، عن أبي سفيان، عن جابر، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اهتز عرش الله عز وجل لموت سعد بن معاذ ‏"‏ ‏.‏

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সা‘দ বিন মুআয-এর মৃত্যুতে মহান আল্লাহ্‌র আরশ কেঁপে উঠেছিল। [১৫৬]

সুনানে ইবনে মাজাহ ১৫৭

حدثنا هناد بن السري، حدثنا أبو الأحوص، عن أبي إسحاق، عن البراء بن عازب، قال أهدي لرسول الله ـ صلى الله عليه وسلم ـ سرقة من حرير فجعل القوم يتداولونها بينهم فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أتعجبون من هذا ‏"‏ ‏.‏ فقالوا له نعم يا رسول الله ‏.‏ فقال ‏"‏ والذي نفسي بيده لمناديل سعد بن معاذ في الجنة خير من هذا ‏"‏ ‏.‏

আল-বারা’ বিন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এক টুকরা সাদা রেশমী কাপড় উপহার দেয়া হল। উপস্থিত লোকজন একের পর এক তা হাতে নিয়ে দেখতে লাগলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা কি এটি দেখে অবাক হচ্ছো! তারা তাঁকে বলেন, হ্যাঁ, হে আল্লাহ্‌র রসূল! তিনি বলেন সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! জান্নাতে সা‘দ বিন মুআয-এর রুমাল এর চাইতেও উত্তম হবে। [১৫৫]

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00