সুনানে আবু দাউদ > সুদখোর ও সুদদাতা সম্পর্কে

সুনানে আবু দাউদ ৩৩৩৩

حدثنا أحمد بن يونس، حدثنا زهير، حدثنا سماك، حدثني عبد الرحمن بن عبد الله بن مسعود، عن أبيه، قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهده وكاتبه ‏.‏

‘আবদুর রহমান ইবনু ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্নিতঃ

তিনি (‘আবদুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী ও এর দলীল লেখক সবাইকে অভিশম্পাত করেছেন। সহীহ : ইবনু মাজাহ (২২৭৭)।

সুনানে আবু দাউদ > সুদ প্রত্যাহার করা

সুনানে আবু দাউদ ৩৩৩৪

حدثنا مسدد، حدثنا أبو الأحوص، حدثنا شبيب بن غرقدة، عن سليمان بن عمرو، عن أبيه، قال سمعت رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع يقول ‏"‏ ألا إن كل ربا من ربا الجاهلية موضوع لكم رءوس أموالكم لا تظلمون ولا تظلمون ‏.‏ ألا وإن كل دم من دم الجاهلية موضوع وأول دم أضع منها دم الحارث بن عبد المطلب ‏"‏ ‏.‏ كان مسترضعا في بني ليث فقتلته هذيل ‏.‏ قال ‏"‏ اللهم هل بلغت ‏"‏ ‏.‏ قالوا نعم ‏.‏ ثلاث مرات ‏.‏ قال ‏"‏ اللهم اشهد ‏"‏ ‏.‏ ثلاث مرات ‏.‏

সুলায়মান ইবনু ‘আমর (রহঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বিদায় হাজ্জে বলতে শুনেছি : জাহিলী যুগের সব ধরণের সুদ বাতিল করা হলো। তোমরা মূলধন ফেরত পাবে। তোমরা যুলুম করবে না এবং তোমাদের প্রতিও যুলুম করা হবে না। জাহিলী যুগের সব ধরণের হত্যার প্রতিশোধ বাতিল ঘোষণা করা হলো। আমি প্রথমেই আল-হারিস ইবনু ‘আবদুল মুত্তালিবের হত্যার প্রতিশোধ বাতিল ঘোষণা করছি। (বর্ণনাকারী বলেন) সে বনূ লাইসে দুধপানরত ছিল। এমতাবস্থায় হুযাইল সম্প্রদায় তাকে হত্যা করে। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি কি পৌছে দিয়েছি? উপস্থিত জনতা বলেন, হাঁ, তিনবার। তিনি তিনবার বলেনঃ হে আল্লাহ্! আপনি সাক্ষী থাকুন। সহীহ : ইবনু মাজাহ (৩০৫৫)।

সুনানে আবু দাউদ > ক্রয়-বিক্রয়ে (মিথ্যা) কসম করা অপছন্দনীয়

সুনানে আবু দাউদ ৩৩৩৫

حدثنا أحمد بن عمرو بن السرح، حدثنا ابن وهب، ح وحدثنا أحمد بن صالح، حدثنا عنبسة، عن يونس، عن ابن شهاب، قال قال ابن المسيب إن أبا هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏"‏ الحلف منفقة للسلعة ممحقة للبركة ‏"‏ ‏.‏ قال ابن السرح ‏"‏ للكسب ‏"‏ ‏.‏ وقال عن سعيد بن المسيب عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : কসম কাটলে অধিক মাল বিক্রিতে সহায়ক হতে পারে কিন্তু তা বরকত দূর করে দেয়। ইবনুস সারহির বর্ণনায় রয়েছে : উপার্জনে (বরকত) দূর করে দেয়। হাদীসটি তিনি সা‘ঈদ ইবনুল মুসাইয়্যাব ও আবূ হুরায়রা সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছ থেকে বর্ণনা করেছেন। সহীহ : নাসায়ী (৪৪৬১, ৪১৫৫)।

সুনানে আবু দাউদ > মাপে সামান্য বেশী দেয়া এবং মজুরীর বিনিময়ে কিছু মেপে দেয়া

সুনানে আবু দাউদ ৩৩৩৬

حدثنا عبيد الله بن معاذ، حدثنا أبي، حدثنا سفيان، عن سماك بن حرب، حدثني سويد بن قيس، قال جلبت أنا ومخرمة العبدي، بزا من هجر فأتينا به مكة فجاءنا رسول الله صلى الله عليه وسلم يمشي فساومنا بسراويل فبعناه وثم رجل يزن بالأجر فقال له رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ زن وأرجح ‏"‏ ‏.‏

সুওয়াইদ ইবনু ক্বায়িস (রাঃ) থেকে বর্নিতঃ

আমি এবং মাখরাফাহ আল-‘আবদী ‘হাজার’ নামক স্থান থেকে ব্যবসায়ের জন্য কাপড় কিনে আনি। অতঃপর আমরা তা মক্কায় নিয়ে আসি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হেঁটে আমাদের কাছে আসলেন। তিনি আমাদের সাথে একটি পাজামার দর করলেন, আমরা সেটি তাঁর কাছে বিক্রি করলাম। এ সময় এক ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে (জিনিসপত্র) ওজন করে দিচ্ছিল। তিনি তাকে বলেনঃ ওজন করো এবং একটু বেশী দাও। সহীহ : ইবনু মাজাহ (২২২০)।

সুনানে আবু দাউদ ৩৩৩৮

حدثنا ابن أبي رزمة، سمعت أبي يقول، قال رجل لشعبة خالفك سفيان ‏.‏ قال دمغتني ‏.‏ وبلغني عن يحيى بن معين قال كل من خالف سفيان فالقول قول سفيان ‏.‏

ইবনু আবূ রিযমাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, এক ব্যক্তি শু‘বাহকে বললেন, সুফিয়ান আপনার বিপরীত করেছেন। তিনি বললেন, তুমি আমার মস্তিষ্ক খেয়েছো! ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি ইয়াহইয়া ইবনু মা‘ঈন থেকে জানতে পেরেছি, তিনি বলেছেন, কেউ সুফিয়ানের বিপরীত বর্ণনা করলে সুফিয়ানের বর্ণনাই নির্ভরযোগ্য গণ্য হবে।

সুনানে আবু দাউদ ৩৩৩৭

حدثنا حفص بن عمر، ومسلم بن إبراهيم، - المعنى قريب - قالا حدثنا شعبة، عن سماك بن حرب، عن أبي صفوان بن عميرة، قال أتيت رسول الله صلى الله عليه وسلم بمكة قبل أن يهاجر بهذا الحديث ولم يذكر يزن بالأجر ‏.‏ قال أبو داود رواه قيس كما قال سفيان والقول قول سفيان ‏.‏

আবূ সাফওয়ান ইবনু ‘উমাইর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি মক্কায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট আসলাম তখনও তিনি (মাদীনাহ‌্য়) হিজরাত করেননি। এরপর হাদীসের বাকী অংশ উপরোক্ত হাদীসের অনুরূপ। কিন্তু এই বর্ণনায় : “পারিশ্রমিকের বিনিময়ে” কথাটি উল্লেখ নেই। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ক্বায়িসও সুফিয়ানের অনুরূপ বর্ণনা করেছেন। তবে সুফিয়ানের বর্ণনা সঠিক। সহীহ : ইবনু মাজাহ (২২২১)।

সুনানে আবু দাউদ ৩৩৩৯

حدثنا أحمد بن حنبل، حدثنا وكيع، عن شعبة، قال كان سفيان أحفظ مني ‏.‏

শু‘বাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সুফিয়ানের স্মরণশক্তি আমার স্মরণশক্তির চেয়ে অধিক মজবুত।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00