সহিহ বুখারী > স্ত্রী কর্তৃক নিজ হাতে স্বামীকে খুশবু লাগানো।

সহিহ বুখারী ৫৯২২

حدثني أحمد بن محمد، أخبرنا عبد الله، أخبرنا يحيى بن سعيد، أخبرنا عبد الرحمن بن القاسم، عن أبيه، عن عائشة، قالت طيبت النبي صلى الله عليه وسلم بيدي لحرمه، وطيبته بمنى قبل أن يفيض‏.‏

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে তাঁর মুহ্‌রিম অবস্থায় নিজ হাতে খুশবু লাগিয়ে দিয়েছি এবং মিনাতেও সেখান থেকে রওনা হবার আগে তাঁকে আমি খুশবু লাগিয়েছি।(আধুনিক প্রকাশনী- ৫৪৯০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৫)

সহিহ বুখারী > মাথায় ও দাড়িতে খুশবু লাগানো প্রসঙ্গে।

সহিহ বুখারী ৫৯২৩

حدثنا إسحاق بن نصر، حدثنا يحيى بن آدم، حدثنا إسرائيل، عن أبي إسحاق، عن عبد الرحمن بن الأسود، عن أبيه، عن عائشة، قالت كنت أطيب النبي صلى الله عليه وسلم بأطيب ما يجد، حتى أجد وبيص الطيب في رأسه ولحيته‏.‏

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যত উৎকৃষ্ট খুশবু পেতাম, তা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে লাগিয়ে দিতাম। এমন কি সে খুশবুর ঔজ্জ্বল্য তাঁর মাথায় ও দাড়িতে দেখতে পেতাম।(আধুনিক প্রকাশনী- ৫৪৯১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৬)

সহিহ বুখারী > চিরুনি করা প্রসঙ্গে।

সহিহ বুখারী ৫৯২৪

حدثنا آدم بن أبي إياس، حدثنا ابن أبي ذئب، عن الزهري، عن سهل بن سعد، أن رجلا، اطلع من جحر في دار النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم يحك رأسه بالمدرى فقال ‏ "‏ لو علمت أنك تنظر لطعنت بها في عينك، إنما جعل الإذن من قبل الأبصار ‏"‏‏.‏

সাহ্‌ল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

যে, একলোক একটি ছিদ্র দিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর ঘরে উঁকি মারে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন চিরুনী দিয়ে মাথা আঁচড়াচ্ছিলেন। তিনি বললেনঃ আমি যদি জানতাম যে, তুমি ছিদ্র দিয়ে তাকিয়ে দেখছ, তা হলে এ (চিরুনী) দিয়ে আমি তোমার চোখ বিঁধিয়ে দিতাম। দৃষ্টি থেকে বাঁচার জন্যই তো অনুমতি গ্রহণ করার বিধি রাখা হয়েছে।(আধুনিক প্রকাশনী- ৫৪৯২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৭)

সহিহ বুখারী > হারাম অবস্থায় স্বামীর মাথা আঁচড়ে দেয়া।

সহিহ বুখারী ৫৯২৫

حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عائشة ـ رضى الله عنها ـ قالت كنت أرجل رأس رسول الله صلى الله عليه وسلم وأنا حائض‏.‏ حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن هشام، عن أبيه، عن عائشة، مثله‏.‏

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি হায়িয অবস্থায় রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথা আঁচড়ে দিয়েছি। [২৯৫] (আ.প্র. ৫৪৯৩, ই.ফা. ৫৩৮৮) হিশাম তার পিতার সূত্রে ‘আয়িশা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00