সুনানে আবু দাউদ > মৃত্যুপথযাত্রীর নিকট কুরআন পাঠ
সুনানে আবু দাউদ ৩১২১
دثنا محمد بن العلاء، ومحمد بن مكي المروزي، - المعنى - قالا حدثنا ابن المبارك، عن سليمان التيمي، عن أبي عثمان، - وليس بالنهدي - عن أبيه، عن معقل بن يسار، قال قال النبي صلى الله عليه وسلم " اقرءوا { يس } على موتاكم " . وهذا لفظ ابن العلاء .
মা’কিল ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের নিকট ‘সূরাহ ইয়াসীন’ পাঠ করো। দুর্বলঃ মিশকাত (১৬২২), ইরওয়া (৬৮৮)।

সুনানে আবু দাউদ > বিপদের সময় (মাসজিদে) বসা
সুনানে আবু দাউদ ৩১২২
حدثنا محمد بن كثير، حدثنا سليمان بن كثير، عن يحيى بن سعيد، عن عمرة، عن عائشة، قالت لما قتل زيد بن حارثة وجعفر وعبد الله بن رواحة جلس رسول الله صلى الله عليه وسلم في المسجد يعرف في وجهه الحزن وذكر القصة .
আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, যায়িদ ইবনু হারিসাহ, জা’ফার ও ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ) যখন শহীদ হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মাসজিদে গিয়ে বসেন। তাঁর চেহারায় চিন্তার ছাপ পরিলক্ষিত হলো।

সুনানে আবু দাউদ > মৃতের জন্য শোক প্রকাশ
সুনানে আবু দাউদ ৩১২৩
حدثنا يزيد بن خالد بن عبد الله بن موهب الهمداني، حدثنا المفضل، عن ربيعة بن سيف المعافري، عن أبي عبد الرحمن الحبلي، عن عبد الله بن عمرو بن العاص، قال قبرنا مع رسول الله صلى الله عليه وسلم - يعني ميتا - فلما فرغنا انصرف رسول الله صلى الله عليه وسلم وانصرفنا معه فلما حاذى بابه وقف فإذا نحن بامرأة مقبلة - قال أظنه عرفها - فلما ذهبت إذا هي فاطمة - عليها السلام - فقال لها رسول الله صلى الله عليه وسلم " ما أخرجك يا فاطمة من بيتك " . فقالت أتيت يا رسول الله أهل هذا البيت فرحمت إليهم ميتهم أو عزيتهم به . فقال لها رسول الله صلى الله عليه وسلم " فلعلك بلغت معهم الكدى " . قالت معاذ الله وقد سمعتك تذكر فيها ما تذكر . قال " لو بلغت معهم الكدى " . فذكر تشديدا في ذلك فسألت ربيعة عن الكدى فقال القبور فيما أحسب .
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সাথে আমরা একটি লাশ দাফন করলাম। আমরা অবসর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসলেন। আমরাও তাঁর সাথে ফিরে এলাম। তিনি ঘরের দরজার নিকট পৌছে থামলেন। আমরা এক মহিলার মুখোমুখি হলাম। বর্ণনাকারী বলেন, আমি ধারণা করলাম, তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মহিলাটিকে চিনতে পেরেছেন। মহিলাটি চলে যাওয়ার সময় দেখা গেলো, তিনি তো ফাত্বিমাহ (রাঃ)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ হে ফাত্বিমাহ! কোন জিনিস তোমাকে ঘর থেকে বের হতে বাধ্য করেছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি এসেছিলাম এ বাড়ির লোকদের সান্ত্বনা দিতে এবং ধৈর্য ধারণের নসিহত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ খুব সম্ভব তুমি তাদের সাথে কবর পর্যন্ত গিয়েছিলে। তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাই। নারীদের কবরস্তানে যাওয়ার বিষয়ে আমি আপনার আলোচনা শুনেছি। তিনি বললেনঃ যদি তুমি তাদের সাথে কবরস্তানে যেতে তাহলে আমি তোমাকে এই করতাম। তিনি এ বিষয়ে কঠোর বাণী উচ্চারণ করলেন। আমি (মুফাদ্দাল) রবী’আহকে ‘আল-কুদা’ শব্দের অর্থ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমার ধারণা, এর অর্থ কবর। দুর্বলঃ নাসায়ী (১৮৮০)।

সুনানে আবু দাউদ > বিপদে ধৈর্যধারণ
সুনানে আবু দাউদ ৩১২৪
حدثنا محمد بن المثنى، حدثنا عثمان بن عمر، حدثنا شعبة، عن ثابت، عن أنس، قال أتى نبي الله صلى الله عليه وسلم على امرأة تبكي على صبي لها فقال لها " اتقي الله واصبري " . فقالت وما تبالي أنت بمصيبتي فقيل لها هذا النبي صلى الله عليه وسلم . فأتته فلم تجد على بابه بوابين فقالت يا رسول الله لم أعرفك فقال " إنما الصبر عند الصدمة الأولى " . أو " عند أول صدمة " .
আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এক মহিলার কাছে যান। মহিলাটি তার ছেলের মৃত্যুশোকে কাঁদছিল। তিনি তাকে বললেনঃ আল্লাহ্কে ভয় করো এবং ধৈর্য ধরো। মহিলাটি বললো, তুমি তো আমার মতো বিপদগ্রস্ত হওনি। তাকে বলা হলো, ইনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম। পরে মহিলাটি তাঁর বাড়িতে এলো, কিন্তু দরজায় কোন দারোয়ান দেখলো না। সে বললো, হে আল্লাহর রাসূল! আমি তখন আপনাকে চিনতে পারিনি। তিনি বললেনঃ প্রকৃত ধৈর্য বিপদের প্রথম দিকেই।