সুনানে আবু দাউদ > কেউ রমযানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফফারাহ

সুনানে আবু দাউদ ২৩৯৩

حدثنا جعفر بن مسافر، حدثنا ابن أبي فديك، حدثنا هشام بن سعد، عن ابن شهاب، عن أبي سلمة بن عبد الرحمن، عن أبي هريرة، قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أفطر في رمضان بهذا الحديث ‏.‏ قال فأتي بعرق فيه تمر قدر خمسة عشر صاعا وقال فيه ‏ "‏ كله أنت وأهل بيتك وصم يوما واستغفر الله ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি রমাযান মাসের সওম ভঙ্গ করে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এলো। অতঃপর পূর্বের হাদিসের অনুরূপ। বর্ণনাকারী বলেন, পরে একটি ঝুড়িভর্তি খেজুর আসলো, যাতে পনের সা‘ খেজুর ছিলো। তিনি আরো বলেছেনঃ তুমি এবং তোমার পরিবার এগুলো খাও এবং একদিন সওম পালন করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও।

সুনানে আবু দাউদ ২৩৯০

حدثنا مسدد، ومحمد بن عيسى، - المعنى - قالا حدثنا سفيان، - قال مسدد - حدثنا الزهري، عن حميد بن عبد الرحمن، عن أبي هريرة، قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال هلكت ‏.‏ فقال ‏"‏ ما شأنك ‏"‏ ‏.‏ قال وقعت على امرأتي في رمضان ‏.‏ قال ‏"‏ فهل تجد ما تعتق رقبة ‏"‏ ‏.‏ قال لا ‏.‏ قال ‏"‏ فهل تستطيع أن تصوم شهرين متتابعين ‏"‏ ‏.‏ قال لا ‏.‏ قال ‏"‏ فهل تستطيع أن تطعم ستين مسكينا ‏"‏ ‏.‏ قال لا ‏.‏ قال ‏"‏ اجلس ‏"‏ ‏.‏ فأتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر فقال ‏"‏ تصدق به ‏"‏ ‏.‏ فقال يا رسول الله ما بين لابتيها أهل بيت أفقر منا فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت ثناياه قال ‏"‏ فأطعمه إياهم ‏"‏ ‏.‏ وقال مسدد في موضع آخر أنيابه ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললো, আমি ধ্বংস হয়েছি। তিনি বললেনঃ তোমার কি হয়েছে? সে বললো, আমি সওম পালন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার কাছে আযাদ করার মত কোন গোলাম আছে কি? সে বললো, না। তিনি আবার জিজ্ঞেস করলেনঃ তুমি কি একাটানা দুই মাস সওম পালন করতে পারবে? সে বললো, না। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার ষাটজন মিসকীনকে খাওয়ানোর সামর্থ্য আছে কি? সে বললো, না। তখন তিনি তাকে বললেনঃ তুমি বসো। এমন সময় একটি ঝুড়িভর্তি খেজুর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট নিয়ে এলে তিনি তাকে বললেনঃ এগুলো সদাক্বাহ করে দাও। লোকটি বললো, হে আল্লহর রাসূল! মাদীনাহর দুই পার্শ্বে আমাদের চাইতে অভাবী পরিবার আর নেই। বর্ণনাকারী বলেন, এতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমনভাবে হাসলেন যে, তাঁর সামনের দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ে। তিনি বললেনঃ তাহলে এগুলো তোমার পরিবারের লোকদের খাওয়াও। মুসাদ্দাসের বর্ণনায় রয়েছে তাঁর দাঁতগুলো প্রকাশ পেলো।

সুনানে আবু দাউদ ২৩৯২

حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، عن أبي هريرة، أن رجلا، أفطر في رمضان فأمره رسول الله صلى الله عليه وسلم أن يعتق رقبة أو يصوم شهرين متتابعين أو يطعم ستين مسكينا ‏.‏ قال لا أجد ‏.‏ فقال له رسول الله صلى الله عليه وسلم ‏"‏ اجلس ‏"‏ ‏.‏ فأتي رسول الله صلى الله عليه وسلم بعرق فيه تمر فقال ‏"‏ خذ هذا فتصدق به ‏"‏ ‏.‏ فقال يا رسول الله ما أحد أحوج مني ‏.‏ فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت أنيابه وقال له ‏"‏ كله ‏"‏ ‏.‏ قال أبو داود رواه ابن جريج عن الزهري على لفظ مالك أن رجلا أفطر وقال فيه ‏"‏ أو تعتق رقبة أو تصوم شهرين أو تطعم ستين مسكينا ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রমাযানের সওম ভঙ্গ করলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে একটি গোলাম আযাদ করার অথবা একটানা দুই মাস সওম পালন অথবা ষাটজন মিসকীনকে আহার করানোর নির্দেশ দেন। ফলে লোকটি বলে, আমি এর কোনটিই করতে সক্ষম নই। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ তুমি বসো। এমন সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট একটি ঝুড়িভর্তি খেজুর এলে তিনি তাকে বলেনঃ এগুলো নিয়ে গিয়ে সদাক্বাহ করে দাও। লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমার চেয়ে অধিক গরীব লোক নেই। একথা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমনভাবে হাসলেন যে, তার মাড়ির দাঁত প্রকাশ হয়ে পড়ে। তিনি লোকটিকে বললেনঃ তাহলে এগুলো তুমি খাও। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইবনু জুরাইজ হতে আয-যুহরীর মাধমে মালিকের শব্দে বর্ণনা করেন যে, এক ব্যক্তি সওম ভঙ্গ করে। তিনি তাতে বলেছেনঃ ‘অথবা একটি গোলাম আযাদ করো অথবা দুই মাস সওম রাখো কিংবা ষাটজন মিসকীনকে আহার করাও’।

সুনানে আবু দাউদ ২৩৯১

حدثنا الحسن بن علي، حدثنا عبد الرزاق، أخبرنا معمر، عن الزهري، بهذا الحديث بمعناه ‏.‏ زاد الزهري وإنما كان هذا رخصة له خاصة فلو أن رجلا فعل ذلك اليوم لم يكن له بد من التكفير ‏.‏ قال أبو داود رواه الليث بن سعد والأوزاعي ومنصور بن المعتمر وعراك بن مالك على معنى ابن عيينة ‏.‏ زاد الأوزاعي واستغفر الله ‏.‏

আয-যুহরী (রহঃ) থেকে বর্নিতঃ

এই সানাদে পূর্বোক্ত হাদিসের অনরূপ বর্ণিত। তবে আয-যুহরী আরো বর্ণনা করেন যে, নিজের কাফফারাহ নিজেই ভোগ করা বা তার উপর কাফফারাহ ধার্য না করা কেবল ঐ ব্যক্তির জন্যই প্রযোজ্য ছিল। তাই বর্তমানে কোন ব্যক্তি অনরূপ করলে তাকে অবশ্যই কাফফারাহ দিতে হবে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, লাইস ইবনু সা‘দ, আল-আওযাঈ, মানসূর ইবনুল মু‘তামির ও ‘ইরাক ইবনু মালিক (রহঃ) ইবনু উয়াইনাহ্ বর্ণিত হাদিসের অর্থানুরূপ বর্ণনা করেছেন। তবে আল-আওযাঈর বর্ণনায় রয়েছেঃ “এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে”। সহীহ। আর যুহরীর উক্তি মূলের বিপরীত।

সুনানে আবু দাউদ ২৩৯৪

حدثنا سليمان بن داود المهري، أخبرنا ابن وهب، أخبرني عمرو بن الحارث، أن عبد الرحمن بن القاسم، حدثه أن محمد بن جعفر بن الزبير حدثه أن عباد بن عبد الله بن الزبير حدثه أنه، سمع عائشة، زوج النبي صلى الله عليه وسلم تقول أتى رجل إلى النبي صلى الله عليه وسلم في المسجد في رمضان فقال يا رسول الله احترقت ‏.‏ فسأله النبي صلى الله عليه وسلم ما شأنه قال أصبت أهلي ‏.‏ قال ‏"‏ تصدق ‏"‏ ‏.‏ قال والله ما لي شىء ولا أقدر عليه ‏.‏ قال ‏"‏ اجلس ‏"‏ ‏.‏ فجلس فبينما هو على ذلك أقبل رجل يسوق حمارا عليه طعام فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ أين المحترق آنفا ‏"‏ ‏.‏ فقام الرجل فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ تصدق بهذا ‏"‏ ‏.‏ فقال يا رسول الله أعلى غيرنا فوالله إنا لجياع ما لنا شىء ‏.‏ قال ‏"‏ كلوه ‏"‏ ‏.‏

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রমাযান মাসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট মাসজিদে এ আগমন করলো। সে বললও, হে আল্লাহর রাসূল! আমি জাহান্নামের যোগ্য হয়েছি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করলেনঃ তার কি ব্যাপার? লোকটি বললো, আমি স্ত্রীর সাথে সঙ্গম করেছি। তিনি বললেনঃ সাদাক্বাহ করো। সে বললো, আল্লাহর শপথ! আমার কাছে কিছুই নেই, আর আমি সাদাক্বাহ করতে সক্ষম নই। তিনি বললেনঃ বসো। লোকটি বসলো। অতঃপর তার বসা অবস্থায়ই এক লোক গাধার পিঠে করে খাদ্যের বোঝা নিয়ে উপস্থিত হলো। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ জাহান্নামের যোগ্য ব্যক্তিটি কোথায়? লোকটি দাঁড়ালে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এগুলো সাদাক্বাহ করে দাও। সে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের চেয়ে গরীব লোকদেরকে? আল্লাহর শপথ! আমরা সবচেয়ে গরীব। আমাদের কিছুই নেই। তিনি বললেনঃ তবে এগুলো তোমারাই খাও।

সুনানে আবু দাউদ ২৩৯৫

حدثنا محمد بن عوف، حدثنا سعيد بن أبي مريم، حدثنا ابن أبي الزناد، عن عبد الرحمن بن الحارث، عن محمد بن جعفر بن الزبير، عن عباد بن عبد الله، عن عائشة، بهذه القصة قال فأتي بعرق فيه عشرون صاعا ‏.‏

আয়িশাহ (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

এই সানাদে ঘটনাটি বর্ণিত। বর্ণনাকারী বলেন, অতঃপর বিশ সা‘ (খেজুর) ভর্তি একটি ঝুড়ি এলো। [২৩৯৫]

সুনানে আবু দাউদ > ইচ্ছাকৃতভাবে সওম ভঙ্গের পরিণতি

সুনানে আবু দাউদ ২৩৯৬

حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، ح وحدثنا محمد بن كثير، قال أخبرنا شعبة، عن حبيب بن أبي ثابت، عن عمارة بن عمير، عن ابن مطوس، عن أبيه، - قال ابن كثير عن أبي المطوس، عن أبيه، - عن أبي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ من أفطر يوما من رمضان من غير رخصة رخصها الله له لم يقض عنه صيام الدهر ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রমযানে আল্লাহের দেয়া অনুমতি ছাড়া সওম ভঙ্গ করলো সে সারা বছরেও তা পূরণ করতে সক্ষম নয়। [২৩৯৬] দুর্বলঃ যঈফ আল-জামি‘উস সাগীর (৫৪৬২), মিশকাত (২০১৩), যঈফ সুনান আত-তিরমিযী (১১৫/৭২৬), যঈফ সুনান ইবনু মাজাহ (৩৬৮)।

সুনানে আবু দাউদ ২৩৯৭

حدثنا أحمد بن حنبل، حدثنا يحيى بن سعيد، عن سفيان، حدثني حبيب، عن عمارة، عن ابن المطوس، - قال فلقيت ابن المطوس فحدثني - عن أبيه، عن أبي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم مثل حديث ابن كثير وسليمان ‏.‏ قال أبو داود واختلف على سفيان وشعبة عنهما ابن المطوس وأبو المطوس ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, অতঃপর ইবনু কাসীর ও সুলাইমান বর্ণিত হাদীসের অনুরূপ। ইমাম আবু দাঊদ (রহঃ) বলেন, সুফিয়ান ও শু‘বাহ (রহঃ) ইবনুল মুতাব্বিস ও আবুল মুতাব্বিসের নাম নিয়ে মতভেদ করেছেন। [২৯৩৭]

সুনানে আবু দাউদ > যে ব্যাক্তি ভুলবশত আহার করে

সুনানে আবু দাউদ ২৩৯৮

حدثنا موسى بن إسماعيل، حدثنا حماد، عن أيوب، وحبيب، وهشام، عن محمد بن سيرين، عن أبي هريرة، قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أكلت وشربت ناسيا وأنا صائم ‏.‏ فقال ‏ "‏ أطعمك الله وسقاك ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে একটি লোক এসে বললো, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি সওম অবস্থায় ভুলবশত পানাহার করেছি। তিনি বলেনঃ আল্লাহই তোমাকে পানাহার করিয়েছেন।

সুনানে আবু দাউদ > রমযানের ক্বাযা সওম আদায়ে বিলম্ব করা

সুনানে আবু দাউদ ২৩৯৯

حدثنا عبد الله بن مسلمة القعنبي، عن مالك، عن يحيى بن سعيد، عن أبي سلمة بن عبد الرحمن، أنه سمع عائشة، - رضى الله عنها - تقول إن كان ليكون على الصوم من رمضان فما أستطيع أن أقضيه حتى يأتي شعبان ‏.‏

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

যদি আমার উপর রমযানের ক্বাযা সওম থাকতো, তাহলে শা‘বান মাস আসার আগে আমি তা আদায় করতে সক্ষম হতাম না।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00