সুনানে আবু দাউদ > যিনি সম্পদের এক–তৃতীয়াংশের কমে গোলাম আযাদ করেন

সুনানে আবু দাউদ ৩৯৫৮

حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن أيوب، عن أبي قلابة، عن أبي المهلب، عن عمران بن حصين، أن رجلا، أعتق ستة أعبد عند موته ولم يكن له مال غيرهم فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال له قولا شديدا ثم دعاهم فجزأهم ثلاثة أجزاء فأقرع بينهم فأعتق اثنين وأرق أربعة ‏.‏

‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

একজন মুমূর্ষু ব্যক্তি তার ছয়টি গোলামকে আযাদ করে দিলো। এগুলো ছাড়া তার অন্য কোন সম্পদ ছিলো না। এ খবর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌছলে তিনি সেই ব্যক্তিকে কঠোর ভাষায় ধমকালেন। অতঃপর গোলামদের ডেকে এনে তিন ভাগে ভাগ করে তাদের মাঝে লটারী দিলেন। লটারীর ভিত্তিতে দু’জনকে আযাদ করে দিলেন এবং চারজনকে গোলাম হিসেবে রেখে দিলেন।

সুনানে আবু দাউদ ৩৯৬১

حدثنا مسدد، حدثنا حماد بن زيد، عن يحيى بن عتيق، وأيوب، عن محمد بن سيرين، عن عمران بن حصين، أن رجلا، أعتق ستة أعبد عند موته ولم يكن له مال غيرهم فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فأقرع بينهم فأعتق اثنين وأرق أربعة ‏.‏

‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

মুমূর্ষ অবস্থায় এক ব্যক্তি তার ছয়টি কৃতদাসকে আযাদ করে দিলো। অথচ এগুলো ছাড়া তার অন্য কোন সম্পদ ছিলো না। এ সংবাদ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌঁছলে তিনি তাদের মাঝে লটারী করে দু’জনকে আযাদ করেন এবং চারজনকে দাস হিসেবে রেখে দেন।

সুনানে আবু দাউদ ৩৯৫৯

حدثنا أبو كامل، حدثنا عبد العزيز، - يعني ابن المختار - حدثنا خالد، عن أبي قلابة، بإسناده ومعناه ولم يقل فقال له قولا شديدا ‏.‏

আবূ ক্বিবলাহ (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ ক্বিবলাহ (রহঃ) সূত্রে সানাদসহ উপরোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণিত। তবে তিনি “তাকে কঠোর ভাষায় ধমকালেন” এ বাক্য উল্লেখ করেননি।

সুনানে আবু দাউদ ৩৯৬০

حدثنا وهب بن بقية، حدثنا خالد بن عبد الله، - هو الطحان - عن خالد، عن أبي قلابة، عن أبي زيد، أن رجلا، من الأنصار بمعناه وقال - يعني النبي صلى الله عليه وسلم - ‏ "‏ لو شهدته قبل أن يدفن لم يدفن في مقابر المسلمين ‏"‏ ‏.‏

আবূ যায়িদ (রহঃ) থেকে বর্নিতঃ

জনৈক আনসারী সম্পর্কিত হাদীসের সমার্থক হাদীস বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি যদি তার দাফনের পূর্বে উপস্থিত হতাম, তাহলে তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হতো না। [৩৯৬০]

সুনানে আবু দাউদ > কেউ সম্পদশালী গোলাম আযাদ করলে

সুনানে আবু দাউদ ৩৯৬২

حدثنا أحمد بن صالح، حدثنا ابن وهب، أخبرني ابن لهيعة، والليث بن سعد، عن عبيد الله بن أبي جعفر، عن بكير بن الأشج، عن نافع، عن عبد الله بن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ من أعتق عبدا وله مال فمال العبد له إلا أن يشترطه السيد ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কেউ সম্পদশালী দাস আযাদ করলে, সে তার সম্পদ পাবে, যদি না মনিব এমন শর্ত করে যে, সম্পদ তারই থাকবে।

সুনানে আবু দাউদ > জারজ সন্তান মুক্ত করা

সুনানে আবু দাউদ ৩৯৬৩

حدثنا إبراهيم بن موسى، أخبرنا جرير، عن سهيل بن أبي صالح، عن أبيه، عن أبي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ ولد الزنا شر الثلاثة ‏"‏ ‏.‏ وقال أبو هريرة لأن أمتع بسوط في سبيل الله عز وجل أحب إلى من أن أعتق ولد زنية ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জারজ সন্তান তিনটি মন্দের অন্যতম। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহর পথে চাবুক দ্বারা উপকৃত হওয়া আমার নিকট জারজ সন্তান আযাদ করার চে্য়ে বেশি প্রিয়।

সুনানে আবু দাউদ > গোলাম আযাদ করার সওয়াব সম্পর্কে

সুনানে আবু দাউদ ৩৯৬৪

حدثنا عيسى بن محمد الرملي، حدثنا ضمرة، عن إبراهيم بن أبي عبلة، عن الغريف بن الديلمي، قال أتينا واثلة بن الأسقع فقلنا له حدثنا حديثا، ليس فيه زيادة ولا نقصان فغضب وقال إن أحدكم ليقرأ ومصحفه معلق في بيته فيزيد وينقص ‏.‏ قلنا إنما أردنا حديثا سمعته من النبي صلى الله عليه وسلم ‏.‏ قال أتينا رسول الله صلى الله عليه وسلم في صاحب لنا أوجب - يعني - النار بالقتل فقال ‏ "‏ أعتقوا عنه يعتق الله بكل عضو منه عضوا منه من النار ‏"‏ ‏.‏

আল-গারীফ ইবনুদ দায়লামী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমরা ওয়াসিলাহ ইবনুল আসকা’র (রাঃ) নিকট এসে তাকে বলি, আমাদের নিকট এমন একটি হাদীস বর্ণনা করুন, যাতে না বাড়তি কিছু আছে, না কমতি কিছু। একথা শুনে তিনি অসন্তষ্ট হয়ে বললেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এমন ব্যক্তি আছে, যে ঘরে তার কিতাব (আল-কুরআন) হতে বাড়িয়ে-কমিয়ে পাঠ করে? আমরা বললাম, আমরা তো এরূপ হাদীসের আশা করেছি, যা আপনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শুনেছেন। তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে আমাদের এক মৃত ব্যক্তি সম্পর্কে বললাম, হত্যার দায়ে যার উপর জাহান্নামের আগুন অবধারিত হয়েছে। তিনি বলেনঃ তার পক্ষ হতে তোমরা দাস মুক্ত করো, আল্লাহ দাসের প্রতিটি অঙ্গের পরিবর্তে মৃত ব্যক্তির প্রতিটি অঙ্গকে জাহান্নামের আগুন হতে মুক্তি দিবেন।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00