সুনানে আবু দাউদ > মৃতের পরিবারের জন্য খাদ্য প্রেরণ

সুনানে আবু দাউদ ৩১৩২

حدثنا مسدد، حدثنا سفيان، حدثني جعفر بن خالد، عن أبيه، عن عبد الله بن جعفر، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ اصنعوا لآل جعفر طعاما فإنه قد أتاهم أمر شغلهم ‏"‏ ‏.‏

আবদুল্লাহ ইবনু জা’ফর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমরা জা’ফরের পরিবারের জন্য খাবার তৈরি করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে। হাসানঃ ইবনু মাজাহ (১৬১০-১৬১১), মিশকাত (১৭৩৯)।

সুনানে আবু দাউদ > শহীদকে গোসল দিবে কিনা?

সুনানে আবু দাউদ ৩১৩৩

حدثنا قتيبة بن سعيد، حدثنا معن بن عيسى، ح وحدثنا عبيد الله بن عمر الجشمي، حدثنا عبد الرحمن بن مهدي، عن إبراهيم بن طهمان، عن أبي الزبير، عن جابر، قال رمي رجل بسهم في صدره أو في حلقه فمات فأدرج في ثيابه كما هو - قال - ونحن مع رسول الله صلى الله عليه وسلم ‏.‏

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তির বুকে বা কণ্ঠনালীতে একটি তীর বিদ্ধ হলে তাতেই সে নিহত হলো। অতঃপর তার পরিহিত কাপড়েই তাকে (দাফনে) জড়ানো হলো। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর সাথেই ছিলাম।

সুনানে আবু দাউদ ৩১৩৪

حدثنا زياد بن أيوب، وعيسى بن يونس، قالا حدثنا علي بن عاصم، عن عطاء بن السائب، عن سعيد بن جبير، عن ابن عباس، قال أمر رسول الله صلى الله عليه وسلم بقتلى أحد أن ينزع عنهم الحديد والجلود وأن يدفنوا بدمائهم وثيابهم ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উহুদের শহীদদের ব্যাপারে নির্দেশ দিলেন যে, তাদের শরীর থেকে যুদ্ধাস্ত্র ও চামড়ার বস্ত্র খুলে নিয়ে তাদের রক্তমাখা পরিধেয় বস্ত্রসহ তাদেরকে দাফন করতে হবে। দুর্বলঃ ইবনু মাজাহ (১৫১৫), মিশকাত (১৬৪৩), ইরওয়া (৭০৯)।

সুনানে আবু দাউদ ৩১৩৫

حدثنا أحمد بن صالح، حدثنا ابن وهب، ح وحدثنا سليمان بن داود المهري، أخبرنا ابن وهب، - وهذا لفظه - أخبرني أسامة بن زيد الليثي، أن ابن شهاب، أخبره أن أنس بن مالك حدثهم أن شهداء أحد لم يغسلوا ودفنوا بدمائهم ولم يصل عليهم ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

উহুদ যুদ্ধের শহীদদেরকে গোসল দেয়া হয়নি। তাদেরকে রক্তরঞ্জিত দেহেই দাফন করা হয় এবং তাদের উপর জানাযা পড়া হয়নি।

সুনানে আবু দাউদ ৩১৩৭

حدثنا عباس العنبري، حدثنا عثمان بن عمر، حدثنا أسامة، عن الزهري، عن أنس، أن النبي صلى الله عليه وسلم مر بحمزة وقد مثل به ولم يصل على أحد من الشهداء غيره ‏.‏

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হামযাহ (রাঃ) এর লাশের পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, তার মৃতদেহ বিকৃত করা হয়েছে। তিনি হামযাহ (রাঃ) ছাড়া অন্য কোন শহীদের জানাযা পড়েননি।

সুনানে আবু দাউদ ৩১৩৮

حدثنا قتيبة بن سعيد، ويزيد بن خالد بن موهب، أن الليث، حدثهم عن ابن شهاب، عن عبد الرحمن بن كعب بن مالك، أن جابر بن عبد الله، أخبره أن رسول الله صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى أحد ويقول ‏"‏ أيهما أكثر أخذا للقرآن ‏"‏ ‏.‏ فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد وقال ‏"‏ أنا شهيد على هؤلاء يوم القيامة ‏"‏ ‏.‏ وأمر بدفنهم بدمائهم ولم يغسلوا ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুইজনকে একই ক্ববরে দাফনের নির্দেশ দেন এবং জিজ্ঞেস করতে থাকেনঃ এদের মধ্যে কোন ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ছিল। অতঃপর তাদের কারো প্রতি ইঙ্গিত করা হলে তাকেই তিনি প্রথমে ক্ববরে রাখতেন। তিনি বললেনঃ আমি ক্বিয়ামাতের দিন তাদের জন্য সাক্ষী হবো। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে রক্তমাখা দেহে দাফনের নির্দেশ দেন এবং তাদের গোসল দিলেন না। সহীহঃ ইবনু মাজাহ (১৫১৪)।

সুনানে আবু দাউদ ৩১৩৬

حدثنا عثمان بن أبي شيبة، حدثنا زيد، - يعني ابن الحباب - ح وحدثنا قتيبة بن سعيد، حدثنا أبو صفوان، - يعني المرواني - عن أسامة، عن الزهري، عن أنس بن مالك، - المعنى - أن رسول الله صلى الله عليه وسلم مر على حمزة وقد مثل به فقال ‏"‏ لولا أن تجد صفية في نفسها لتركته حتى تأكله العافية حتى يحشر من بطونها ‏"‏ ‏.‏ وقلت الثياب وكثرت القتلى فكان الرجل والرجلان والثلاثة يكفنون في الثوب الواحد - زاد قتيبة - ثم يدفنون في قبر واحد فكان رسول الله صلى الله عليه وسلم يسأل ‏"‏ أيهم أكثرهم قرآنا ‏"‏ ‏.‏ فيقدمه إلى القبلة ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হামযাহ (রাঃ)-এর (লাশের) পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, তার লাশ বিকৃত করা হয়েছে। তিনি বললেনঃ সাফিয়্যাহ্‌ (হামযাহ্‌র বোন) যদি কষ্ট না পেতো তাহলে আমি তার লাশ পড়ে থাকতে দিতাম এবং পশুপাখিরা তা খেয়ে নিতো এবং ক্বিয়ামাতের দিন তাকে এদের পেট থেকেই উত্থিত করা হতো। এ সময় কাফনের কাপড় কম ছিলো, কিন্তু মৃতদেহ ছিল অনেক। ফলে এক, দুই, এমনকি তিন ব্যক্তিকে একই কাপড়ে জড়িয়ে কাফন দেয়া হয়। কুতাইবাহ্‌র বর্ণনায় রয়েছেঃ অতঃপর তাদেরকে একই ক্ববরে দাফন করা হয়। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করতেনঃ এদের মধ্যে কোন ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ছিল। তিনি তাকে ক্বিবলাহ্‌র দিকে (ডানে) রাখতেন। হাসানঃ তিরমিযী (১০২৭)।

সুনানে আবু দাউদ ৩১৩৯

حدثنا سليمان بن داود المهري، حدثنا ابن وهب، عن الليث، بهذا الحديث بمعناه قال يجمع بين الرجلين من قتلى أحد في ثوب واحد ‏.‏

লাইস (রহঃ) থেকে বর্নিতঃ

লাইস (রহঃ) হতে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুই দুই ব্যক্তিকে একই কাপড়ে একত্রে কাফন দেন।

সুনানে আবু দাউদ > গোসলের সময় মৃত ব্যক্তির লজ্জাস্থান ঢেকে রাখা

সুনানে আবু দাউদ ৩১৪০

حدثنا علي بن سهل الرملي، حدثنا حجاج، عن ابن جريج، قال أخبرت عن حبيب بن أبي ثابت، عن عاصم بن ضمرة، عن علي، أن النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ لا تبرز فخذك ولا تنظرن إلى فخذ حى ولا ميت ‏"‏ ‏.

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমার রান অনাবৃত করবে না এবং জীবিত ও মৃত কারো রানের প্রতি দৃষ্টিপাত করবে না। খুবই দুর্বলঃ ইবনু মাজাহ (১৪৬০), ইরওয়া (২৬৯)।

সুনানে আবু দাউদ ৩১৪১

حدثنا النفيلي، حدثنا محمد بن سلمة، عن محمد بن إسحاق، حدثني يحيى بن عباد، عن أبيه، عباد بن عبد الله بن الزبير قال سمعت عائشة، تقول لما أرادوا غسل النبي صلى الله عليه وسلم قالوا والله ما ندري أنجرد رسول الله صلى الله عليه وسلم من ثيابه كما نجرد موتانا أم نغسله وعليه ثيابه فلما اختلفوا ألقى الله عليهم النوم حتى ما منهم رجل إلا وذقنه في صدره ثم كلمهم مكلم من ناحية البيت لا يدرون من هو أن اغسلوا النبي صلى الله عليه وسلم وعليه ثيابه فقاموا إلى رسول الله صلى الله عليه وسلم فغسلوه وعليه قميصه يصبون الماء فوق القميص ويدلكونه بالقميص دون أيديهم وكانت عائشة تقول لو استقبلت من أمري ما استدبرت ما غسله إلا نساؤه ‏.‏

আব্বাস ইবনু ‘আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ)-কে বলতে শুনেছি, যখন সাহাবীগণ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে গোসল দেয়ার সিদ্ধান্ত নিলেন, তারা বললেন, আল্লাহর শপথ! আমরা বুঝে উঠতে পারছি না, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর বস্ত্র খুলে নিবো যেভাবে সাধারণ লোকের মৃতদেহ থেকে বস্ত্র খুলে নেই, নাকি তাঁর পরিধেয় বস্ত্রসহ তাকে গোসল দিবো? তারা এ নিয়ে মতভেদে লিপ্ত হলে মহান আল্লাহ তাদের উপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের ঘোরে তাদের প্রত্যেকের থুতনী নিজ নিজ বুকের সাথে ঠেকে গেলো। এমতাবস্থায় ঘরের এককোণ থেকে অদৃশ্য আওয়াজ আসলো। ঐ আওয়াজ কে দিলো তা জানা গেলো না। “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে কাপড়ে আবৃত অবস্থায়ই গোসল দাও।” একথা শুনে তারা জেগে উঠলেন এবং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে তাঁর জামা পরিহিত অবস্থায় গোসল দিলেন। তারা জামার উপর পানি ঢাললেন এবং হাতের পরিবর্তে জামা দিয়ে তাঁর শরীর রগরালেন। ‘আয়িশাহ (রাঃ) বলেন, আমি যদি আগে বুঝতে পারতাম যা পরে বুঝতে পেরেছি তাহলে তাঁর স্ত্রীরাই তার গোসল দিতেন।

সুনানে আবু দাউদ > মৃতকে গোসল দেয়ার পদ্ধতি

সুনানে আবু দাউদ ৩১৪২

حدثنا القعنبي، عن مالك، ح وحدثنا مسدد، حدثنا حماد بن زيد، - المعنى - عن أيوب، عن محمد بن سيرين، عن أم عطية، قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال ‏"‏ اغسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك - إن رأيتن ذلك - بماء وسدر واجعلن في الآخرة كافورا أو شيئا من كافور فإذا فرغتن فآذنني ‏"‏ ‏.‏ فلما فرغنا آذناه فأعطانا حقوه فقال ‏"‏ أشعرنها إياه ‏"‏ ‏.‏ قال عن مالك يعني إزاره ولم يقل مسدد دخل علينا ‏.‏

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কন্যা (যাইনাব (রাঃ)) মারা গেলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাকে কুল পাতা মেশানো সিদ্ধ পানি দিয়ে তিন, পাঁচ অথবা প্রয়োজনবোধ এর চেয়ে অধিকবার গোসল করাও এবং শেষবারে কাফুর মিশিয়ে নাও। গোসল দেয়া শেষ হলে তোমরা আমাকে খবর দিবে। অতঃপর আমরা গোসল দেয়া শেষ করে তাঁকে খবর দিলাম। তিনি তাঁর ব্যবহৃত একখানা কাপড় দিয়ে আমাদেরকে বললেনঃ এটা তার গায়ে পরিয়ে দাও। সহীহঃ ইবনু মাজাহ (১৪৫৮)।

সুনানে আবু দাউদ ৩১৪৩

حدثنا أحمد بن عبدة، وأبو كامل - بمعنى الإسناد - أن يزيد بن زريع، حدثهم حدثنا أيوب، عن محمد بن سيرين، عن حفصة، أخته عن أم عطية، قالت مشطناها ثلاثة قرون ‏.‏

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা তার (যয়নাব (রাঃ)) চুলগুলো তিন গোছায় ভাগ করেছিলাম।

সুনানে আবু দাউদ ৩১৪৪

حدثنا محمد بن المثنى، حدثنا عبد الأعلى، حدثنا هشام، عن حفصة بنت سيرين، عن أم عطية، قالت وضفرنا رأسها ثلاثة قرون ثم ألقيناها خلفها مقدم رأسها وقرنيها ‏.‏

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা তাঁর (যাইনাবের) মাথার চুল তিন গোছায় ভাগ করলাম। এরপর কপালের (একভাগ) চুল এবং মাথার দু’পাশের (দুইভাগ) চুল তার পিছনের দিকে ফেলে দিলাম।

সুনানে আবু দাউদ ৩১৪৭

حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، عن محمد بن سيرين، أنه كان يأخذ الغسل عن أم عطية، يغسل بالسدر مرتين والثالثة بالماء والكافور ‏.‏

মুহাম্মদ ইবনু সীরীন (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি উম্মু ‘আতিয়্যার (রাঃ) নিকট গোসল দেয়ার পদ্ধতি শিখেছেন। মুহাম্মাদ (রহঃ) বলেন, কুলপাতা মিশানো গরম পানি দিয়ে দুইবার এবং কর্পুর মিশ্রিত পানি দিয়ে একবার গোসল দিতে হয়।

সুনানে আবু দাউদ ৩১৪৫

حدثنا أبو كامل، وحدثنا إسماعيل، حدثنا خالد، عن حفصة بنت سيرين، عن أم عطية، أن رسول الله صلى الله عليه وسلم قال لهن في غسل ابنته ‏ "‏ ابدأن بميامنها ومواضع الوضوء منها ‏"‏ ‏.‏

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর কন্যার (যাইনাবের) গোসল সম্পর্কে তাদেরকে বললেনঃ তোমরা তার ডান দিক থেকে এবং উযুর অঙ্গসমূহ থেকে গোসল দেয়া আরম্ভ করবে।

সুনানে আবু দাউদ ৩১৪৬

حدثنا محمد بن عبيد، حدثنا حماد، عن أيوب، عن محمد بن سيرين، عن أم عطية، بمعنى حديث مالك زاد في حديث حفصة عن أم عطية بنحو هذا وزادت فيه ‏ "‏ أو سبعا أو أكثر من ذلك إن رأيتنه ‏"‏ ‏.‏

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) হতে হাফসাহ (রহঃ) থেকে বর্নিতঃ

অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে এও রয়েছেঃ [তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন] অথবা সাতবার বা প্রয়োজনে এর চেয়ে অধিকবার গোসল দিবে।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00