সুনানে আবু দাউদ > একাধিক লাশ এক ক্ববরে দাফন করা এবং ক্ববরের নিশানা রাখা সম্পর্কে
সুনানে আবু দাউদ ৩২০৬
حدثنا عبد الوهاب بن نجدة، حدثنا سعيد بن سالم، ح وحدثنا يحيى بن الفضل السجستاني، حدثنا حاتم، - يعني ابن إسماعيل - بمعناه عن كثير بن زيد المدني، عن المطلب، قال لما مات عثمان بن مظعون أخرج بجنازته فدفن أمر النبي صلى الله عليه وسلم رجلا أن يأتيه بحجر فلم يستطع حمله فقام إليها رسول الله صلى الله عليه وسلم وحسر عن ذراعيه - قال كثير قال المطلب قال الذي يخبرني ذلك عن رسول الله صلى الله عليه وسلم قال - كأني أنظر إلى بياض ذراعى رسول الله صلى الله عليه وسلم حين حسر عنهما ثم حملها فوضعها عند رأسه وقال " أتعلم بها قبر أخي وأدفن إليه من مات من أهلي " .
আল-মুত্তালিব (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘উসমান ইবনু মাযঊন (রাঃ) মারা গেলে তার লাশ আনা হলো, তারপর লাশ দাফন করা হলো। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে তাঁর কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন। বর্ণনাকারী কাসির (রহঃ) বলেন, আল-মুত্তালিব বললেন, আমাকে যে ব্যক্তি এ ঘটনা অবহিত করেছেন তিনি বললেন, আমি যেন এখনও রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাহুদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি যখন তিনি তাঁর জামার আস্তিন গুটিয়েছিলেন। অতঃপর তিনি পাথরটি দু’হাতে তুলে এনে (‘উসমান ইবনু মাযঊনের) শিয়রে রাখলেন। অতঃপর তিনি বললেনঃ এর দ্বারা আমি আমার ভাইয়ের ক্ববর চিনতে পারবো এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করবো। হাসান : আহকাম (১৫৫)।

সুনানে আবু দাউদ > ক্ববর খননকারী মৃতের হাড় দেখতে পেলে সে স্থান পরিহার করবে কিনা
সুনানে আবু দাউদ ৩২০৭
حدثنا القعنبي، حدثنا عبد العزيز بن محمد، عن سعد، - يعني ابن سعيد - عن عمرة بنت عبد الرحمن، عن عائشة، أن رسول الله صلى الله عليه وسلم قال " كسر عظم الميت ككسره حيا " .
'আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা যেন তার জীবিতকালে হাড় ভাঙ্গার মতই। সহীহ : আহকাম (২৩৩)।

সুনানে আবু দাউদ > লাহ্দ ক্ববর
সুনানে আবু দাউদ ৩২০৮
حدثنا إسحاق بن إسماعيل، حدثنا حكام بن سلم، عن علي بن عبد الأعلى، عن أبيه، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " اللحد لنا والشق لغيرنا " .
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লাহ্দ (কবর) আমাদের জন্য, শাক্ক (কবর) আমরা ব্যতীত অন্যদের জন্য। সহীহ : আহকাম (১৪৫)

সুনানে আবু দাউদ > লাশ রাখতে কতজন ক্ববরে নামবে
সুনানে আবু দাউদ ৩২০৯
حدثنا أحمد بن يونس، حدثنا زهير، حدثنا إسماعيل بن أبي خالد، عن عامر، قال غسل رسول الله صلى الله عليه وسلم علي والفضل وأسامة بن زيد وهم أدخلوه قبره قال وحدثني مرحب أو ابن أبي مرحب أنهم أدخلوا معهم عبد الرحمن بن عوف فلما فرغ علي قال إنما يلي الرجل أهله .
আমির (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–কে ‘আলী (রাঃ), আল-ফাদল ইবনু ‘আব্বাস (রাঃ) ও উসামাহ ইবনু যায়িয (রাঃ) গোসল দিয়েছেন এবং তারাই তাঁকে ক্ববরে নামিয়েছেন। আশ-শা’বী (রহঃ) বলেন, মারহাব কিংবা ইবনু আবূ মারহাব আমাদের কাছে বর্ণনা করেন, তারা ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) – কেও তাদের সাথে শরীক করেন। দাফন সম্পন্ন করে ‘আলী (রাঃ) বললেন, মৃত ব্যক্তির দাফন কাজ তার স্বজনদের সম্পন্ন করা উচিত। সহীহ : আহকাম (১৪৭)

সুনানে আবু দাউদ ৩২১০
حدثنا محمد بن الصباح، أخبرنا سفيان، عن ابن خالد، عن الشعبي، عن أبي مرحب، أن عبد الرحمن بن عوف، نزل في قبر النبي صلى الله عليه وسلم قال كأني أنظر إليهم أربعة .
আবূ মারহাব (রহঃ) থেকে বর্নিতঃ
আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) – ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ক্ববরে নেমেছিলেন। আমি যেন তাদের চারজনকে এখনও প্রত্যক্ষ করছি।