সুনানে আবু দাউদ > যে ব্যক্তি কিছু না খাওয়ার শপথ করেছে

সুনানে আবু দাউদ ৩২৭০

حدثنا مؤمل بن هشام، حدثنا إسماعيل، عن الجريري، عن أبي عثمان، أو عن أبي السليل، عنه عن عبد الرحمن بن أبي بكر، قال ‏:‏ نزل بنا أضياف لنا قال ‏:‏ وكان أبو بكر يتحدث عند رسول الله صلى الله عليه وسلم بالليل فقال ‏:‏ لا أرجعن إليك حتى تفرغ من ضيافة هؤلاء ومن قراهم فأتاهم بقراهم فقالوا ‏:‏ لا نطعمه حتى يأتي أبو بكر ‏.‏ فجاء فقال ‏:‏ ما فعل أضيافكم أفرغتم من قراهم قالوا ‏:‏ لا ‏.‏ قلت ‏:‏ قد أتيتهم بقراهم فأبوا وقالوا ‏:‏ والله لا نطعمه حتى يجيء، فقالوا ‏:‏ صدق قد أتانا به فأبينا حتى تجيء، قال ‏:‏ فما منعكم قالوا ‏:‏ مكانك ‏.‏ قال ‏:‏ والله لا أطعمه الليلة، قال فقالوا ‏:‏ ونحن والله لا نطعمه حتى تطعمه ‏.‏ قال ‏:‏ ما رأيت في الشر كالليلة قط - قال - قربوا طعامكم ‏.‏ قال ‏:‏ فقرب طعامهم فقال ‏:‏ بسم الله فطعم وطعموا فأخبرت أنه أصبح فغدا على النبي صلى الله عليه وسلم فأخبره بالذي صنع وصنعوا، قال ‏:‏ ‏ "‏ بل أنت أبرهم وأصدقهم ‏"‏ ‏.‏

আবদুর রহমান ইবনু আবূ বক্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমাদের কাছে কিছু মেহমান আসলো। এ সময় রাতের বেলা আবূ বকর (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে কথাবার্তা বলছিলেন। তিনি (আবূ বক্‌র) আমাদের বলে গেলেন যে, তুমি মেহমানদের থেকে অবসর হওয়ার পর আমি আসবো। ‘আবদুর রহমান মেহমানদের কাছে ফিরে এসে তাদেরকে খাবার দিলেন। মেহমানরা বললেন, আবূ বক্‌র ফিরে না আসা পর্যন্ত খাবার গ্রহন করবো না। তিনি ফিরে এসে জিজ্ঞেস করলেন, তোমাদের মেহমানদের কি অবস্থা, তাদের খাবার খাইয়েছো? ঘরের লোকেরা বললো, না। আমি বললাম, আমি তাদের খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু তারা আপনাকে ছেড়ে খেতে রাজি হননি। তারা বললেন, আল্লাহ্‌র শপথ! তিনি (আপনি) ফিরে না আসা পর্যন্ত আমরা খাবো না। মেহমানরা বললেন, ‘আবদুর রহমান সত্যিই বলেছেন। তিনি আমাদের জন্য খাবার এনেছিলেন, কিন্তু আপনি না আসা পর্যন্ত আমরা খেতে রাজি হইনি। তিনি বললেন, কোন জিনিস তোমাদেরকে বাঁধা দিলো? তারা বললেন, আপনার অনুপস্থিতি। আবু বক্‌র (রাঃ) বললেন, আল্লাহ্‌র শপথ! আমি আজ রাতে আহার করবো না। তারাও বললেন, আল্লাহ্‌র শপথ! আপনি না খেলে আমরাও রাতে আহার করবো না। তিনি বললেনঃ আমি এ রাতের মত খারাপ রাত কখনো দেখিনি। তিনি ‘আবদুর রহমানকে বললেন, খাবার নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, তাদেরকে খাদ্য দেয়া হলো। তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, তারাও খেলেন। আমি জানতে পারলাম, তিনি (আবূ বক্‌র) সকালে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে রাতের ঘটনা বর্ণনা করেন। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ বরং তুমি তাদের চেয়ে অধিক পরহেযগার এবং সত্যবাদী।

সুনানে আবু দাউদ ৩২৭১

حدثنا ابن المثنى، حدثنا سالم بن نوح، وعبد الأعلى، عن الجريري، عن أبي عثمان، عن عبد الرحمن بن أبي بكر، بهذا الحديث نحوه زاد عن سالم، في حديثه قال ‏:‏ ولم يبلغني كفارة ‏.‏

‘আবদুর রহমান ইবনু আবূ বকর (রহঃ) সূত্র থেকে বর্নিতঃ

পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে সালিম (রহঃ) সূত্রের বর্ণনায় রয়েছে : তিনি বলেন, তিনি (আবূ বকর) কাফফারাহ দিয়েছিলেন কিনা আমি জানতে পারিনি।

সুনানে আবু দাউদ > আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শপথ করা

সুনানে আবু দাউদ ৩২৭২

حدثنا محمد بن المنهال، حدثنا يزيد بن زريع، حدثنا حبيب المعلم، عن عمرو بن شعيب، عن سعيد بن المسيب، ‏:‏ أن أخوين، من الأنصار كان بينهما ميراث فسأل أحدهما صاحبه القسمة فقال ‏:‏ إن عدت تسألني عن القسمة فكل مال لي في رتاج الكعبة ‏.‏ فقال له عمر ‏:‏ إن الكعبة غنية عن مالك، كفر عن يمينك وكلم أخاك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏:‏ ‏ "‏ لا يمين عليك، ولا نذر في معصية الرب وفي قطيعة الرحم وفيما لا تملك ‏"‏ ‏.‏

সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) থেকে বর্নিতঃ

আনসার সম্প্রদায়ের দুই ভাইয়ের মধ্যে একটি (যৌথ) মীরাস ছিল। এক ভাই অপর ভাইয়ের কাছে তা বণ্টনের দাবি করলে সে বলল, তুমি পুনরায় মীরাস বণ্টনের কথা বললে আমি আমার সমস্ত সম্পদ কা’বা ঘরের জন্য ওয়াক্ফ করে দিবো। ‘উমার (রাঃ) লোকটিকে বললেন, কা’বা ঘর তোমার সম্পত্তির মুখাপেক্ষী নয়। তোমার শপথের কাফফারাহ আদায় করো এবং তোমার ভাইয়ের সাথে (বণ্টনের) কথাবার্তা বলো। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মহান রব্বের নাফরমানীতে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করণে এবং যার মালিক তুমি নও তাতে তোমার কোন শপথ ও মানত জায়িয নেই। সানাদ দুর্বল : মিশকাত (৩৪৪৩)।

সুনানে আবু দাউদ ৩২৭৪

حدثنا المنذر بن الوليد، حدثنا عبد الله بن بكر، حدثنا عبيد الله بن الأخنس، عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏"‏ لا نذر ولا يمين فيما لا يملك ابن آدم ولا في معصية الله ولا في قطيعة رحم، ومن حلف على يمين فرأى غيرها خيرا منها فليدعها وليأت الذي هو خير، فإن تركها كفارتها ‏"‏ ‏.‏ قال أبو داود ‏:‏ الأحاديث كلها عن النبي صلى الله عليه وسلم ‏:‏ ‏"‏ وليكفر عن يمينه ‏"‏ ‏.‏ إلا فيما لا يعبأ به ‏.‏ قال أبو داود قلت لأحمد ‏:‏ روى يحيى بن سعيد عن يحيى بن عبيد الله فقال ‏:‏ تركه بعد ذلك وكان أهلا لذلك، قال أحمد ‏:‏ أحاديثه مناكير وأبوه لا يعرف ‏.‏

‘আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদম সন্তান যে বস্তুর মালিক নয় তাতে তার কোন মানত নাই শপথও নাই; আল্লাহর নাফরমানীর কাজে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কোন মানত গ্রহণযোগ্য হবে না। কোন লোক কসম খাওয়ার পর তার বিপরীতে কল্যাণ দেখতে পেলে সে তার শপথ বর্জন করে অধিকতর কল্যাণকর কাজটি করবে। পূর্বের শপথ বর্জন করাই শপথ ভঙ্গের কাফফারাহ গণ্য হবে। আবূ দাঊদ (রহঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে বর্ণিত এ বিষয়ের সহীহ হাদীসসমূহের বক্তব্য হচ্ছে : “তাকে তার শপথ ভঙ্গের কাফ্ফারাহ দিতে হবে,” কিন্তু যেসব হাদীস যথার্থ নয় সেগুলো ছাড়া। আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি আহ্মাদ (রাঃ) কে বললাম, ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান (রহঃ) ইয়াহইয়া ইবনু ‘উবাইদুল্লাহর সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন। তখন আহ্মাদ (রহঃ) বলেন, ইয়াহইয়া ইবনু ‘উবাইদের হাদীসসমূহ প্রত্যাখ্যাত এবং তাঁর পিতা অজ্ঞাত। হাসান : তাঁর এ কথাটি বাদে [...আরবী...] কেননা এ অংশটুকু মুনকার। যঈফাহ (১৩৬৫), যঈফ আল-জামি’উস সাগীর (৬৩১২)।

সুনানে আবু দাউদ ৩২৭৩

حدثنا أحمد بن عبدة الضبي، حدثنا المغيرة بن عبد الرحمن، حدثني أبي عبد الرحمن، عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، أن رسول الله صلى الله عليه وسلم قال ‏:‏ ‏ "‏ لا نذر إلا فيما يبتغى به وجه الله، ولا يمين في قطيعة رحم ‏"‏ ‏.‏

‘আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মানত শুধু আল্লাহর সন্তুষ্টিমূলক কাজেই করা যেতে পারে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কসম খাওয়া নিষেধ।

সুনানে আবু দাউদ > ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা

সুনানে আবু দাউদ ৩২৭৫

حدثنا موسى بن إسماعيل، حدثنا حماد، أخبرنا عطاء بن السائب، عن أبي يحيى، عن ابن عباس، ‏:‏ أن رجلين، اختصما إلى النبي صلى الله عليه وسلم فسأل النبي صلى الله عليه وسلم الطالب البينة، فلم تكن له بينة فاستحلف المطلوب فحلف بالله الذي لا إله إلا هو، فقال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ "‏ بلى قد فعلت، ولكن قد غفر لك بإخلاص قول لا إله إلا الله ‏"‏ ‏.‏ قال أبو داود ‏:‏ يراد من هذا الحديث أنه لم يأمره بالكفارة ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

একদা দুই ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে তাদের বিবাদ পেশ করলো। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাদীর কাছে প্রমাণ চাইলেন। কিন্তু তার কাছে প্রমাণ ছিল না। তিনি বিবাদীকে শপথ করতে বললে সে বললো, মহান আল্লাহ্‌র নামে শপথ, যিনি ছাড়া কোন ইলাহ নেই! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হাঁ, তুমি তো (মিথ্যা শপথ) করেছো। কিন্তু তোমাকে নিষ্ঠার সাথে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলার কারনে ক্ষমা করা হয়েছে। আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীস দ্বারা জানা যায়, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে কাফফারাহ প্রদানের নির্দেশ দেননি।

সুনানে আবু দাউদ > অপেক্ষাকৃত উত্তম কাজ হলে কসম ভঙ্গ করা

সুনানে আবু দাউদ ৩২৭৭

حدثنا محمد بن الصباح البزاز، حدثنا هشيم، أخبرنا يونس، ومنصور، - يعني ابن زاذان - عن الحسن، عن عبد الرحمن بن سمرة، قال قال لي النبي صلى الله عليه وسلم ‏:‏ ‏ "‏ يا عبد الرحمن بن سمرة إذا حلفت على يمين فرأيت غيرها خيرا منها، فأت الذي هو خير وكفر يمينك ‏"‏ ‏.‏ قال أبو داود ‏:‏ سمعت أحمد يرخص فيها الكفارة قبل الحنث ‏.‏

আবদুর রহমান ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে ‘আবদুর রহমান ইবনু সামুরাহ! তুমি কোন বিষয়ে শপথ করার পর তাঁর বিপরীতে কল্যাণ দেখতে পেলে তুমি কল্যাণকর কাজটি করবে এবং শপথ ভঙ্গের কাফফারাহ আদায় করবে। আবূ দাঊদ (রহঃ) বলেন, ইমাম আহমাদ (রহঃ) শপথ ভঙ্গের পূর্বেই কাফফারাহ আদায় জায়িয মনে করেন।

সুনানে আবু দাউদ ৩২৭৬

حدثنا سليمان بن حرب، حدثنا حماد، حدثنا غيلان بن جرير، عن أبي بردة، عن أبيه، أن النبي صلى الله عليه وسلم قال ‏:‏ ‏"‏ إني والله إن شاء الله لا أحلف على يمين فأرى غيرها خيرا منها إلا كفرت عن يميني، وأتيت الذي هو خير ‏"‏ ‏.‏ أو قال ‏:‏ ‏"‏ إلا أتيت الذي هو خير وكفرت يميني ‏"‏ ‏.‏

আবূ বুরদাহ (রহঃ) হতে তার পিতার থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ্‌র শপথ! আমি কোন কাজের শপথ করার পর তার বিপরীত দিকে কল্যাণ দেখতে পেলে ইন শা আল্লাহ্‌ আমি শপথ ভঙ্গ করে কাফফারাহ প্রদান করবো এবং অধিকতর কল্যাণকর কাজটি করবো। অথবা তিনি বলেছেন, আমি অধিকতর কল্যাণকর কাজটি করবো এবং আমার শপথ ভঙ্গের কাফফারাহ আদায় করবো। সহীহ : ইবনু মাজাহ (২১০৭)।

সুনানে আবু দাউদ ৩২৭৮

حدثنا يحيى بن خلف، حدثنا عبد الأعلى، حدثنا سعيد، عن قتادة، عن الحسن، عن عبد الرحمن بن سمرة، نحوه قال ‏:‏ ‏ "‏ فكفر عن يمينك، ثم ائت الذي هو خير ‏"‏ ‏.‏ قال أبو داود ‏:‏ أحاديث أبي موسى الأشعري وعدي بن حاتم وأبي هريرة في هذا الحديث روي عن كل واحد منهم في بعض الرواية الحنث قبل الكفارة وفي بعض الرواية الكفارة قبل الحنث ‏.‏

‘আবদুর রহমান (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত। এতে আছে : “প্রথমে কাফফারাহ দিবে, তারপর কল্যাণকর কাজটি করবে”। আবূ দাঊদ (রহঃ) বলেন, এ অনুচ্ছেদে আবূ মূসা আল-আশ’আরী, ‘আদী ইবনু হাতিম ও আবূ হুরায়রা (রাঃ) হতে যেসব হাদীস বর্ণিত হয়েছে তার কতগুলোতে রয়েছে, শপথ ভঙ্গের পর কাফফারাহ আদায় করবে, আর কতগুলোতে রয়েছে, শপথ ভঙ্গের আগে কাফফারাহ আদায় করবে।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00