সুনানে আবু দাউদ > আলাইকাস সালাম বলা অপছন্দনীয়
সুনানে আবু দাউদ ৫২০৯
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا أبو خالد الأحمر، عن أبي غفار، عن أبي تميمة الهجيمي، عن أبي جرى الهجيمي، قال أتيت النبي صلى الله عليه وسلم فقلت عليك السلام يا رسول الله . قال " لا تقل عليك السلام فإن عليك السلام تحية الموتى " .
আবূ জুরায়্যি আল-হুজাইমী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললাম, ‘আলাইকাস্ সালামু ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘আলাইকাস্ সালাম বলো না। কারণ এটা হলো মুর্দার প্রতি সালাম।

সুনানে আবু দাউদ > দলের পক্ষ হতে একজনের সালামের উত্তর দান
সুনানে আবু দাউদ ৫২১০
حدثنا الحسن بن علي، حدثنا عبد الملك بن إبراهيم الجدي، حدثنا سعيد بن خالد الخزاعي، قال حدثني عبد الله بن المفضل، حدثنا عبيد الله بن أبي رافع، عن علي بن أبي طالب، رضى الله عنه - قال أبو داود رفعه الحسن بن علي - قال " يجزئ عن الجماعة، إذا مروا أن يسلم، أحدهم ويجزئ عن الجلوس أن يرد أحدهم " .
আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) থেকে বর্নিতঃ
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, হাসান ইবনু আলী (রাঃ) এটি মারফুভাবে বর্ণনা করেছেন। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: পথ অতিক্রমকালে দলের একজন যদি সালাম দেয়, তাহলে তা সকলের জন্য যথেষ্ট। এমনিভাবে উপবিষ্টদের একজন তার উত্তর দিলে তা সকলের জন্য যথেষ্ট।

সুনানে আবু দাউদ > মুসাফাহা সম্পর্কে
সুনানে আবু দাউদ ৫২১২
حدثنا أبو بكر بن أبي شيبة، حدثنا أبو خالد، وابن، نمير عن الأجلح، عن أبي إسحاق، عن البراء، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا " .
আল-বারাআ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেয়া হয়।

সুনানে আবু দাউদ ৫২১১
حدثنا عمرو بن عون، أخبرنا هشيم، عن أبي بلج، عن زيد أبي الحكم العنزي، عن البراء بن عازب، قال قال رسول الله صلى الله عليه وسلم " إذا التقى المسلمان فتصافحا وحمدا الله عز وجل واستغفراه غفر لهما " .
আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে, আল্লাহর প্রশংসা করলে এবং ক্ষমা চাইলে আল্লাহ উভয়কে ক্ষমা করে দেন। [৫২০৯] দুর্বল: যঈফাহ হা/২৩৪৪।

সুনানে আবু দাউদ ৫২১৩
حدثنا موسى بن إسماعيل، حدثنا حماد، حدثنا حميد، عن أنس بن مالك، قال لما جاء أهل اليمن قال رسول الله صلى الله عليه وسلم " قد جاءكم أهل اليمن وهم أول من جاء بالمصافحة " .
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা ইয়ামানবাসীরা এসে উপস্থিত হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের নিকট ইয়ামানবাসীরা এসেছে। আর এরাই সর্বপ্রথম মুসাফাহা করেছে। সহীহ। কিন্তু তার বক্তব্য: “এরাই সর্বপ্রথম মুসাফাহা করেছে”-এ কথাটি মুদরাজ, যা আনাসের উক্তি।

সুনানে আবু দাউদ > কোলাকুলি সম্পর্কে
সুনানে আবু দাউদ ৫২১৪
حدثنا موسى بن إسماعيل، حدثنا حماد، أخبرنا أبو الحسين، - يعني خالد بن ذكوان - عن أيوب بن بشير بن كعب العدوي، عن رجل، من عنزة أنه قال لأبي ذر حيث سير من الشام إني أريد أن أسألك عن حديث من حديث رسول الله صلى الله عليه وسلم . قال إذا أخبرك به إلا أن يكون سرا . قلت إنه ليس بسر هل كان رسول الله صلى الله عليه وسلم يصافحكم إذا لقيتموه قال ما لقيته قط إلا صافحني وبعث إلى ذات يوم ولم أكن في أهلي فلما جئت أخبرت أنه أرسل إلى فأتيته وهو على سريره فالتزمني فكانت تلك أجود وأجود .
‘আনাযাহ গোত্রের এক ব্যক্তি থেকে বর্নিতঃ
তিনি আবূ যার (রাঃ)-কে সিরিয়া ত্যাগের সময় বললেন, আমি আপনার নিকট রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাদীসসমূহের মধ্যকার একটি হাদীস সম্পর্কে প্রশ্ন করতে আগ্রহী। আবূ যার (রাঃ) বললেন, তা গোপন কোন বিষয় না হলে আমি আপনাকে বলবো। আমি বললাম, না, তা কোন গোপন বিষয় নয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে আপনাদের দেখা হলে তিনি কি আপনাদের সঙ্গে মুসাফাহা করতেন? তিনি বললেন, হাঁ যখনই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে আমার দেখা হতো তিনি আমার সঙ্গে মুসাফাহা করতেন। একদিন তিনি আমার নিকট লোক পাঠালেন। আমি তখন বাড়িতে ছিলাম না। আমি ফিরে এলে জানানো হলো, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার নিকট লোক পাঠিয়েছিলেন। অত:পর আমি তাঁর নিকট আসলাম। তখন তিনি গদির উপর ছিলেন। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তা ছিল খুবই উত্তম ও মনোরম। [৫২১২] দুর্বল: যঈফাহ হা/৪৬৮৩।