সুনানে আবু দাউদ > লুঙ্গি-পাজামার নিচ দিকের সীমা

সুনানে আবু দাউদ ৪০৯৫

حدثنا هناد، حدثنا ابن المبارك، عن أبي الصباح، عن يزيد بن أبي سمية، قال سمعت ابن عمر، يقول ما قال رسول الله صلى الله عليه وسلم في الإزار فهو في القميص ‏.‏

ইয়াযীদ ইবনু আবূ সুমাইয়্যহ (রহ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লুঙ্গি সম্পর্কে যা বলেছেন জামা সম্পর্কেও তাই বলেছেন।

সুনানে আবু দাউদ ৪০৯৬

حدثنا مسدد، حدثنا يحيى، عن محمد بن أبي يحيى، قال حدثني عكرمة، أنه رأى ابن عباس يأتزر فيضع حاشية إزاره من مقدمه على ظهر قدميه ويرفع من مؤخره ‏.‏ قلت لم تأتزر هذه الإزرة قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأتزرها ‏.‏

মুহাম্মাদ ইবনু আবূ ইয়াহ্‌য়া (রহ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘ইকরিমাহ (র) আমার নিকট বর্ণনা করেন, তিনি ইবনু ‘আব্বাস (রাঃ) কে লুঙ্গি পরিধান করতে দেখছেন। তিনি লুঙ্গির কিনারা সামনের দিকে পায়ের পিঠে ছেড়ে দিয়েছেন এবং পিছনের পাড় কিছুটা উপরে উঠিয়েছেন। আমি তাকে বললাম, আপনি এভাবে লুঙ্গি পরেছেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে এভাবে লুঙ্গি পরিধান করতে দেখেছি।

সুনানে আবু দাউদ ৪০৯৩

حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن العلاء بن عبد الرحمن، عن أبيه، قال سألت أبا سعيد الخدري عن الإزار، فقال على الخبير سقطت قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إزرة المسلم إلى نصف الساق ولا حرج - أو لا جناح - فيما بينه وبين الكعبين ما كان أسفل من الكعبين فهو في النار من جر إزاره بطرا لم ينظر الله إليه ‏"‏ ‏.

আল-‘আলা ইবনু ‘আব্দুর রহমান (রহ) হতে তার পিতার সুত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) কে লুঙ্গি পরিধানের স্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি এ বিষয়ে সম্যক অবগত লোকের কাছেই এসেছো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিমের পরিধেয় লুঙ্গি-পাজামা নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে, তবে টাখনুদ্বয় পর্যন্ত রাখলেও কোন গুনাহ হবে না। কিন্তু টাখনুদ্বয়ের নীচে গেলে তা জাহান্নামের আগুনে যাবে। যে অহংকারবশে নিজের লুঙ্গি হেঁচড়িয়ে চলে, আল্লাহ তার প্রতি ভ্রূক্ষেপ করবেন না।

সুনানে আবু দাউদ ৪০৯৪

حدثنا هناد بن السري، حدثنا حسين الجعفي، عن عبد العزيز بن أبي رواد، عن سالم بن عبد الله، عن أبيه، عن النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ الإسبال في الإزار والقميص والعمامة من جر منها شيئا خيلاء لم ينظر الله إليه يوم القيامة ‏"‏ ‏.‏

সালিম ইবনু ‘আব্দুল্লাহ (রহ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লুঙ্গি, জামা ও পাগড়ী হেঁচড়ানো সম্পর্কে বলেন, যে ব্যক্তি অহংকারবশত এর কোনটি হেঁচড়িয়ে চলে, ক্বিয়ামাতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। [নাসায়ী, ইবনু মাযাহ]

সুনানে আবু দাউদ > নারীদের পোশাক

সুনানে আবু দাউদ ৪০৯৭

حدثنا عبيد الله بن معاذ، حدثنا أبي، حدثنا شعبة، عن قتادة، عن عكرمة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم أنه لعن المتشبهات من النساء بالرجال والمتشبهين من الرجال بالنساء ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে।

সুনানে আবু দাউদ ৪০৯৮

حدثنا زهير بن حرب، حدثنا أبو عامر، عن سليمان بن بلال، عن سهيل، عن أبيه، عن أبي هريرة، قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অভিসম্পাত করেছেন ঐসব পুরুষকে যারা নারীর অনুরুপ পোশাক পরে এবং ঐসব নারীকে যে পুরুষের অনুরুপ পোশাক পরিধান করে।

সুনানে আবু দাউদ ৪০৯৯

حدثنا محمد بن سليمان، لوين - وبعضه قراءة عليه - عن سفيان، عن ابن جريج، عن ابن أبي مليكة، قال قيل لعائشة رضى الله عنها إن امرأة تلبس النعل ‏.‏ فقالت لعن رسول الله صلى الله عليه وسلم الرجلة من النساء ‏.

ইবনু আবূ রুলাইকাহ (রহ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা ‘আয়িশাহ (রাঃ) কে বলা হলো, এক মহিলা (পুরুষদের জুতার মত) জুতা ব্যবহার করে। তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পুরুষবেশী নারীদের প্রতি অভিশম্পাত করেছেন।

সুনানে আবু দাউদ > আল্লাহর বাণীঃ “তারা যেন তাদের ওড়নার কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়” (সূরাহ আল-আহযাবঃ ৫৯)

সুনানে আবু দাউদ ৪১০০

حدثنا أبو كامل، حدثنا أبو عوانة، عن إبراهيم بن مهاجر، عن صفية بنت شيبة، عن عائشة، رضى الله عنها أنها ذكرت نساء الأنصار فأثنت عليهن وقالت لهن معروفا وقالت لما نزلت سورة النور عمدن إلى حجور - أو حجوز شك أبو كامل - فشققنهن فاتخذنه خمرا ‏.‏

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি আনসার মহিলাদের আলোচনা প্রসঙ্গে তাদের প্রশংসা করেন এবং তাদের সম্পর্কে উত্তম মন্তব্য করেন। তিনি বলেন, সূরাহ আন-নূর যখন অবতীর্ণ হয়, তখন তারা লুঙ্গি বা এ জাতীয় জামা ছিঁড়ে ওড়না বানিয়ে নেন। [৪১০০]

সুনানে আবু দাউদ ৪১০১

حدثنا محمد بن عبيد، حدثنا محمد بن ثور، عن معمر، عن ابن خثيم، عن صفية بنت شيبة، عن أم سلمة، قالت لما نزلت ‏{‏ يدنين عليهن من جلابيبهن ‏}‏ خرج نساء الأنصار كأن على رءوسهن الغربان من الأكسية ‏.‏

উম্মু সালামাহ(রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যখন এ আয়াত অবতীর্ণ হলোঃ “হে নাবী! আপনার স্ত্রী ও কন্যাদেরকে এবং অন্যান্য মু’মিনদের নারীদেরকে বলুন, তারা যেন নিজেদের চাঁদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়...”(সূরাহ আল-আহযাবঃ ৫৯)। তখন থেকে আনাসার মহিলারা তাদের মাথায় এমন চাঁদর জড়িয়ে বের হতেন, (চাঁদর কালো বর্ণের হওয়ায়) মনে হতো তাতে যেন কাক বসে আছে।

সুনানে আবু দাউদ > মহান আল্লাহর বাণীঃ “তারা যেন তাদের গলদেশ ও বক্ষদেশ মাথার ওড়না দিয়ে আবৃত করে” (সুরাহ আন-নূর:৩১)

সুনানে আবু দাউদ ৪১০২

حدثنا أحمد بن صالح، ح وحدثنا سليمان بن داود المهري، وابن السرح، وأحمد بن سعيد الهمداني، قالوا أخبرنا ابن وهب، قال أخبرني قرة بن عبد الرحمن المعافري، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عائشة، - رضى الله عنها - أنها قالت يرحم الله نساء المهاجرات الأول لما أنزل الله ‏{‏ وليضربن بخمرهن على جيوبهن ‏}‏ شققن أكنف - قال ابن صالح أكثف - مروطهن فاختمرن بها ‏.‏

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহ প্রথম সারির মুহাজীর নারীদের প্রতি রহমাত বর্ষণ করুন। কেননা আল্লাহ যখন এ আয়াত আবতীর্ণ করেনঃ “তারা যেন তাদের গলদেশ ও বক্ষদেশ মাথার ওড়না দ্বারা আবৃত করে নেয়”- তখন তারা তাদের সেলাইবিহীন কাপড় ছিঁড়ে তা দ্বারা ওড়না বানিয়ে নেন।

সুনানে আবু দাউদ ৪১০৩

حدثنا ابن السرح، قال رأيت في كتاب خالي عن عقيل، عن ابن شهاب، بإسناده ومعناه ‏.‏

ইবনুস সারহ (রহ) থেকে বর্নিতঃ

আমি আমার মামার পাণ্ডুলিপিতে ‘উক্বাইল হতে ইবনু শিহাব (রহ) সুত্রে ভিন্ন অনুরুপ অর্থের হাদীস লিপিবদ্ধ দেখেছি।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00