সহিহ বুখারী > মহান আল্লাহ্‌র বাণীঃ

এই অধ্যায়ে কোনো হাদিস পাওয়া যায়নি।

সহিহ বুখারী > স্বামীর গৃহে স্ত্রীর কাজকর্ম করা।

সহিহ বুখারী ৫৩৬১

مسدد حدثنا يحيٰى عن شعبة قال حدثني الحكم عن ابن أبي ليلٰى حدثنا علي أن فاطمة عليهما السلام أتت النبي صلى الله عليه وسلم تشكو إليه ما تلقٰى في يدها من الرحٰى وبلغها أنه“ جاءه“ رقيق فلم تصادفه“ فذكرت ذ‘لك لعائشة فلما جاء أخبرته“ عائشة قال فجاءنا وقد أخذنا مضاجعنا فذهبنا نقوم فقال علٰى مكانكما فجاء فقعد بيني وبينها حتٰى وجدت برد قدميه علٰى بطني فقال ألا أدلكما علٰى خير مما سألتما إذا أخذتما مضاجعكما أو أويتما إلٰى فراشكما فسبحا ثلاثا وثلاثين واحمدا ثلاثا وثلاثين وكبرا أربعا وثلاثين فهو خير لكما من خادم.

‘আলী (রাঃ) থেকে বর্নিতঃ

একদা ফাতিমা (রাঃ) যাঁতা ব্যবহারে তাঁর হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে আসলেন। তাঁর কাছে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট দাস আসার খবর পৌঁছে ছিল। কিন্তু তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পেলেন না। তিনি তাঁর অভিযোগ ‘আয়িশার কাছে বললেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘরে আসলে ‘আয়িশা (রাঃ) তাঁকে জানালেন। ‘আলী (রাঃ) বলেনঃ রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম, তখন তিনি আমাদের কাছে আসলেন। আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বললেনঃ তোমরা উভয়ে নিজ স্থানে থাক। তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটে তাঁর দুপায়ের শীতলতা উপলব্ধি করলাম। তারপর তিনি বললেনঃ তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেনঃ তোমরা যখন তোমাদের বিছানায় যাবে, তখন তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’, তেত্রিশবার ‘আল্‌ হাম্‌দুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার’ বলবে। এটা খাদিম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণকর। [৩২](আধুনিক প্রকাশনী- ৪৯৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৫৭)

সহিহ বুখারী > স্ত্রীর জন্য খাদিম।

সহিহ বুখারী ৫৩৬২

الحميدي حدثنا سفيان حدثنا عبيد الله بن أبي يزيد سمع مجاهدا سمعت عبد الرحمٰن بن أبي ليلٰى يحدث عن علي بن أبي طالب أن فاطمة عليها السلام أتت النبي صلى الله عليه وسلم تسأله“ خادما فقال ألا أخبرك ما هو خير لك منه“ تسبحين الله عند منامك ثلاثا وثلاثين وتحمدين الله ثلاثا وثلاثين وتكبرين الله أربعا وثلاثين ثم قال سفيان إحداهن أربع وثلاثون فما تركتها بعد قيل ولا ليلة صفين قال ولا ليلة صفين.

‘আলী (রাঃ) থেকে বর্নিতঃ

ফাতিমা (রাঃ) একটি খাদিম চাইতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলেন। তিনি বললেনঃ আমি কি তোমাকে এর চেয়ে অধিক কল্যাণদায়ক বিষয়ে খবর দিব না? তুমি শয়নকালে তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’, তেত্রিশবার ‘আল্‌ হাম্‌দুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার’ বলবে। পরে সুফিয়ান বলেনঃ এর মধ্যে যে কোন একটি চৌত্রিশবার। ‘আলী (রাঃ) বলেনঃ অতঃপর কখনোও আমি এগুলো ছাড়িনি। জিজ্ঞেস করা হলো সিফ্‌ফীনের রাতেও না? তিনি বললেনঃ সিফ্‌ফীনের রাতেও না।(আধুনিক প্রকাশনী- ৪৯৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৫৮)

সহিহ বুখারী > নিজ পরিবারে গৃহকর্তার কাজকর্ম।

সহিহ বুখারী ৫৩৬৩

حدثنا محمد بن عرعرة، حدثنا شعبة، عن الحكم بن عتيبة، عن إبراهيم، عن الأسود بن يزيد، سألت عائشة ـ رضى الله عنها ـ ما كان النبي صلى الله عليه وسلم يصنع في البيت قالت كان في مهنة أهله، فإذا سمع الأذان خرج‏.‏

আসওয়াদ ইবনু ইয়াযীদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গৃহে কি কাজ করতেন? তিনি বললেনঃ তিনি ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন, যখন আযান শুনতেন, তখন বেরিয়ে পড়তেন। [৩৩](আধুনিক প্রকাশনী- ৪৯৬৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৫৯)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00