সুনানে আবু দাউদ > কারুকার্য খচিত ইয়ামানী চাঁদর পরা

সুনানে আবু দাউদ ৪০৬০

حدثنا هدبة بن خالد الأزدي، حدثنا همام، عن قتادة، قال قلنا لأنس - يعني ابن مالك - أى اللباس كان أحب إلى رسول الله صلى الله عليه وسلم أو أعجب إلى رسول الله صلى الله عليه وسلم قال الحبرة ‏.‏

ক্বাতাদাহ (রহ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস ইবনু মালিকে (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোন জামা সবচেয়ে পছন্দনীয় ছিল বা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট সবচেয়ে আকর্ষণীয় ছিল? তিনি বলেন, কারুকার্য খচিত ইয়ামানী চাঁদর।

সুনানে আবু দাউদ > সাদা কাপড় পরিধান

সুনানে আবু দাউদ ৪০৬১

حدثنا أحمد بن يونس، حدثنا زهير، حدثنا عبد الله بن عثمان بن خثيم، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم وكفنوا فيها موتاكم وإن خير أكحالكم الإثمد يجلو البصر وينبت الشعر ‏"‏ ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সাদা পোশাক পরো, কেননা তা তোমাদের সর্বোত্তম পোশাক। আর তোমাদের মৃতদেরকেও সাদা কাপড়ে কাফন দাও। আর তোমাদের উত্তম সুরমা হলো ‘ইসমিদ’ নামক সুরমা। কেননা তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের পাপড়িতে চুল গজায়।

সুনানে আবু দাউদ > ময়লা কাপড় ধুয়ে পরিষ্কার করা

সুনানে আবু দাউদ ৪০৬২

حدثنا النفيلي، حدثنا مسكين، عن الأوزاعي، ح وحدثنا عثمان بن أبي شيبة، عن وكيع، عن الأوزاعي، نحوه عن حسان بن عطية، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، قال أتانا رسول الله صلى الله عليه وسلم فرأى رجلا شعثا قد تفرق شعره فقال ‏"‏ أما كان يجد هذا ما يسكن به شعره ‏"‏ ‏.‏ ورأى رجلا آخر وعليه ثياب وسخة فقال ‏"‏ أما كان هذا يجد ماء يغسل به ثوبه ‏"‏ ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদের এখানে এসে এক বিক্ষিপ্ত চুলওয়ালাকে দেখে বললেনঃলোকটি কি তার চূলগুলো আচড়ানোর জন্য কিছু পায়না? তিনি ময়লা কাপড় পরিহিদ অপর ব্যক্তিকে দেখে বলেন: লোকটি কি তার কাপড় ধোয়ার জন্য কিছু পায়না?

সুনানে আবু দাউদ ৪০৬৩

حدثنا النفيلي، حدثنا زهير، حدثنا أبو إسحاق، عن أبي الأحوص، عن أبيه، قال أتيت النبي صلى الله عليه وسلم في ثوب دون فقال ‏"‏ ألك مال ‏"‏ ‏.‏ قال نعم ‏.‏ قال ‏"‏ من أى المال ‏"‏ ‏.‏ قال قد أتاني الله من الإبل والغنم والخيل والرقيق ‏.‏ قال ‏"‏ فإذا أتاك الله مالا فلير أثر نعمة الله عليك وكرامته ‏"‏ ‏.‏

আবুল আহ্ওয়াস (রহ) হতে তার পিতার সূত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি কম মূল্যের পোশাক পরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলে তিনি বললেনঃ তোমার ধন-সম্পদ আছে কি? তিনি বললেন, হাঁ। তিনি প্রশ্ন করলেনঃ কোন ধরনের সম্পদ? তিনি বললেন, আল্লাহ আমাকে উট, ছাগল, ঘোড়া ও দাস ইত্যাদি সম্পদ দিয়েছেন। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যেহেতু আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, কাজেই আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের নিদর্শন তোমার মাঝে প্রকাশিত হওয়া উচিত।

সুনানে আবু দাউদ > হলুদ রং দ্বারা রঞ্জিত করা

সুনানে আবু দাউদ ৪০৬৪

حدثنا عبد الله بن مسلمة القعنبي، حدثنا عبد العزيز، - يعني ابن محمد - عن زيد، - يعني ابن أسلم - أن ابن عمر، كان يصبغ لحيته بالصفرة حتى تمتلئ ثيابه من الصفرة فقيل له لم تصبغ بالصفرة فقال إني رأيت رسول الله صلى الله عليه وسلم يصبغ بها ولم يكن شىء أحب إليه منها وقد كان يصبغ بها ثيابه كلها حتى عمامته ‏.‏

যায়িদ ইবনু আসলাম (রহ) থেকে বর্নিতঃ

ইবনু ‘উমার (রাঃ) তার দাঁড়িতে পীত রঙের খেযাব লাগাতেন। এতে তার কাপড়েও ঐ রঙ লেগে যেতো। তাকে প্রশ্ন করা হলো, আপনি পীত রঙ ব্যবহার করেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ রঙ ব্যবহার করতে দেখেছি এবং তাঁর নিকট এর চাইতে প্রিয় অন্য কোন রঙ ছিলো না। তিনি দাড়িতে রঙ লাগানোর সময় তাঁর কাপড়ে, এমনকি তাঁর পাগ্‌ড়িতে এ রঙ লেগে যেতো।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00