সুনানে আবু দাউদ > জন্তুদের মধ্যে লড়াই লাগানো

সুনানে আবু দাউদ ২৫৬২

حدثنا محمد بن العلاء، أخبرنا يحيى بن آدم، عن قطبة بن عبد العزيز بن سياه، عن الأعمش، عن أبي يحيى القتات، عن مجاهد، عن ابن عباس، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن التحريش بين البهائم ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চতুস্পদ জন্তুদের মধ্যে লড়াই লাগাতে নিষেধ করেছেন। দুর্বল: যইফ সুনান আত-তিরমিযী (২৮৭/১৭৭৬), যইফ আল-জামি’উস সাগীর (৬০৩৬), গায়তুল মারাম (৩৮৩)।

সুনানে আবু দাউদ > জন্তুর গায়ে দাগ দেয়া

সুনানে আবু দাউদ ২৫৬৩

حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن هشام بن زيد، عن أنس بن مالك، قال أتيت النبي صلى الله عليه وسلم بأخ لي حين ولد ليحنكه فإذا هو في مربد يسم غنما - أحسبه قال - في آذانها ‏.‏

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আমার নবজাত ভাইয়ের তাহনীক করতে তাকে নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে উপস্থিত হই। এ সময় তিনি খোঁয়াড়ের মধ্যে মেষের শরীরে দাগ দিচ্ছিলেন। বর্ণনাকারী শু’বাহ বলেন, আমার ধারণা, হিশাম মেষপালের কানে দাগ দেয়ার কথা বলেছেন।

সুনানে আবু দাউদ > মুখমণ্ডলে দাগ দেয়া এবং আঘাত করা নিষেধ

সুনানে আবু দাউদ ২৫৬৪

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، عن أبي الزبير، عن جابر، أن النبي صلى الله عليه وسلم مر عليه بحمار قد وسم في وجهه فقال ‏ "‏ أما بلغكم أني قد لعنت من وسم البهيمة في وجهها أو ضربها في وجهها ‏"‏ ‏.‏ فنهى عن ذلك ‏.

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট দিয়ে মুখমণ্ডলে দাগ দেয়া একটি গাধা নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বললেনঃ তোমরা কি জানতে পারোনি, যে ব্যক্তি তার পশুর চেহারায় দাগ দেয় বা প্রহার করে আমি তাকে অভিশম্পাত করেছি। (বর্ণনাকারী বলেন) অতঃপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করতে নিষেধ করলেন।

সুনানে আবু দাউদ > ঘোটকী ও গাধার মিলন ঘটানো অনুচিত

সুনানে আবু দাউদ ২৫৬৫

حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن يزيد بن أبي حبيب، عن أبي الخير، عن ابن زرير، عن علي بن أبي طالب، - رضى الله عنه - قال أهديت لرسول الله صلى الله عليه وسلم بغلة فركبها ‏.‏ فقال علي لو حملنا الحمير على الخيل فكانت لنا مثل هذه ‏.‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إنما يفعل ذلك الذين لا يعلمون ‏"‏ ‏.‏

‘আলী ইবনু আবূ তালিব (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি খচ্চর উপঢৌকন দেয়া হয়। তিনি এর উপর আরোহণ করলেন। তখন ‘আলী (রাঃ) বললেন, আমরা গাধা ও ঘোটকীর যৌনমিলন ঘটাতে পারলে আমাদেরও এরূপ খচ্চর হতো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃনিঃসন্দেহে মূর্খরাই এরূপ করে থাকে।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00