সহিহ বুখারী > হাঁচিদাতা ‘আল্‌হামদু লিল্লাহ’ না বললে তার জবাব দিতে হবে না।

সহিহ বুখারী ৬২২৫

حدثنا آدم بن أبي إياس، حدثنا شعبة، حدثنا سليمان التيمي، قال سمعت أنسا ـ رضى الله عنه ـ يقول عطس رجلان عند النبي صلى الله عليه وسلم فشمت أحدهما ولم يشمت الآخر‏.‏ فقال الرجل يا رسول الله شمت هذا ولم تشمتني‏.‏ قال ‏ "‏ إن هذا حمد الله، ولم تحمد الله ‏"‏‏.‏

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সামনে দু’ ব্যক্তি হাঁচি দিলেন। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজনের হাঁচির জবাব দিলেন এবং অন্যজনের জবাব দিলেন না। অন্য লোকটি বললঃ হে আল্লাহ্‌র রসূল! আপনি তার হাঁচির জবাব দিলেন, কিন্তু আমার হাঁচির জবাব দিলেন না। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সে ‘আল্‌হামদু লিল্লা-হ’ বলেছে, কিন্তু তুমি ‘আল্‌হামদু লিল্লা-হ’ বলনি।(আধুনিক প্রকাশনী- ৫৭৮৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৭৯)

সহিহ বুখারী > কেউ হাই তুললে সে যেন নিজের হাত মুখে রাখে।

সহিহ বুখারী ৬২২৬

حدثنا عاصم بن علي، حدثنا ابن أبي ذئب، عن سعيد المقبري، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ إن الله يحب العطاس ويكره التثاؤب، فإذا عطس أحدكم وحمد الله كان حقا على كل مسلم سمعه أن يقول له يرحمك الله‏.‏ وأما التثاؤب فإنما هو من الشيطان، فإذا تثاوب أحدكم فليرده ما استطاع، فإن أحدكم إذا تثاءب ضحك منه الشيطان ‏"‏‏.‏

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা’আলা হাঁচি দেয়া পছন্দ করেন, আর হাই তোলা অপছন্দ করেন। যদি তোমাদের কেউ হাঁচি দিয়ে ‘আল্‌হামদু লিল্লা-হ’ বলে তবে প্রত্যেক মুসলিম শ্রোতার তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা ওয়াজিব। আর হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়। কাজেই তোমাদের কোন ব্যাক্তির হাই উঠলে সে যেন যথাসম্ভব তা রোধ করে। কেননা কেউ হাই তুললে শয়তান তার প্রতি হাসে।(আধুনিক প্রকাশনী- ৫৭৮৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৮০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00