সুনানে আবু দাউদ > না পেয়েও তৃপ্তির ভান করা

সুনানে আবু দাউদ ৪৯৯৭

حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن هشام بن عروة، عن فاطمة بنت المنذر، عن أسماء بنت أبي بكر، أن امرأة، قالت يا رسول الله إن لي جارة - تعني ضرة - هل على جناح إن تشبعت لها بما لم يعط زوجي قال ‏ "‏ المتشبع بما لم يعط كلابس ثوبى زور ‏"‏ ‏.‏

আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

একদা এক মহিলা বললো, হে আল্লাহর রাসূল! আমার একজন সতীন আছে। আমি কি তাকে এরূপ বলতে পারি যে, আমার স্বামী আমাকে এই বস্তু দিয়েছে, অথচ বাস্তবে তা দেয়নি? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ না পেয়ে পাওয়ার ভানকারী মিথ্যাচারের দু’টি পোশাক পরিধানকারীর মতই।

সুনানে আবু দাউদ > রসিকতা সম্পর্কে

সুনানে আবু দাউদ ৪৯৯৮

حدثنا وهب بن بقية، أخبرنا خالد، عن حميد، عن أنس، أن رجلا، أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله احملني ‏.‏ قال النبي صلى الله عليه وسلم ‏"‏ إنا حاملوك على ولد ناقة ‏"‏ ‏.‏ قال وما أصنع بولد الناقة فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ وهل تلد الإبل إلا النوق ‏"‏ ‏.‏

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

একদা এক লোক নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমাকে একটি আরোহীর ব্যবস্থা করে দিন। নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি তোমাকে আরোহণের জন্য একটি উষ্ট্রীর বাচ্চা দিবো। লোকটি বললো, উষ্ট্রীর বাচ্চা দিয়ে আমি কি করবো? নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ উটকে তো উষ্ট্রীই জন্ম দেয়।

সুনানে আবু দাউদ ৫০০০

حدثنا مؤمل بن الفضل، حدثنا الوليد بن مسلم، عن عبد الله بن العلاء، عن بسر بن عبيد الله، عن أبي إدريس الخولاني، عن عوف بن مالك الأشجعي، قال أتيت رسول الله صلى الله عليه وسلم في غزوة تبوك وهو في قبة من أدم فسلمت فرد وقال ‏"‏ ادخل ‏"‏ ‏.‏ فقلت أكلي يا رسول الله قال ‏"‏ كلك ‏"‏ ‏.‏ فدخلت ‏.‏

আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তাবূক যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহ্‌র (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট গেলাম। তখন তিনি চামড়ার তৈরী তাঁবুতে অবস্থান করছিলেন। আমি তাঁকে সালাম দিলে তিনি সালামের জবাব দিয়ে ভেতরে ঢুকতে বললেন। আমি (কৌতুকের ছলে) বললাম, হে আল্লাহর রাসূল! আমার পুরো শরীরসহ? তিনি বললেন, হাঁ, পুরো শরীরসহ এসো। অতঃপর আমি ঢুকলাম।

সুনানে আবু দাউদ ৫০০২

حدثنا إبراهيم بن مهدي، حدثنا شريك، عن عاصم، عن أنس، قال قال لي رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ يا ذا الأذنين ‏"‏ ‏.‏

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) (কৌতুক করে) আমাকে বললেন, ওহে দুই কানওয়ালা!

সুনানে আবু দাউদ ৪৯৯৯

حدثنا يحيى بن معين، حدثنا حجاج بن محمد، حدثنا يونس بن أبي إسحاق، عن أبي إسحاق، عن العيزار بن حريث، عن النعمان بن بشير، قال استأذن أبو بكر رحمة الله عليه على النبي صلى الله عليه وسلم فسمع صوت عائشة عاليا فلما دخل تناولها ليلطمها وقال لا أراك ترفعين صوتك على رسول الله صلى الله عليه وسلم فجعل النبي صلى الله عليه وسلم يحجزه وخرج أبو بكر مغضبا فقال النبي صلى الله عليه وسلم حين خرج أبو بكر ‏"‏ كيف رأيتني أنقذتك من الرجل ‏"‏ ‏.‏ قال فمكث أبو بكر أياما ثم استأذن على رسول الله صلى الله عليه وسلم فوجدهما قد اصطلحا فقال لهما أدخلاني في سلمكما كما أدخلتماني في حربكما ‏.‏ فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ قد فعلنا قد فعلنا ‏"‏ ‏.

নু’মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আবূ বকর (রাঃ) নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তখন তিনি ‘আয়িশার (রাঃ) উচ্চ কন্ঠস্বর শুনতে পেলেন। আবূ বকর (রাঃ) ভেতরে ঢুকে ‘আয়িশাহ (রাঃ)-কে দুর্বল করার জন্য চড় মারতে প্রস্তুত হলেন এবং বললেন, আমি কি লক্ষ্য করিনি যে, তুমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সামনে উচ্চস্বরে কথা বলছো? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ বকর (রাঃ)-কে বারণ করলেন। আবূ বকর রাগান্বিত অবস্থায় বেরিয়ে গেলেন। আবূ বকর (রাঃ) চলে যাওয়ার পর নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আয়িশাহ (রাঃ)-কে (কৌতুকের ছলে) বললেন, দেখলে তো আমি তোমাকে কিভাবে ঐ লোকটার হাত হতে বাঁচালাম! বর্ণনাকারী বলেন, এরপর কয়েক দিন আবূ বকর (রাঃ) তাঁর নিকট আসলেন না। অতঃপর একদিন এসে ভেতরে আসার অনুমতি চাইলেন এবং ভিতরে ঢুকে উভয়কে সন্তুষ্ট অবস্থায় দেখতে পেয়ে বললেন, আমাকেও তোমাদের শান্তির অংশীদার বানাও যেমনটি তোমরা আমাকে অংশীদার বানিয়েছিলে তোমাদের কলহে। নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমরা তাই করলাম।৪৯৯৭

সুনানে আবু দাউদ ৫০০১

حدثنا صفوان بن صالح، حدثنا الوليد، حدثنا عثمان بن أبي العاتكة، قال إنما قال أدخل كلي ‏.‏ من صغر القبة ‏.‏

‘উসমান ইবনু আবুল আতিকাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তাঁবুর পরিধি সংকীর্ণ হওয়ায় ‘আওফ (রাঃ) কৌতুক করে বলেছিলেন, আমার পুরো শরীরসহ প্রবেশ করবো? [৪৯৯৯]

সুনানে আবু দাউদ > কেউ ঠাট্টাচ্ছলে কিছু গ্রহণ করলে

সুনানে আবু দাউদ ৫০০৪

حدثنا محمد بن سليمان الأنباري، حدثنا ابن نمير، عن الأعمش، عن عبد الله بن يسار، عن عبد الرحمن بن أبي ليلى، قال حدثنا أصحاب، محمد صلى الله عليه وسلم أنهم كانوا يسيرون مع النبي صلى الله عليه وسلم فنام رجل منهم فانطلق بعضهم إلى حبل معه فأخذه ففزع فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ لا يحل لمسلم أن يروع مسلما ‏"‏ ‏.‏

আবদুর রহমান ইবনু আবূ লাইলাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাকে মুহাম্মাদ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণ হাদীস বর্ণনা করেছেন যে, একদা তারা নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সফরে ছিলেন। তাদের এক ব্যক্তি ঘুমিয়ে পড়লে তাদের মধ্যকার কেউ গিয়ে (মজার ছলে) তার সঙ্গের রশি নিয়ে আসলো। তাতে সে ভয় পেয়ে গেলো। নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কোন মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।

সুনানে আবু দাউদ ৫০০৩

حدثنا محمد بن بشار، حدثنا يحيى، عن ابن أبي ذئب، ح وحدثنا سليمان بن عبد الرحمن الدمشقي، حدثنا شعيب بن إسحاق، عن ابن أبي ذئب، عن عبد الله بن السائب بن يزيد، عن أبيه، عن جده، أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ‏"‏ لا يأخذن أحدكم متاع أخيه لاعبا ولا جادا ‏"‏ ‏.‏ وقال سليمان ‏"‏ لعبا ولا جدا ‏"‏ ‏.‏ ‏"‏ ومن أخذ عصا أخيه فليردها ‏"‏ ‏.‏ لم يقل ابن بشار ابن يزيد وقال قال رسول الله صلى الله عليه وسلم ‏.‏

‘আবদুল্লাহ ইবনুস সায়িব ইবনু ইয়াযীদ (রহঃ) তার পিতা হতে তার দাদার সূত্র থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোন জিনিস না নেয়, খেলাচ্ছলেই হোক কিংবা বাস্তবিকই হোক। আর কেউ তার কোন ভাইয়ের লাঠি নিয়ে থাকলে তা যেন ফিরিয়ে দেয়। [৫০০১]

সুনানে আবু দাউদ > বাকপটুতা সম্পর্কে

সুনানে আবু দাউদ ৫০০৫

حدثنا محمد بن سنان الباهلي، - وكان ينزل العوقة - حدثنا نافع بن عمر، عن بشر بن عاصم، عن أبيه، عن عبد الله، - قال أبو داود وهو ابن عمرو - قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إن الله عز وجل يبغض البليغ من الرجال الذي يتخلل بلسانه تخلل الباقرة بلسانها ‏"‏ ‏.‏

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ সেসব লোককে ঘৃণা করে যারা বাকপটুত্ব প্রদর্শনের জন্য জিহবাকে দাঁতের সঙ্গে লাগিয়ে বিকট শব্দ করে, গরু তার জিহবা নেড়ে যেমন করে থাকে।

সুনানে আবু দাউদ ৫০০৭

حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن زيد بن أسلم، عن عبد الله بن عمر، أنه قال قدم رجلان من المشرق فخطبا فعجب الناس - يعني لبيانهما - فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ إن من البيان لسحرا ‏"‏ ‏.‏ أو ‏"‏ إن بعض البيان لسحر ‏"‏ ‏.

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদা প্রাচ্য হতে দু’ব্যক্তি এসে বক্তৃতা করলো এবং উভয়ের বক্তৃতা শুনে লোকেরা বিস্মিত হলো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন কোন বক্তৃতায় যাদুর প্রভাব আছে।

সুনানে আবু দাউদ ৫০০৬

حدثنا ابن السرح، حدثنا وهب، عن عبد الله بن المسيب، عن الضحاك بن شرحبيل، عن أبي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ من تعلم صرف الكلام ليسبي به قلوب الرجال أو الناس لم يقبل الله منه يوم القيامة صرفا ولا عدلا ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য চিত্তাকর্ষক কথাবার্তা শিখে, আল্লাহ ক্বিয়ামাতের দিন তার কোন তাওবাহ ও ফিদইয়া (অথবা ফরয ও নফল ইবাদত) গ্রহণ করবেন না।৫০০৪ দুর্বলঃ মিশকাত হা/৪৮০২

সুনানে আবু দাউদ ৫০০৮

حدثنا سليمان بن عبد الحميد البهراني، أنه قرأ في أصل إسماعيل بن عياش وحدثه محمد بن إسماعيل ابنه قال حدثني أبي قال حدثني ضمضم عن شريح بن عبيد قال حدثنا أبو ظبية أن عمرو بن العاص قال يوما وقام رجل فأكثر القول فقال عمرو لو قصد في قوله لكان خيرا له سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ لقد رأيت أو أمرت أن أتجوز في القول فإن الجواز هو خير ‏"‏ ‏.

‘আমর ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্নিতঃ

‘আমর ইবনুল ‘আস (রাঃ) একদিন বলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে সুদীর্ঘ বক্তৃতা দিল। ‘আমর (রাঃ) বললেন, যদি সে সংক্ষিপ্ত আলোচনা করতো তবে তার জন্য ভালো হতো। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ আমার নিকট উপযুক্ত মনে হয়েছে অথবা আমাকে আদেশ দেয়া হয়েছে ভাষণ সংক্ষিপ্ত করতে। কেননা সংক্ষিপ্ত আলোচনা উত্তম। [৫০০৬]

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00