সুনানে আবু দাউদ > স্বামী-স্ত্রী দু’জনের একজন ইসলাম কবুল করলে

সুনানে আবু দাউদ ২২৩৮

حدثنا عثمان بن أبي شيبة، حدثنا وكيع، عن إسرائيل، عن سماك، عن عكرمة، عن ابن عباس، أن رجلا، جاء مسلما على عهد رسول الله صلى الله عليه وسلم ثم جاءت امرأته مسلمة بعده فقال يا رسول الله إنها قد كانت أسلمت معي ‏.‏ فردها عليه ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর যুগে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে আসলো, পরে ঐ ব্যক্তির স্ত্রীও ইসলাম গ্রহণ করে আসলো। সে বললো, হে আল্লাহর রাসূল! নিশ্চয় সে আমার সাথেই ইসলাম গ্রহণ করেছে। ফলে তিনি স্ত্রীটিকে তার কাছে ফিরিয়ে দেন। [২২৩৮] দুর্বল : যঈফ সুনান আত-তিরমিযী (১৯৫/১১৫৯), ইরওয়া (১৯১৮)।

সুনানে আবু দাউদ ২২৩৯

حدثنا نصر بن علي، أخبرني أبو أحمد، عن إسرائيل، عن سماك، عن عكرمة، عن ابن عباس، قال أسلمت امرأة على عهد رسول الله صلى الله عليه وسلم فتزوجت فجاء زوجها إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني قد كنت أسلمت وعلمت بإسلامي فانتزعها رسول الله صلى الله عليه وسلم من زوجها الآخر وردها إلى زوجها الأول ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর যুগে এক মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় এসে জনৈক ব্যক্তিকে বিয়ে করলো। পরবর্তীতে তার (প্রাক্তন) স্বামী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি এবং সে আমার ইসলাম গ্রহণ সম্মন্ধে জানতো। এ কথা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মহিলাটিকে দ্বিতীয় স্বামী থেকে ফেরত নিয়ে প্রথম স্বামীর কাছে সোপর্দ করলেন। [২২৩৯]

সুনানে আবু দাউদ > স্ত্রীর পর যদি স্বামীও ইসলাম গ্রহণ করে, তবে স্ত্রী কতদিন পর স্বামীর কাছে ফেরত যাবে

সুনানে আবু দাউদ ২২৪০

حدثنا عبد الله بن محمد النفيلي، حدثنا محمد بن سلمة، ح وحدثنا محمد بن عمرو الرازي، حدثنا سلمة يعني ابن الفضل، ح وحدثنا الحسن بن علي، حدثنا يزيد، - المعنى - كلهم عن ابن إسحاق، عن داود بن الحصين، عن عكرمة، عن ابن عباس، قال رد رسول الله صلى الله عليه وسلم ابنته زينب على أبي العاصي بالنكاح الأول لم يحدث شيئا ‏.‏ قال محمد بن عمرو في حديثه بعد ست سنين وقال الحسن بن علي بعد سنتين ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁর কন্যা যাইনাবকে প্রথম বিবাহের ভিত্তিতেই আবুল ‘আসের কাছে ফেরত দেন এবং নুতনভাবে কোন মাহর ধার্য করেননি। বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু ‘আমর তার হাদীসে বলেন, ছয় বছর পর এবং হুসাইন ইবনু ‘আলী বলেন, দুই বছর পর। সহীহ, তবে দুই বছর উল্লেখ বাদে।

সুনানে আবু দাউদ > ইসলাম গ্রহণের পর কারো কাছে চারের অধিক স্ত্রী থাকলে

সুনানে আবু দাউদ ২২৪১

حدثنا مسدد، حدثنا هشيم، ح وحدثنا وهب بن بقية، أخبرنا هشيم، عن ابن أبي ليلى، عن حميضة بن الشمردل، عن الحارث بن قيس، - قال مسدد ابن عميرة ‏.‏ وقال وهب الأسدي - قال أسلمت وعندي ثمان نسوة فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم ‏ "‏ اختر منهن أربعا ‏"‏ ‏.‏ قال أبو داود وحدثنا به أحمد بن إبراهيم حدثنا هشيم بهذا الحديث فقال قيس بن الحارث مكان الحارث بن قيس قال أحمد بن إبراهيم هذا الصواب ‏.‏ يعني قيس بن الحارث ‏.‏

হারিস ইবনু ক্বায়িস ইবনু ‘উমাইর আল-আসাদী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার আটজন স্ত্রী ছিলো। বিষয়টি আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে জানালে তিনি বলেনঃ তাদের যে কোন চারজনকে বেছে নাও।

সুনানে আবু দাউদ ২২৪৩

حدثنا يحيى بن معين، حدثنا وهب بن جرير، عن أبيه، قال سمعت يحيى بن أيوب، عن يزيد بن أبي حبيب، عن أبي وهب الجيشاني، عن الضحاك بن فيروز، عن أبيه، قال قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان ‏.‏ قال ‏ "‏ طلق أيتهما شئت ‏"‏ ‏.‏

আদ-দাহহাক ইবনু ফায়রূয (রহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম কবূল করেছি এবং একই সাথে দুই বোন আমার স্ত্রী হিসেবে আছে। তিনি বলেনঃ তোমার ইচ্ছে অনুযায়ী তাদের উভয়ের কোন একজনকে তালাক দাও।

সুনানে আবু দাউদ ২২৪২

حدثنا أحمد بن إبراهيم، حدثنا بكر بن عبد الرحمن، قاضي الكوفة عن عيسى بن المختار، عن ابن أبي ليلى، عن حميضة بن الشمردل، عن قيس بن الحارث، بمعناه ‏.‏

ক্বায়িস ইবনুল হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

এই সানাদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।

সুনানে আবু দাউদ > পিতা-মাতার যে কোন একজন মুসলিম হলে সন্তান কে পাবে?

সুনানে আবু দাউদ ২২৪৪

حدثنا إبراهيم بن موسى الرازي، أخبرنا عيسى، حدثنا عبد الحميد بن جعفر، أخبرني أبي، عن جدي، رافع بن سنان أنه أسلم وأبت امرأته أن تسلم فأتت النبي صلى الله عليه وسلم فقالت ابنتي وهي فطيم أو شبهه وقال رافع ابنتي ‏.‏ فقال له النبي صلى الله عليه وسلم ‏"‏ اقعد ناحية ‏"‏ ‏.‏ وقال لها ‏"‏ اقعدي ناحية ‏"‏ ‏.‏ قال وأقعد الصبية بينهما ثم قال ‏"‏ ادعواها ‏"‏ ‏.‏ فمالت الصبية إلى أمها فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ اللهم اهدها ‏"‏ ‏.‏ فمالت الصبية إلى أبيها فأخذها ‏.‏

রাফি’ ইবনু সিনান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি ইসলাম কবুল করেন, কিন্তু তার স্ত্রী ইসলাম কবুল করতে অস্বীকার করে। অতঃপর মহিলাটি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট এসে বললো, এটি আমার কন্যা এবং সে এখনও দুগ্ধপোষ্য বা এ জাতীয় কিছু বলেন। পক্ষান্তরে রাফি’ (রাঃ) বলেন, এটি আমার কন্যা। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) রাফি’কে বললেনঃ তুমি এক পাশে বসো এবং মহিলাকে বললেনঃ তুমি অপর পাশে বসো। তিনি মেয়েটিকে উভয়ের মাঝখানে বসালেন এবং বললেনঃ এখন তোমরা দু’জনেই তাকে ডাকো। মেয়েটি তার মায়ের দিকেই ঝুঁকছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) দু’আ করে বললেনঃ ‘হে আল্লাহ! কন্যাটিকে সঠিক পথ দেখাও’। অতঃপর মেয়েটি তার পিতার দিকে ঝুঁকে পড়লো। ফলে সে (পিতা) তাকে গ্রহণ করে।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00