সুনানে আবু দাউদ > মজুরীর বিনিময়ে যুদ্ধে শ্রমদান

সুনানে আবু দাউদ ২৫২৫

حدثنا إبراهيم بن موسى الرازي، أخبرنا ح، وحدثنا عمرو بن عثمان، حدثنا محمد بن حرب، - المعنى وأنا لحديثه، أتقن - عن أبي سلمة، ‏:‏ سليمان بن سليم عن يحيى بن جابر الطائي، عن ابن أخي أبي أيوب الأنصاري، عن أبي أيوب، أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ‏:‏ ‏ "‏ ستفتح عليكم الأمصار، وستكون جنود مجندة تقطع عليكم فيها بعوث فيكره الرجل منكم البعث فيها فيتخلص من قومه ثم يتصفح القبائل يعرض نفسه عليهم يقول ‏:‏ من أكفيه بعث كذا، من أكفيه بعث كذا ألا وذلك الأجير إلى آخر قطرة من دمه ‏"‏ ‏.‏

আবূ আইউব আল-আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ অচিরেই বহু শহর তোমাদের অধীনস্থ হবে এবং সুসংগঠিত সৈন্যবাহিনী গঠন করা হবে। তোমরা তাতে সৈনিক নিয়োজিত হবে। সে সময় তোমাদের মধ্যকার কেউ কেউ (পারিশ্রমিক ছাড়া) উক্ত বাহিনীতে যোগ দিতে অপছন্দ করবে। সেজন্য সে দল থেকে কেটে পড়বে। অতঃপর সে বিভিন্ন গোত্রে গোত্রে গিয়ে তাদের কাছে নিজেকে সেনাদলে ভাড়ায় নেয়ার জন্য পেশ করে বলবে, কে আমাকে মজুরীর বিনিময়ে কাজে লাগাবে? কে আমাকে মজুরীর বিনিময়ে কাজে লাগাবে? জেনে রেখো! এ ব্যক্তি তার শেষ রক্তবিন্দু পর্যন্ত ভাড়াটিয়া শ্রমিকই থাকবে (মুজাহিদের মর্যাদা লাভ করতে পারবে না)। দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর (৩২৫২), মিশকাত (৩৮৪৩)।

সুনানে আবু দাউদ > অর্থের বিনিময়ে সৈন্য বা যুদ্ধাস্ত্র গ্রহনের অনুমতি সম্পর্কে

সুনানে আবু দাউদ ২৫২৬

حدثنا إبراهيم بن الحسن المصيصي، حدثنا حجاج، - يعني ابن محمد - ح وحدثنا عبد الملك بن شعيب، حدثنا ابن وهب، عن الليث بن سعد، عن حيوة بن شريح، عن ابن شفى، عن أبيه، عن عبد الله بن عمرو، أن رسول الله صلى الله عليه وسلم قال ‏:‏ ‏ "‏ للغازي أجره، وللجاعل أجره وأجر الغازي ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ গাজীর জন্য তার নির্ধারিত সওয়াব রয়েছে। আর যুদ্ধের সরঞ্জাম দানকারীর জন্য সওয়াব রয়েছে, অধিকন্তু সে গাজীর সমান সওয়াবও পাবে (অর্থাৎ সে দ্বিগুণ সওয়াব পাবে)।

সুনানে আবু দাউদ > কেউ জিহাদে অংশ গ্রহণকালে নিজের সঙ্গে খাদেম নিলে

সুনানে আবু দাউদ ২৫২৭

حدثنا أحمد بن صالح، حدثنا عبد الله بن وهب، أخبرني عاصم بن حكيم، عن يحيى بن أبي عمرو السيباني، عن عبد الله بن الديلمي، أن يعلى بن منية، قال ‏:‏ آذن رسول الله صلى الله عليه وسلم بالغزو وأنا شيخ كبير ليس لي خادم، فالتمست أجيرا يكفيني وأجري له سهمه، فوجدت رجلا، فلما دنا الرحيل أتاني فقال ‏:‏ ما أدري ما السهمان وما يبلغ سهمي فسم لي شيئا كان السهم أو لم يكن ‏.‏ فسميت له ثلاثة دنانير، فلما حضرت غنيمته أردت أن أجري له سهمه، فذكرت الدنانير، فجئت النبي صلى الله عليه وسلم فذكرت له أمره، فقال ‏:‏ ‏ "‏ ما أجد له في غزوته هذه في الدنيا والآخرة إلا دنانيره التي سمى ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু দায়লামী (রহঃ) থেকে বর্নিতঃ

ইয়া’লা ইবনু মুনইয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুদ্ধের জন্য আহবান জানালেন। তখন আমি খুবই বৃদ্ধ ছিলাম এবং আমার কোন খাদেম ছিল না। তাই আমি এমন একজন শ্রমিক খোঁজ করলাম যে আমার সহায়তা করতে সক্ষম এবং আমি তাকে (গনীমাতের) অংশ প্রদানেরও চিন্তা করলাম। অতঃপর আমি এমন এক ব্যক্তিকে পেয়েও গেলাম। যুদ্ধে যাবার সময় ঘনিয়ে এলে সে এসে আমাকে বলল, আমি সৈনিকের প্রাপ্য অংশ সম্পর্কে কিছুই অবহিত নই এবং আমাকে কি পরিমাণ প্রাপ্য দেয়া হবে তাও আমি জানি না, কাজেই আমার মজুরী নির্ধারণ করুন। আমি তার জন্য তিন দিনার মজুরী নির্ধারণ করলাম। অতঃপর গনীমাত বণ্টনের সময় উপস্থিত হলে আমি তাকে এর একটি অংশ দেয়ার ইচ্ছা করলাম। এমতাবস্থায় দিনারের কথা স্মরণ হল। অতঃপর আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বিষয়টি তাঁকে অবহিত করলাম। তিনি বললেনঃ আমি এ যুদ্ধের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে তার জন্য নির্ধারিত (দিনার) ছাড়া আর কিছুই দেখছি না।

সুনানে আবু দাউদ > পিতা-মাতার অনুমতি ছাড়া জিহাদে যোগদান প্রসঙ্গে

সুনানে আবু দাউদ ২৫২৯

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، عن حبيب بن أبي ثابت، عن أبي العباس، عن عبد الله بن عمرو، قال ‏:‏ جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال ‏:‏ يا رسول الله أجاهد قال ‏:‏ ‏"‏ ألك أبوان ‏"‏ ‏.‏ قال ‏:‏ نعم ‏.‏ قال ‏:‏ ‏"‏ ففيهما فجاهد ‏"‏ ‏.‏ قال أبو داود ‏:‏ أبو العباس هذا الشاعر اسمه السائب بن فروخ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমি জিহাদ করবো। তিনি বললেনঃ তোমার পিতা-মাতা আছেন কি? সে বললো, হাঁ। তিনি বললেনঃ তাদের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ হিসাবে গণ্য হবে।

সুনানে আবু দাউদ ২৫৩০

حدثنا سعيد بن منصور، حدثنا عبد الله بن وهب، أخبرني عمرو بن الحارث، أن دراجا أبا السمح، حدثه عن أبي الهيثم، عن أبي سعيد الخدري، ‏:‏ أن رجلا، هاجر إلى رسول الله صلى الله عليه وسلم من اليمن، فقال ‏:‏ ‏"‏ هل لك أحد باليمن ‏"‏ ‏.‏ قال ‏:‏ أبواى ‏.‏ قال ‏:‏ ‏"‏ أذنا لك ‏"‏ ‏.‏ قال ‏:‏ لا ‏.‏ قال ‏:‏ ‏"‏ ارجع إليهما فاستأذنهما، فإن أذنا لك فجاهد، وإلا فبرهما ‏"‏ ‏.‏

আবূ সাইদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি ইয়ামান থেকে হিজরাত করে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট উপস্থিত হল। তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ ইয়ামানে তোমার কেউ আছেন কি? জবাবে সে বলল, আমার মাতা-পিতা আছেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ তারা তোমাকে জিহাদের অনুমতি দিয়েছেন কিনা? সে বলল, না। তিনি বলেনঃ তবে তুমি ফিরে গিয়ে তাদের নিকট অনুমতি প্রার্থনা করো। তারা তোমাকে অনুমতি দিলে জিহাদে অংশগ্রহণ করবে, অন্যথায় তাদের সেবায় নিয়োজিত থাকবে।

সুনানে আবু দাউদ ২৫২৮

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، حدثنا عطاء بن السائب، عن أبيه، عن عبد الله بن عمرو، قال ‏:‏ جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال ‏:‏ جئت أبايعك على الهجرة وتركت أبوى يبكيان ‏.‏ فقال ‏:‏ ‏ "‏ ارجع عليهما فأضحكهما كما أبكيتهما ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বলল, আমি আপনার কাছে হিজরতের বাই’আত নিতে এসেছি এবং আমার মাতা-পিতাকে কান্নারত অবস্থায় রেখে এসেছি। তিনি বললেনঃ তুমি ফিরে যাও। তাদেরকে যেভাবে কাঁদিয়েছ ঐভাবে তাদেরকে হাসাও।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00