সুনানে আবু দাউদ > ক্ববরের উপর জানাযা পড়া

সুনানে আবু দাউদ ৩২০৩

حدثنا سليمان بن حرب، ومسدد، قالا حدثنا حماد، عن ثابت، عن أبي رافع، عن أبي هريرة، أن امرأة، سوداء أو رجلا كان يقم المسجد ففقده النبي صلى الله عليه وسلم فسأل عنه فقيل مات ‏.‏ فقال ‏"‏ ألا آذنتموني به ‏"‏ ‏.‏ قال ‏"‏ دلوني على قبره ‏"‏ ‏.‏ فدلوه فصلى عليه ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

একটি কালো মহিলা বা পুরুষ মাসজিদে নাববীতে ঝাড়ু দিতো। একদিন তাকে দেখতে না পেয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হয় যে, সে মৃত্যু বরণ করেছে। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃতোমরা আমাকে জানালে না কেন? তিনি বললেনঃআমাকে তার ক্ববর দেখিয়ে দাও। তারা তাঁকে ক্ববর দেখিয়ে দিলে তিনি ক্ববরের পাশে দাঁড়িয়ে জানাযা আদায় করলেন। সহীহ : আহকাম (৮৭)।

সুনানে আবু দাউদ > মুশরিকদের দেশে মৃত মুসলিমের জানাযা

সুনানে আবু দাউদ ৩২০৪

حدثنا القعنبي، قال قرأت على مالك بن أنس عن ابن شهاب، عن سعيد بن المسيب، عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم نعى للناس النجاشي في اليوم الذي مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبر أربع تكبيرات ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদেরকে নাজ্জাশীর মৃত্যুর দিন তার মৃত্যু সংবাদ জানালেন। তিনি তাদেরকে নিয়ে ঈদের মাঠে গিয়ে সেখানে সারিবদ্ধ হয়ে চার তাকবীরে জানাযা সালাত পড়লেন।

সুনানে আবু দাউদ ৩২০৫

حدثنا عباد بن موسى، حدثنا إسماعيل، - يعني ابن جعفر - عن إسرائيل، عن أبي إسحاق، عن أبي بردة، عن أبيه، قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن ننطلق إلى أرض النجاشي فذكر حديثه قال النجاشي أشهد أنه رسول الله صلى الله عليه وسلم وأنه الذي بشر به عيسى ابن مريم ولولا ما أنا فيه من الملك لأتيته حتى أحمل نعليه ‏.‏

আবূ বুরদাহ (রহঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্নিতঃ

তিনি (পিতা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে নাজ্জাশীর দেশে হিজরাত করতে নির্দেশ দেন। অতঃপর বর্ণবাকারী পরবর্তী ঘটনা বর্ণনা করেন । নাজ্জাশী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর রাসূল। তিনি সেই রাসূল, যাঁর সম্পর্কে ঈসা ইবনু মারইয়াম (আঃ) সুসংবাদ প্রদান করেছেন। আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না থাকতাম তবে আমি তাঁর কাছে গিয়ে তাঁর জুতা জোড়া বহন করতাম। সানাদ দুর্বল।

সুনানে আবু দাউদ > একাধিক লাশ এক ক্ববরে দাফন করা এবং ক্ববরের নিশানা রাখা সম্পর্কে

সুনানে আবু দাউদ ৩২০৬

حدثنا عبد الوهاب بن نجدة، حدثنا سعيد بن سالم، ح وحدثنا يحيى بن الفضل السجستاني، حدثنا حاتم، - يعني ابن إسماعيل - بمعناه عن كثير بن زيد المدني، عن المطلب، قال لما مات عثمان بن مظعون أخرج بجنازته فدفن أمر النبي صلى الله عليه وسلم رجلا أن يأتيه بحجر فلم يستطع حمله فقام إليها رسول الله صلى الله عليه وسلم وحسر عن ذراعيه - قال كثير قال المطلب قال الذي يخبرني ذلك عن رسول الله صلى الله عليه وسلم قال - كأني أنظر إلى بياض ذراعى رسول الله صلى الله عليه وسلم حين حسر عنهما ثم حملها فوضعها عند رأسه وقال ‏ "‏ أتعلم بها قبر أخي وأدفن إليه من مات من أهلي ‏"‏ ‏.‏

আল-মুত্তালিব (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উসমান ইবনু মাযঊন (রাঃ) মারা গেলে তার লাশ আনা হলো, তারপর লাশ দাফন করা হলো। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে তাঁর কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন। বর্ণনাকারী কাসির (রহঃ) বলেন, আল-মুত্তালিব বললেন, আমাকে যে ব্যক্তি এ ঘটনা অবহিত করেছেন তিনি বললেন, আমি যেন এখনও রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাহুদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি যখন তিনি তাঁর জামার আস্তিন গুটিয়েছিলেন। অতঃপর তিনি পাথরটি দু’হাতে তুলে এনে (‘উসমান ইবনু মাযঊনের) শিয়রে রাখলেন। অতঃপর তিনি বললেনঃ এর দ্বারা আমি আমার ভাইয়ের ক্ববর চিনতে পারবো এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করবো। হাসান : আহকাম (১৫৫)।

সুনানে আবু দাউদ > ক্ববর খননকারী মৃতের হাড় দেখতে পেলে সে স্থান পরিহার করবে কিনা

সুনানে আবু দাউদ ৩২০৭

حدثنا القعنبي، حدثنا عبد العزيز بن محمد، عن سعد، - يعني ابن سعيد - عن عمرة بنت عبد الرحمن، عن عائشة، أن رسول الله صلى الله عليه وسلم قال ‏ "‏ كسر عظم الميت ككسره حيا ‏"‏ ‏.‏

'আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা যেন তার জীবিতকালে হাড় ভাঙ্গার মতই। সহীহ : আহকাম (২৩৩)।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00