সুনানে আবু দাউদ > কেউ মোহর নির্ধারণ ছাড়া বিয়ে করার পর মারা গেলে

সুনানে আবু দাউদ ২১১৬

حدثنا عبيد الله بن عمر، حدثنا يزيد بن زريع، حدثنا سعيد بن أبي عروبة، عن قتادة، عن خلاس، وأبي، حسان عن عبد الله بن عتبة بن مسعود، أن عبد الله بن مسعود، أتي في رجل بهذا الخبر قال فاختلفوا إليه شهرا أو قال مرات قال فإني أقول فيها إن لها صداقا كصداق نسائها لا وكس ولا شطط وإن لها الميراث وعليها العدة فإن يك صوابا فمن الله وإن يكن خطأ فمني ومن الشيطان والله ورسوله بريئان ‏.‏ فقام ناس من أشجع فيهم الجراح وأبو سنان فقالوا يا ابن مسعود نحن نشهد أن رسول الله صلى الله عليه وسلم قضاها فينا في بروع بنت واشق وإن زوجها هلال بن مرة الأشجعي كما قضيت ‏.‏ قال ففرح عبد الله بن مسعود فرحا شديدا حين وافق قضاؤه قضاء رسول الله صلى الله عليه وسلم ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ‘উতবাহ ইবনু মাসঊদ (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু মাসঊদের (রাঃ) নিকট এক ব্যক্তি পূর্বোক্ত হাদীসের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো। বর্ণণাকারী বলেন, লোকেরা এ বিষয়ে এক মাস বা অনেকবার মতভেদ করেন। অতঃপর ইবনু মাসঊদ বললেন, ঐ নারীর ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, সে তার বংশের নারীর সমপরিমাণ মোহর পাবে, এতে কমবেশি করবে না, সে মীরাসের অংশও পাবে এবং তাকে ইদ্দাত পালন করতে হবে। এ হলো আমার অভিমত, এটা নির্ভুল হলে তা আল্লাহর পক্ষ থেকে, আর ভুল হলে, তা আমার ও শয়তানের পক্ষ হতে। তবে এ ব্যপারে আল্লাহ ও তাঁর রাসূল সম্পূর্ণ নির্দোষ। অতঃপর আশজা’ গোত্রের আল-জাররাহ ও আবূ সিনান (রাঃ)-সহ কতিপয় লোক দাঁড়িয়ে বললেন, হে ইবনু মাসঊদ! আমরা সাক্ষ্য দিচ্ছি যে, ‘ঊত্ববাহ (রাঃ) আমাদের মাঝে হেলাল ইবনু মুররার স্ত্রীর বিরওয়াআ’ বিনতু ওয়াশিকের ব্যাপারে অনুরূপ ফাতাওয়াহ দিয়েছিলেন, যেরূপ আপনি দিলেন। বর্ণণাকারী বললেন, অতঃপর ’আবদুল্লাহ ইবনু মাসঊদ যখন দেখলেন যে, তার ফাতাওয়াহ রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাতাওয়াহর অনুরূপ, তখন তিনি খুবই খুশি হলেন।

সুনানে আবু দাউদ ২১১৭

حدثنا محمد بن يحيى بن فارس الذهلي، ومحمد بن المثنى، وعمر بن الخطاب، - قال محمد - حدثنا أبو الأصبغ الجزري عبد العزيز بن يحيى، أخبرنا محمد بن سلمة، عن أبي عبد الرحيم، خالد بن أبي يزيد عن زيد بن أبي أنيسة، عن يزيد بن أبي حبيب، عن مرثد بن عبد الله، عن عقبة بن عامر، أن النبي صلى الله عليه وسلم قال لرجل ‏"‏ أترضى أن أزوجك فلانة ‏"‏ ‏.‏ قال نعم ‏.‏ وقال للمرأة ‏"‏ أترضين أن أزوجك فلانا ‏"‏ ‏.‏ قالت نعم ‏.‏ فزوج أحدهما صاحبه فدخل بها الرجل ولم يفرض لها صداقا ولم يعطها شيئا وكان ممن شهد الحديبية وكان من شهد الحديبية له سهم بخيبر فلما حضرته الوفاة قال إن رسول الله صلى الله عليه وسلم زوجني فلانة ولم أفرض لها صداقا ولم أعطها شيئا وإني أشهدكم أني أعطيتها من صداقها سهمي بخيبر فأخذت سهما فباعته بمائة ألف ‏.‏ قال أبو داود وزاد عمر بن الخطاب - وحديثه أتم - في أول الحديث قال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ خير النكاح أيسره ‏"‏ ‏.‏ وقال قال رسول الله صلى الله عليه وسلم للرجل ثم ساق معناه ‏.‏ قال أبو داود يخاف أن يكون هذا الحديث ملزقا لأن الأمر على غير هذا ‏.‏

’উক্ববাহ ইবনু ‘আমীর (রাঃ) থেকে বর্নিতঃ

একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বললেনঃ আমি তোমার সাথে অমুক মহিলার বিয়ে দিতে চাই, তুমি কি এতে খুশি আছো? সে বললো, হ্যাঁ। এরপর তিনি উক্ত মহিলাকে বললেন, আমি তোমাকে অমুক পুরুষের সাথে বিয়ে দিলে তুমি কি রাজি হবে? সে বললো, হ্যাঁ। সুতরাং তারা একে অপরকে বিয়ে করলো। তারপর লোকটি তার সাথে সঙ্গম করলো, কিন্তু তার জন্য কোন মোহরানা নির্ধারণ করেনি এবং তাকে নগদ কিছু প্রদান করেনি। লোকটি হুদায়বিয়াতে উপস্থিত ছিলো। হুদায়বিয়ায় উপস্থিত সকলকে খায়বারের এক এক অংশ দেয়া হয়েছিল। অতঃপর লোকটির মৃত্যুর সময় উপস্থিত হলে সে বললো, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার সাথে অমুক মহিলার বিয়ে দিয়েছিলেন, অথচ আমি তার জন্য কোন মোহর নির্ধারণ করিনি এবং তাকে নগদ কিছুই দেইনি। সুতরাং আমি আপনাদের সাক্ষী করছি যে, আমি খায়বারের অংশটুকু তাকে মোহরানা বাবদ প্রদান করলাম। অতঃপর মহিলাটি (স্ত্রী) তা গ্রহণ করে এবং তা এক লক্ষ দিরহামের বিনিময়ে বিক্রয় করে দেয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, হাদীসের শুরুতে ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) অতিরিক্ত বর্ণণা করেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে বিবাহ সহজে সম্পন্ন হয় তাই উত্তম বিবাহ। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ লোককে বললেন,...। অতঃপর বাকী অংশটুকু একইরূপ বর্ণণা করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি আশংকা, এ হাদীসে সংযোজন হয়েছে। কেননা বিষয়টি ব্যতিক্রম।

সুনানে আবু দাউদ ২১১৫

حدثنا عثمان بن أبي شيبة، حدثنا يزيد بن هارون، وابن، مهدي عن سفيان، عن منصور، عن إبراهيم، عن علقمة، عن عبد الله، وساق، عثمان مثله ‏.‏

আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। [২১১৫]

সুনানে আবু দাউদ ২১১৪

حدثنا عثمان بن أبي شيبة، حدثنا عبد الرحمن بن مهدي، عن سفيان، عن فراس، عن الشعبي، عن مسروق، عن عبد الله، في رجل تزوج امرأة فمات عنها ولم يدخل بها ولم يفرض لها الصداق فقال لها الصداق كاملا وعليها العدة ولها الميراث ‏.‏ فقال معقل بن سنان سمعت رسول الله صلى الله عليه وسلم قضى به في بروع بنت واشق ‏.‏

’আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

এমন এক ব্যক্তি সম্বন্ধে বর্ণিত, যে কোনো নারীকে বিয়ে করার পর মারা গেছে কিন্তু তার সাথে সঙ্গম করেনি এবং মোহরও ধার্য করেনি। তিনি বললেন, সে পূর্ণ মোহরের হকদার, সে ইদ্দত পালন করবে এবং স্বামীর সম্পদের মীরাসও পাবে। এ সময় মা’ক্বিল ইবনু সীনান (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বিরওয়াআ বিনতু ওয়াশিকের সম্পর্কে অনুরূপ ফয়সালা দিতে শুনেছি।

সুনানে আবু দাউদ > বিবাহের খুত্ববাহ

সুনানে আবু দাউদ ২১১৮

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، عن أبي إسحاق، عن أبي عبيدة، عن عبد الله بن مسعود، في خطبة الحاجة في النكاح وغيره ح وحدثنا محمد بن سليمان الأنباري - المعنى - حدثنا وكيع عن إسرائيل عن أبي إسحاق عن أبي الأحوص وأبي عبيدة عن عبد الله قال علمنا رسول الله صلى الله عليه وسلم خطبة الحاجة ‏"‏ إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا ‏{‏ اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ‏}‏ ‏{‏ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ‏}‏ ‏{‏ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا * يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ‏}‏ ‏.‏ لم يقل محمد بن سليمان إن ‏.‏

‘আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে বিবাহের খুত্ববাহ শিক্ষা দিয়েছেনঃ “সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্যই। আমরা তাঁর কাছে সাহায্য চাই, তাঁর কাছে ক্ষমা চাই এবং তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করি আমাদের দেহ ও আত্মার সবল অনিষ্ট হতে। আল্লাহ যাকে হিদায়াত দেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর তিনি যাকে পথভ্রষ্ট করেন, কেউ তাকে হিদায়াত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহম্মাদ তাঁর বান্দা ও রাসূল। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের পরস্পরের মধ্যে চাওয়া-নেওয়া ও আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ম দৃষ্টি রাখেন”। “হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মরো না’’ (সূরা আলে ইমরানঃ ১০১)। “হে ঈমানদারগণ! সঠিক কথা বলো। তাহলে তিনি তোমাদের কাজকর্ম সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, সে মহাসাফল্য লাভ করবে” (সূরা আহযাবঃ ৭০-৭১)

সুনানে আবু দাউদ ২১১৯

حدثنا محمد بن بشار، حدثنا أبو عاصم، حدثنا عمران، عن قتادة، عن عبد ربه، عن أبي عياض، عن ابن مسعود، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا تشهد ذكر نحوه وقال بعد قوله ‏"‏ ورسوله ‏"‏ ‏.‏ ‏"‏ أرسله بالحق بشيرا ونذيرا بين يدى الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ‏"‏ ‏.‏

ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন খুত্ববাহ দিতেন। অতঃপর পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ। তিনি অতিরিক্ত বর্ণণা করেনঃ “তিনি তাকে সত্য সহ ক্বিয়ামাতের পূর্বে পাঠিয়েছেন সুসংবাদ প্রদানকারী ও ভীতি প্রদর্শনকারীরূপে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে সে সঠিক পথের সন্ধান পাবে। আর যে ব্যক্তি তাঁদের উভয়ের অবাধ্য হবে, সে শুধু নিজেই অমঙ্গল ডেকে আনবে, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না।

সুনানে আবু দাউদ ২১২০

حدثنا محمد بن بشار، حدثنا بدل بن المحبر، أخبرنا شعبة، عن العلاء ابن أخي، شعيب الرازي عن إسماعيل بن إبراهيم، عن رجل، من بني سليم قال خطبت إلى النبي صلى الله عليه وسلم أمامة بنت عبد المطلب فأنكحني من غير أن يتشهد ‏.‏

বনু সুলাইমের এক ব্যক্তি থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর খেদমতে উমামাহ বিনতু ‘আবদুল মুত্তালিবকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি খুত্ববাহ ছাড়াই আমাকে বিয়ে করান। [২১২০]

সুনানে আবু দাউদ > অপ্রাপ্তা বয়স্কা মেয়ে বিয়ে দেয়া

সুনানে আবু দাউদ ২১২১

حدثنا سليمان بن حرب، وأبو كامل قالا حدثنا حماد بن زيد، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، قالت تزوجني رسول الله صلى الله عليه وسلم وأنا بنت سبع - قال سليمان أو ست - ودخل بي وأنا بنت تسع ‏.‏

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার সাত বছর বয়সে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বিয়ে করেন। সুলাইমানের বর্ণণায় রয়েছে ছয় বছর। আর তিনি আমার সাথে বাসর যাপন করেন আমাদের নয় বছর বয়সে। সহীহ। এর দীর্ঘ মাতান সামনে আসছে (হা/৪৯৩৩)।

সুনানে আবু দাউদ > কুমারী স্ত্রীর নিকট অবস্থান

সুনানে আবু দাউদ ২১২২

حدثنا زهير بن حرب، حدثنا يحيى، عن سفيان، قال حدثني محمد بن أبي بكر، عن عبد الملك بن أبي بكر، عن أبيه، عن أم سلمة، أن رسول الله صلى الله عليه وسلم لما تزوج أم سلمة أقام عندها ثلاثا ثم قال ‏ "‏ ليس بك على أهلك هوان إن شئت سبعت لك وإن سبعت لك سبعت لنسائي ‏"‏ ‏.‏

উম্মু সালমাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সালামাকে বিয়ে করে তার কাছে তিনরাত অবস্থান করেন। অতঃপর তিনি বললেনঃ তুমি তোমার পরিজনের কাছে অবহেলিত নও। তুমি চাইলে আমি তোমার কাছে সাতরাত অবস্থান করবো। তবে তোমাকে সাত রাত দিলে আমার অন্যান্য স্ত্রীদের সাথেও সাত রাত অবস্থান করতে হবে।

সুনানে আবু দাউদ ২১২৪

حدثنا عثمان بن أبي شيبة، حدثنا هشيم، وإسماعيل ابن علية، عن خالد الحذاء، عن أبي قلابة، عن أنس بن مالك، قال إذا تزوج البكر على الثيب أقام عندها سبعا ‏.‏ وإذا تزوج الثيب أقام عندها ثلاثا ‏.‏ ولو قلت إنه رفعه لصدقت ولكنه قال السنة كذلك ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যদি স্ত্রী থাকা অবস্থায় কেউ কুমারী মেয়ে বিয়ে করলে সে যেন কুমারী স্ত্রীর নিকট সাত রাত অতিবাহিত করে। আর যদি কেউ বিধবাকে বিয়ে করে তাহলে সে বিধবার কাছে যেন তিন রাত অতিবাহিত করে। বর্ণণাকারী আবু ক্বিলাবাহ বলেন, আমি যদি বলি, আনাস (রাঃ) হাদীসটি মারফুভাবে বর্ণনা করেছেন, তা সঠিক হবে। তবে তিনি বলেছেন, এরূপ করাই সুন্নাত।

সুনানে আবু দাউদ ২১২৩

حدثنا وهب بن بقية، وعثمان بن أبي شيبة، عن هشيم، عن حميد، عن أنس بن مالك، قال لما أخذ رسول الله صلى الله عليه وسلم صفية أقام عندها ثلاثا ‏.‏ زاد عثمان وكانت ثيبا ‏.‏ وقال حدثني هشيم أخبرنا حميد أخبرنا أنس ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সাফিয়্যাহ (রাঃ)-কে বিয়ে করলেন তখন তিনি তার সাথে তিন দিন অবস্থান করেন। বর্ণণাকারী ‘উসমান বলেন, তিনি বিধবা ছিলেন।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00