সুনানে আবু দাউদ > জানাযার সলাতে তাকবীর সংখ্যা

সুনানে আবু দাউদ ৩১৯৬

حدثنا محمد بن العلاء، قال أخبرنا ابن إدريس، قال سمعت أبا إسحاق، عن الشعبي، أن رسول الله صلى الله عليه وسلم مر بقبر رطب فصفوا عليه وكبر عليه أربعا ‏.‏ فقلت للشعبي من حدثك قال الثقة من شهده عبد الله بن عباس ‏.‏

আশ-শা‘বী (রহঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি নতুন ক্ববরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবীগণ কাতারবন্দী হয়ে দাঁড়ালে তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চার তাকবীরে জানাযার সালাত আদায় করলেন। আমি (আবূ ইসহাক্ব) আশ-শা‘বীকে জিজ্ঞেস করলাম, এ হাদীস আপনাকে কে বর্ণনা করেছে? তিনি বললেন, একজন নির্ভরযোগ্য ব্যক্তি যার সাথে ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) সাক্ষাত করেছেন। সহীহ : আহকাম (৮৭)।

সুনানে আবু দাউদ ৩১৯৭

حدثنا أبو الوليد الطيالسي، حدثنا شعبة، ح وحدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، عن شعبة، عن عمرو بن مرة، عن ابن أبي ليلى، قال كان زيد - يعني ابن أرقم - يكبر على جنائزنا أربعا وإنه كبر على جنازة خمسا فسألته فقال كان رسول الله صلى الله عليه وسلم يكبرها ‏.‏ قال أبو داود وأنا لحديث ابن المثنى أتقن ‏.‏

ইবনু আবূ লাইলাহ (রহঃ) থেকে বর্নিতঃ

যায়িদ ইবনু আরক্বাম (রাঃ) আমাদের জানাযার সলাতে চার তাকবীর বলতেন। একবার এক জানাযা সলাতে তিনি পাঁচ তাকবীর দিলেন। আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ তাকবীরও দিতেন। আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি ইবনুল মুসান্নার হাদীসটি ভালভাবে স্মরণ রেখেছি। সহীহ : আহকাম (১১২)।

সুনানে আবু দাউদ > জানাযার সলাতে ক্বিরাআত পাঠ

সুনানে আবু দাউদ ৩১৯৮

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، عن سعد بن إبراهيم، عن طلحة بن عبد الله بن عوف، قال صليت مع ابن عباس على جنازة فقرأ بفاتحة الكتاب فقال إنها من السنة ‏.‏

ত্বালহা ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আওফ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাসের (রাঃ) সাথে জানাযার সালাত পড়েছি। তিনি সূরাহ আল-ফাতিহা পাঠ করলেন। তিনি বললেন, ফাতিহা পড়া সুন্নাত। সহীহ: আহকাম (১১৯)।

সুনানে আবু দাউদ > মৃতের জন্য দু‘আ করা

সুনানে আবু দাউদ ৩১৯৯

حدثنا عبد العزيز بن يحيى الحراني، حدثني محمد، - يعني ابن سلمة - عن محمد بن إسحاق، عن محمد بن إبراهيم، عن أبي سلمة بن عبد الرحمن، عن أبي هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ إذا صليتم على الميت فأخلصوا له الدعاء ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : তোমরা কোন মৃতের জানাযা পড়লে তার জন্য নিষ্ঠার সাথে দু‘আ করবে। হাসান : আহকাম (১২৩)।

সুনানে আবু দাউদ ৩২০১

حدثنا موسى بن مروان الرقي، حدثنا شعيب، - يعني ابن إسحاق - عن الأوزاعي، عن يحيى بن أبي كثير، عن أبي سلمة، عن أبي هريرة، قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فقال ‏ "‏ اللهم اغفر لحينا وميتنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا وشاهدنا وغائبنا اللهم من أحييته منا فأحيه على الإيمان ومن توفيته منا فتوفه على الإسلام اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাযার সলাতে এ দু‘আ পড়তেন : “হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, ছোট-বড়, পুরুষ-নারী, এবং উপস্থিত-অনুপস্থিত সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাদের মধ্যে আপনি যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের উপর জীবিত রাখেন এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দিবেন তাকে ঈমানের সাথে মৃত্যু দিন। হে আল্লাহ! এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।” সহীহ : আহকাম (১২৪)।

সুনানে আবু দাউদ ৩২০০

حدثنا أبو معمر عبد الله بن عمرو، حدثنا عبد الوارث، حدثنا أبو الجلاس، عقبة بن سيار حدثني علي بن شماخ، قال شهدت مروان سأل أبا هريرة كيف سمعت رسول الله صلى الله عليه وسلم يصلي على الجنازة قال أمع الذي قلت قال نعم ‏.‏ قال كلام كان بينهما قبل ذلك ‏.‏ قال أبو هريرة ‏ "‏ اللهم أنت ربها وأنت خلقتها وأنت هديتها للإسلام وأنت قبضت روحها وأنت أعلم بسرها وعلانيتها جئناك شفعاء فاغفر له ‏"‏ ‏.‏ قال أبو داود أخطأ شعبة في اسم علي بن شماخ قال فيه عثمان بن شماس وسمعت أحمد بن إبراهيم الموصلي يحدث أحمد بن حنبل قال ما أعلم أني جلست من حماد بن زيد مجلسا إلا نهى فيه عن عبد الوارث وجعفر بن سليمان ‏.‏

আলী ইবনু শাম্মাখ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি মারওয়ানের নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি আবূ হুরায়রা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, মৃতের জানাযায় আপনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কোন দু‘আ পড়তে শুনেছেন? তিনি বললেন, আপনি কি এ কথাই আমাকে জিজ্ঞেস করছেন? মারওয়ান বললেন, হাঁ। ইবনু শাম্মাখ বলেন, ইতিপূর্বে তাদের উভয়ের মধ্যে এ বিষয়ে কথোপকথন হয়। আবূ হুরায়রা বললেন, তিনি এ দু‘আ পাঠ করতেন : “হে আল্লাহ! তুমিই তার প্রভু, তুমি তাকে সৃষ্টি করেছ, তুমি তাকে ইসলামের পথে হিদায়াত দিয়েছ, তুমি তার রূহ ক্ববয করেছ, তুমি তার গোপন-প্রকাশ্য সবকিছুই অবহিত। আমরা তোমার কাছে তার সুপারিশকারী হিসেবে এসেছি, তুমি তাকে ক্ষমা করে দাও।” সানাদ দুর্বল : মিশকাত (১৬৮৮)।

সুনানে আবু দাউদ ৩২০২

حدثنا عبد الرحمن بن إبراهيم الدمشقي، حدثنا الوليد، ح وحدثنا إبراهيم بن موسى الرازي، أخبرنا الوليد، - وحديث عبد الرحمن أتم - حدثنا مروان بن جناح، عن يونس بن ميسرة بن حلبس، عن واثلة بن الأسقع، قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على رجل من المسلمين فسمعته يقول ‏"‏ اللهم إن فلان بن فلان في ذمتك فقه فتنة القبر ‏"‏ ‏.‏ قال عبد الرحمن ‏"‏ في ذمتك وحبل جوارك فقه من فتنة القبر وعذاب النار وأنت أهل الوفاء والحمد اللهم فاغفر له وارحمه إنك أنت الغفور الرحيم ‏"‏ ‏.‏ قال عبد الرحمن عن مروان بن جناح ‏.‏

ওয়াসিলাহ ইবনুল আসকা‘ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে সাথে নিয়ে মুসলিমদের এক লোকের জানাযার সালাত আদায় করলেন। তখন আমি তাঁকে এ দু‘আ করতে শুনেছি: “ হে আল্লাহ! অমুকের পুত্র অমুক আপনার দায়িত্বে থাকলো, আপনি তাকে ক্ববরের ফিতনাহ ও রক্ষা করুন।” ‘আবদুর রহমানের বর্ণনায় রয়েছে: “এ ব্যক্তি আপনার যিম্মায় ও প্রতিবেশি থাকলো। সুতরাং আপনি তাকে ক্ববরের বিপদ ও দোযখের ‘আযাব থেকে রক্ষা করুন। আপনি তো প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্যের অধিকারী। হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি অনুগ্রহ করুন। কেননা আপনিই একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু। ” সহীহ : আহকাম (১২৫)।

সুনানে আবু দাউদ > ক্ববরের উপর জানাযা পড়া

সুনানে আবু দাউদ ৩২০৩

حدثنا سليمان بن حرب، ومسدد، قالا حدثنا حماد، عن ثابت، عن أبي رافع، عن أبي هريرة، أن امرأة، سوداء أو رجلا كان يقم المسجد ففقده النبي صلى الله عليه وسلم فسأل عنه فقيل مات ‏.‏ فقال ‏"‏ ألا آذنتموني به ‏"‏ ‏.‏ قال ‏"‏ دلوني على قبره ‏"‏ ‏.‏ فدلوه فصلى عليه ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

একটি কালো মহিলা বা পুরুষ মাসজিদে নাববীতে ঝাড়ু দিতো। একদিন তাকে দেখতে না পেয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হয় যে, সে মৃত্যু বরণ করেছে। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃতোমরা আমাকে জানালে না কেন? তিনি বললেনঃআমাকে তার ক্ববর দেখিয়ে দাও। তারা তাঁকে ক্ববর দেখিয়ে দিলে তিনি ক্ববরের পাশে দাঁড়িয়ে জানাযা আদায় করলেন। সহীহ : আহকাম (৮৭)।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00