সুনানে আবু দাউদ > রৌপ্যমুদ্রার বিনিময়ে স্বর্ণমুদ্রা নেয়া
সুনানে আবু দাউদ ৩৩৫৪
حدثنا موسى بن إسماعيل، ومحمد بن محبوب، - المعنى واحد - قالا حدثنا حماد، عن سماك بن حرب، عن سعيد بن جبير، عن ابن عمر، قال كنت أبيع الإبل بالبقيع فأبيع بالدنانير وآخذ الدراهم وأبيع بالدراهم وآخذ الدنانير آخذ هذه من هذه وأعطي هذه من هذه فأتيت رسول الله صلى الله عليه وسلم وهو في بيت حفصة فقلت يا رسول الله رويدك أسألك إني أبيع الإبل بالبقيع فأبيع بالدنانير وآخذ الدراهم وأبيع بالدراهم وآخذ الدنانير آخذ هذه من هذه وأعطي هذه من هذه . فقال رسول الله صلى الله عليه وسلم " لا بأس أن تأخذها بسعر يومها ما لم تفترقا وبينكما شىء " .
ইবনু ‘উমার (রা:) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি আল বাকী’ নামক বাজারে দীনারের বিনিময়ে উট বিক্রি করতাম, কিন্তু মূল্য গ্রহণের সময়ে আমি দীনারের পরিবর্তে দিরহাম নিতাম। আবার কখনও দিরহামের বিনিময়ে বিক্রি করে দীনার নিতাম। অর্থাৎ আমি কখনো এটার পরিবর্তে ওটা এবং কখনো ওটার পরিবর্তে এটা গ্রহণ করতাম। অতঃপর আমি রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলাম। তিনি তখন হাফসাহ্র (রাঃ) ঘরে ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার দিকে দেখুন। আমি আপনার কাছে জানতে চাই। আমি আল বাকী’ নামক বাজারে দীনারের বিনিময়ে উট বিক্রি করে দিরহাম গ্রহণ করি এবং দিরহামের বিনিময়ে বিক্রি করে দীনার গ্রহণ করি। অর্থাৎ আমি এটার (দীনারের) পরিবর্তে ওটা (দিরহাম) গ্রহণ করি এবং ওটার (দীনারের) বিনিময়ে এটা (দিরহাম) গ্রহণ করি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এরূপ গ্রহণে কোন অসুবিধা নেই, তবে সেদিনের বাজারদরে গ্রহণ করবে এবং কিছু অমীমাংসিত না রেখে পরস্পর পৃথক হওয়ার আগেই তা করবে। দুর্বলঃ ইরওয়া (১৩২৬), মিশকাত (২৮৭১)।

সুনানে আবু দাউদ ৩৩৫৫
حدثنا حسين بن الأسود، حدثنا عبيد الله، أخبرنا إسرائيل، عن سماك، بإسناده ومعناه والأول أتم لم يذكر " بسعر يومها " .
সিমাক (রহঃ) তার সানাদ থেকে বর্নিতঃ
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু (আরবি) বাক্যাংশটুকু উল্লেখ করেননি। তবে পূর্ববর্তী বর্ণনাটি পুর্ণাঙ্গ। আমি এটি সহীহ এবং যঈফেও পাইনি।

সুনানে আবু দাউদ > পশুর বিনময়ে পশু বাকীতে ক্রয়-বিক্রয়
সুনানে আবু দাউদ ৩৩৫৬
حدثنا موسى بن إسماعيل، حدثنا حماد، عن قتادة، عن الحسن، عن سمرة، أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع الحيوان بالحيوان نسيئة .
সামুরাহ (রা:) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পশুর বিনিময়ে পশু ধারে বিক্রি করতে নিষেধ করেছেন। সহীহঃ ইবনু মাজাহ (২২৭০)।

সুনানে আবু দাউদ > এ বিষয়ে অনুমতি সম্পর্কে
সুনানে আবু দাউদ ৩৩৫৭
حدثنا حفص بن عمر، حدثنا حماد بن سلمة، عن محمد بن إسحاق، عن يزيد بن أبي حبيب، عن مسلم بن جبير، عن أبي سفيان، عن عمرو بن حريش، عن عبد الله بن عمرو، أن رسول الله صلى الله عليه وسلم أمره أن يجهز جيشا فنفدت الإبل فأمره أن يأخذ في قلاص الصدقة فكان يأخذ البعير بالبعيرين إلى إبل الصدقة .
আবদুল্লাহ ইবনু ‘আস (রা:) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে একটি অভিযানের জন্য সৈন্য প্রস্তুত করার নির্দেশ দিলেন। সৈন্য প্রস্তুতে উটের অভাব দেখা দিলো। তিনি তাকে যাকাতের উট প্রাপ্তি সাপেক্ষে উট ধার নিতে বললেন। তদানুযায়ী তিনি যাকাতের উট প্রাপ্তি সাপেক্ষে দুই দুইটি উটের বিনিময়ে এক একটি উট গ্রহণ করলেন। দুর্বলঃ মিশকাত (২৮২৩)।

সুনানে আবু দাউদ > নগদে বদলী ক্রয়-বিক্রয়
সুনানে আবু দাউদ ৩৩৫৮
حدثنا يزيد بن خالد الهمداني، وقتيبة بن سعيد الثقفي، أن الليث، حدثهم عن أبي الزبير، عن جابر، أن النبي صلى الله عليه وسلم اشترى عبدا بعبدين .
জাবির (রা:) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’টি গোলামের বিনময়ে একটি গোলাম কিনেছেন। সহীহঃ তিরমিযী (১২৬২)।