সুনানে আবু দাউদ > বিভিন্ন জাতি পরস্পরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আহ্বান জানাবে

সুনানে আবু দাউদ ৪২৯৭

حدثنا عبد الرحمن بن إبراهيم الدمشقي، حدثنا بشر بن بكر، حدثنا ابن جابر، حدثني أبو عبد السلام، عن ثوبان، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها ‏"‏ ‏.‏ فقال قائل ومن قلة نحن يومئذ قال ‏"‏ بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن ‏"‏ ‏.‏ فقال قائل يا رسول الله وما الوهن قال ‏"‏ حب الدنيا وكراهية الموت ‏"‏ ‏.‏

সাওবান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বললো, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? তিনি বললেনঃ তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে; কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মত। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর হতে তোমাদের পক্ষ হতে আতঙ্ক দূর করে দিবেন, তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! ‘আল-ওয়াহ্‌ন’ কি? তিনি বললেনঃ দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা।

সুনানে আবু দাউদ > তুমুল যুদ্ধে মুসলিমদের স্থান

সুনানে আবু দাউদ ৪২৯৮

حدثنا هشام بن عمار، حدثنا يحيى بن حمزة، حدثنا ابن جابر، حدثني زيد بن أرطاة، قال سمعت جبير بن نفير، يحدث عن أبي الدرداء، أن رسول الله صلى الله عليه وسلم قال ‏ "‏ إن فسطاط المسلمين يوم الملحمة بالغوطة إلى جانب مدينة يقال لها دمشق من خير مدائن الشام ‏"‏ ‏.‏

আবূ দারদা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যুদ্ধের দিন মুসলিমদের শিবির স্থাপন করা হবে ‘গূতা’ নামক শহরে, যা সিরিয়ার সর্বোত্তম শহর দামিশকের পাশে অবস্থিত।

সুনানে আবু দাউদ ৪২৯৯

قال أبو داود حدثت عن ابن وهب، قال حدثني جرير بن حازم، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ يوشك المسلمون أن يحاصروا إلى المدينة حتى يكون أبعد مسالحهم سلاح ‏"‏ ‏.‏

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অচিরেই মুসলিমরা মদিনায় অবরুদ্ধ হবে এবং তাদের দূরবর্তী সীমান্ত হবে ‘সালাহ’ নামক স্থান।

সুনানে আবু দাউদ ৪৩০০

حدثنا أحمد بن صالح، عن عنبسة، عن يونس، عن الزهري، قال وسلاح قريب من خيبر ‏.‏

যুহরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, খায়বারের নিকটবর্তী একটি স্থানের নাম হল সালাহ্‌।

সুনানে আবু দাউদ > যুদ্ধের ফলে ফিত্বনাহ ছড়াবে

সুনানে আবু দাউদ ৪৩০১

حدثنا عبد الوهاب بن نجدة، حدثنا إسماعيل، ح وحدثنا هارون بن عبد الله، حدثنا الحسن بن سوار، حدثنا إسماعيل، حدثنا سليمان بن سليم، عن يحيى بن جابر الطائي، - قال هارون في حديثه - عن عوف بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ لن يجمع الله على هذه الأمة سيفين سيفا منها وسيفا من عدوها ‏"‏ ‏.

আওফ ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এই উম্মাতের তরবারি ও এর শত্রুর তরবারি দুটোকে আল্লাহ কখনো এ উম্মাতের উপর একত্র করবেন না।

সুনানে আবু দাউদ > তুর্কী ও আবিসিনীয়দের সঙ্গে অকারণে গোলযোগ বাঁধানো নিষেধ

সুনানে আবু দাউদ ৪৩০২

حدثنا عيسى بن محمد الرملي، حدثنا ضمرة، عن السيباني، عن أبي سكينة، - رجل من المحررين - عن رجل، من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال ‏ "‏ دعوا الحبشة ما ودعوكم واتركوا الترك ما تركوكم ‏"‏ ‏.‏

আবূ সুবাইনা নামক নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জনৈক সাহাবী থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রে বর্ণিত। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা হাবশীদের হতে বিরত থাকো যে পর্যন্ত তারা তোমাদের থেকে বিরত থাকে এবং তুর্কিদেরও ত্যাগ করো যে পর্যন্ত তারা তোমাদের ত্যাগ করে। [৪৩০১]

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00