সুনানে আবু দাউদ > আগুন সাথে নিয়ে লাশের সাথে যাওয়া
সুনানে আবু দাউদ ৩১৭১
حدثنا هارون بن عبد الله، حدثنا عبد الصمد، ح وحدثنا ابن المثنى، حدثنا أبو داود، قالا حدثنا حرب، - يعني ابن شداد - حدثنا يحيى، حدثني باب بن عمير، حدثني رجل، من أهل المدينة عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا تتبع الجنازة بصوت ولا نار " . زاد هارون " ولا يمشى بين يديها " .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উচ্চস্বরে কান্নাকাটি করে এবং আগুন নিয়ে লাশের অনুসরন করা যাবে না। হারূনের বর্ণনায় রয়েছেঃ লাশের আগে আগেও চলা যাবে না। দুর্বলঃ ইরওয়া (৭৪২)।

সুনানে আবু দাউদ > লাশের জন্য (সম্মানার্থে) দাঁড়ানো
সুনানে আবু দাউদ ৩১৭২
حدثنا مسدد، حدثنا سفيان، عن الزهري، عن سالم، عن أبيه، عن عامر بن ربيعة، يبلغ به النبي صلى الله عليه وسلم " إذا رأيتم الجنازة فقوموا لها حتى تخلفكم أو توضع " .
আমির ইবনু রবী’আহ (রাঃ) থেকে বর্নিতঃ
বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যদি তোমরা জানাযা বহন করে নিয়ে যেতে দেখো তাহলে তা তোমাদেরকে অতিক্রম না করা পর্যন্ত অথবা নিচে নামিয়ে না রাখা পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকবে।

সুনানে আবু দাউদ ৩১৭৫
حدثنا القعنبي، عن مالك، عن يحيى بن سعيد، عن واقد بن عمرو بن سعد بن معاذ الأنصاري، عن نافع بن جبير بن مطعم، عن مسعود بن الحكم، عن علي بن أبي طالب، أن النبي صلى الله عليه وسلم قام في الجنائز ثم قعد بعد .
আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন লাশ নিয়ে যেতে দেখলে প্রথমে দাঁড়াতেন, তারপর বসে পড়তেন। সহীহঃ ইবনু মাজাহ(১৫৪৪)

সুনানে আবু দাউদ ৩১৭৪
حدثنا مؤمل بن الفضل الحراني، حدثنا الوليد، حدثنا أبو عمرو، عن يحيى بن أبي كثير، عن عبيد الله بن مقسم، حدثني جابر، قال كنا مع النبي صلى الله عليه وسلم إذ مرت بنا جنازة فقام لها فلما ذهبنا لنحمل إذا هي جنازة يهودي فقلنا يا رسول الله إنما هي جنازة يهودي . فقال " إن الموت فزع فإذا رأيتم جنازة فقوموا " .
জাবির (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে ছিলাম। এমন সময় আমাদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। অতঃপর আমরা তা বহন করতে অগ্রসর হয়ে দেখি সেটা এক ইহূদীর লাশ। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এটা তো ইয়াহুদীর লাশ। তিনি বললেনঃ নিশ্চয়ই মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। কাজেই তোমরা কোন লাশ নিয়ে যেতে দেখলে উঠে দাঁড়াবে। সহীহঃ ইবনু মাজাহ (১৫৪৩)

সুনানে আবু দাউদ ৩১৭৬
حدثنا هشام بن بهرام المدائني، أخبرنا حاتم بن إسماعيل، حدثنا أبو الأسباط الحارثي، عن عبد الله بن سليمان بن جنادة بن أبي أمية، عن أبيه، عن جده، عن عبادة بن الصامت، قال كان رسول الله صلى الله عليه وسلم يقوم في الجنازة حتى توضع في اللحد فمر به حبر من اليهود فقال هكذا نفعل . فجلس النبي صلى الله عليه وسلم وقال " اجلسوا خالفوهم "
উবাদাহ ইবনুস সামিত (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাছ দিয়ে লাশ নিয়ে যাওয়া হলে তিনি দাঁড়িয়ে যেতেন এবং তা ক্ববরে না নামানো পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। একবার এক ইয়াহুদী ‘আলিম তাঁর কাছে এসে বললো, আমরাও এরূপ করি। একথা শুনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বসে গেলেন এবং বললেনঃ তোমরা তাদের বিপরীত করার জন্য বসে যাও। হাসানঃ ইবনু মাজাহ (১৫৪৫)।

সুনানে আবু দাউদ ৩১৭৩
حدثنا أحمد بن يونس، حدثنا زهير، حدثنا سهيل بن أبي صالح، عن ابن أبي سعيد الخدري، عن أبيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " إذا تبعتم الجنازة فلا تجلسوا حتى توضع " . قال أبو داود روى هذا الحديث الثوري عن سهيل عن أبيه عن أبي هريرة قال فيه حتى توضع بالأرض ورواه أبو معاوية عن سهيل قال حتى توضع في اللحد . قال أبو داود وسفيان أحفظ من أبي معاوية .
ইবনু আবূ সাঈদ আল-খুদরী (রহঃ) হতে তার পিতার সুত্র থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যখন লাশের অনুসরণ করবে তখন তা নামিয়ে না রাখা পর্যন্ত বসবে না। আবূ দাউদ (রহঃ) বলেন, সুফিয়ান সাওরী এ হাদীসটি সুহাইলের সুত্রে বর্ণনা করেছেন। তিনি তার পিতা হতে আবূ হুরায়রা (রাঃ) সুত্রে বর্ণনা করেছেন। তাতে রয়েছেঃ লাশ মাটিতে না নামানো পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আবূ মু’আবিয়াহও হাদীসটি সুহাইলে সুত্রে বর্ণনা করেছেন। তাতে রয়েছেঃ লাশ ক্ববরে না নামানো পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আবূ দাউদ (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) আবূ মু’আবিয়াহর তুলনায় অধিক স্মৃতি সম্পন্ন।

সুনানে আবু দাউদ > বাহনে চড়ে লাশের সাথে যাওয়া
সুনানে আবু দাউদ ৩১৭৮
حدثنا عبيد الله بن معاذ، حدثنا أبي، حدثنا شعبة، عن سماك، سمع جابر بن سمرة، قال صلى النبي صلى الله عليه وسلم على ابن الدحداح ونحن شهود ثم أتي بفرس فعقل حتى ركبه فجعل يتوقص به ونحن نسعى حوله .
সিমাক (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি জাবির ইবনু সামুরাহ (রাঃ)-কে বলতে শুনেছেন : নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইবনুদ দাহদাহ্ (রাঃ)-এর জানাযা আদায় করলেন। তাতে আমরাও শরীক ছিলাম। অতঃপর একটি ঘোড়া আনা হলে, তিনি তা বেঁধে রাখলেন। পরে তিনি তাতে আরোহণ করলে ঘোড়াটি দ্রুত যেতে থাকে। তখন আমরাও তাঁর চারপাশে সাথে সাথে দৌড়িয়ে চলছিলাম। সহীহ : তিরমিযী (১০২৪)।

সুনানে আবু দাউদ ৩১৭৭
حدثنا يحيى بن موسى البلخي، أخبرنا عبد الرزاق، أخبرنا معمر، عن يحيى بن أبي كثير، عن أبي سلمة بن عبد الرحمن بن عوف، عن ثوبان، أن رسول الله صلى الله عليه وسلم أتي بدابة وهو مع الجنازة فأبى أن يركبها فلما انصرف أتي بدابة فركب فقيل له فقال " إن الملائكة كانت تمشي فلم أكن لأركب وهم يمشون فلما ذهبوا ركبت " .
সাওবান (রাঃ) থেকে বর্নিতঃ
একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য একটি বাহন আনা হলো। তিনি তখন একটি লাশের সাথে সাথে চলছিলেন। তিনি সওয়ারীতে চড়তে অসম্মতি জানালেন। অতঃপর (লাশ দাফন থেকে) অবসর হলে তাঁকে সওয়ারী দেয়া হলে তিনি তাতে চড়লেন। তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ ফেরেশতারা পায়ে হেঁটে লাশের সাথে যাচ্ছিলেন। তাদের হেঁটে যাওয়া অবস্থায় আমার বাহনে চড়ে যাওয়া সংগত মনে করিনি। অতঃপর তারা যখন চলে গেলেন তখন আমি সওয়ারীতে আরোহন করলাম। সহীহ : আহকাম (৭৫)।

সুনানে আবু দাউদ > লাশের আগে আগে যাওয়া
সুনানে আবু দাউদ ৩১৭৯
حدثنا القعنبي، حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن سالم، عن أبيه، قال رأيت النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر يمشون أمام الجنازة .
সালিম (রহঃ) হতে তাঁর পিতার থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বকর ও 'উমার (রাঃ)-কে লাশের আগে আগে চলতে দেখেছি। সহীহ : ইবনু মাজাহ (১৪৮২)।

সুনানে আবু দাউদ ৩১৮০
حدثنا وهب بن بقية، عن خالد، عن يونس، عن زياد بن جبير، عن أبيه، عن المغيرة بن شعبة، - وأحسب أن أهل، زياد أخبروني أنه، رفعه إلى النبي صلى الله عليه وسلم - قال " الراكب يسير خلف الجنازة والماشي يمشي خلفها وأمامها وعن يمينها وعن يسارها قريبا منها والسقط يصلى عليه ويدعى لوالديه بالمغفرة والرحمة " .
যিয়াদ ইবনু জুবাইর (রহঃ) তার পিতা হতে মুগীরাহ ইবনু শু'বাহ (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ
যিয়াদ ইবনু জুবাইর (রহঃ) তার পিতা হতে মুগীরাহ ইবনু শু'বাহ (রাঃ) সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইউনুস (রহঃ) বলেন, আমার ধারণা, যিয়াদ পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন, যিয়াদ হাদীসটি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বাহনে আরোহী ব্যক্তি লাশের পিছনে পিছনে চলবে এবং পায়ে হাটা ব্যক্তি লাশের পিছনে, সামনে, ডানে, বামে এবং সাথে সাথেও যেতে পারবে। অপূর্ণাঙ্গভাবে প্রসবিত বাচ্চার জানাযা পড়তে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমাতের দু'আ করতে হবে। সহীহ : ইবনু মাজাহ (১৪৮১, ১৫০৭)।