সুনানে আবু দাউদ > খুত্ববাহর সময় (মুসাল্লীদের) কথা বলা সম্পর্কে
সুনানে আবু দাউদ ১১১২
حدثنا القعنبي، عن مالك، عن ابن شهاب، عن سعيد، عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم قال " إذا قلت أنصت والإمام يخطب فقد لغوت " .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমামের খুত্ববাহ চলাকালে যদি তুমি কাউকে বলো চুপ করো, তবে তুমি অনর্থক কাজ করলে। সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবু দাউদ ১১১৩
حدثنا مسدد، وأبو كامل قالا حدثنا يزيد، عن حبيب المعلم، عن عمرو بن شعيب، عن أبيه، عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال " يحضر الجمعة ثلاثة نفر رجل حضرها يلغو وهو حظه منها ورجل حضرها يدعو فهو رجل دعا الله عز وجل إن شاء أعطاه وإن شاء منعه ورجل حضرها بإنصات وسكوت ولم يتخط رقبة مسلم ولم يؤذ أحدا فهي كفارة إلى الجمعة التي تليها وزيادة ثلاثة أيام وذلك بأن الله عز وجل يقول { من جاء بالحسنة فله عشر أمثالها } " .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মাসজিদে জুমু’আহর সালাতে তিন ধরনের লোক এসে থাকে। এক শ্রেণীর লোক জুমু’আহয় উপস্থিত হয়ে অনর্থক কথা ও কাজে লিপ্ত হয়। সে তার ‘আমল অনুসারেই তার অংশ পাবে। আরেক শ্রেণীর লোক জুমু’আহুয় এসে দু‘আ করে, মহান ও সর্বশক্তিমান আল্লাহর নিকট প্রার্থণা করে। তিনি ইচ্ছে করলে তাদের দু‘আ কবুল করতে পারেন অথবা নাও করতে পারেন। আরেক শ্রেণীর লোক জুমু’আহয় উপস্থিত হয়ে চুপচাপ থাকে, কোন মুসলিমের ঘাড় ডিঙ্গিয়ে যায় না এবং কাউকে কষ্ট দেয় না। এই কাজ গুলো ঐ ব্যাক্তির জন্য ঐ জুমু’আহ হতে পরবর্তী জুমু’আহ পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিনদিন পর্যন্ত গুনাএর কাফফারা হবে কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, “যে ব্যাক্তি একটি নেকীর কাজ করবে বিনিময়ে তাকে তার দশ গুন সওয়াব দেয়া হবে” (সূরাহ আল-আনআমঃ ১৬০)।

সুনানে আবু দাউদ > উযু নষ্ট হলে ইমামের অনুমতি নেয়া
সুনানে আবু দাউদ ১১১৪
حدثنا إبراهيم بن الحسن المصيصي، حدثنا حجاج، حدثنا ابن جريج، أخبرني هشام بن عروة، عن عروة، عن عائشة، قالت قال النبي صلى الله عليه وسلم " إذا أحدث أحدكم في صلاته فليأخذ بأنفه ثم لينصرف " . قال أبو داود رواه حماد بن سلمة وأبو أسامة عن هشام عن أبيه عن النبي صلى الله عليه وسلم " إذا دخل والإمام يخطب " . لم يذكرا عائشة رضى الله عنها .
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সালাতের মধ্যে তোমাদের কারো উযু নষ্ট হলে সে যেন তার নাক চেপ ধরে বেরিয়ে যায়।

সুনানে আবু দাউদ > ইমামের খুত্ববাহ দেয়ার সময় কেউ মাসজিদে এলে
সুনানে আবু দাউদ ১১১৫
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن عمرو، - وهو ابن دينار - عن جابر، أن رجلا، جاء يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب فقال " أصليت يا فلان " . قال لا . قال " قم فاركع " .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
এক জুমু’আহয় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর খুত্ববাহ চলাকালে এক ব্যাক্তি মাসজিদে প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ হে অমুক! তূমি কি (তাহিয়্যাতুল মাসজিদের দু’ রাক‘আত নফল) সালাত আদায় করেছো? সে বললো, না। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ উঠো, সালাত আদায় করে নাও। সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবু দাউদ ১১১৬
حدثنا محمد بن محبوب، وإسماعيل بن إبراهيم، - المعنى - قالا حدثنا حفص بن غياث، عن الأعمش، عن أبي سفيان، عن جابر، وعن أبي صالح، عن أبي هريرة، قالا جاء سليك الغطفاني ورسول الله صلى الله عليه وسلم يخطب فقال له " أصليت شيئا " . قال لا . قال " صل ركعتين تجوز فيهما " .
জাবির ও আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তারা বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহর খুত্ববাহ দিচ্ছিলেন, এমন সময় সুলাইক আল-গাতাফানী (রাঃ) মাসজিদে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি কিছু সালাত আদায় করেছো কি? তিনি বললেন, না। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সংক্ষেপে দু’ রাক‘আত সালাত আদায় করে নাও। সহীহঃ মুসলিম।

সুনানে আবু দাউদ ১১১৭
حدثنا أحمد بن حنبل، حدثنا محمد بن جعفر، عن سعيد، عن الوليد أبي بشر، عن طلحة، أنه سمع جابر بن عبد الله، يحدث أن سليكا، جاء فذكر نحوه زاد ثم أقبل على الناس قال " إذا جاء أحدكم والإمام يخطب فليصل ركعتين يتجوز فيهما " .
ত্বালহা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, সুলাইক আল-গাতাফানী (রাঃ) মাসজিদে এলেন। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে এতে রয়েছেঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদের দিকে ঘুরে বললেনঃ তোমাদের কেউ ইমামমের খুত্ববাহ চলাবস্থায় এলে সে যেন সংক্ষেপে দু’ রাকা’আত সালাত আদায় করে নেয়। সহীহঃ মুসলিম।

সুনানে আবু দাউদ > জুমু’আহর দিন লোকজনের ঘাড় টপকিয়ে সামনে যাওয়া
সুনানে আবু দাউদ ১১১৮
حدثنا هارون بن معروف، حدثنا بشر بن السري، حدثنا معاوية بن صالح، عن أبي الزاهرية، قال كنا مع عبد الله بن بسر صاحب النبي صلى الله عليه وسلم يوم الجمعة فجاء رجل يتخطى رقاب الناس فقال عبد الله بن بسر جاء رجل يتخطى رقاب الناس يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب فقال له النبي صلى الله عليه وسلم " اجلس فقد آذيت " .
আবুয্ যাহিরিয়্যাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা জুমু’আহর দিনে আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহাবী ‘আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ) এর সাথে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে লোকদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হচ্ছিল। ‘আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ) বললেন, একদা জুমু’আহর দিন এক ব্যক্তি লোকদের ঘাড় ডিঙ্গিয়ে অগ্রসর হচ্ছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন খুত্ববাহ দিচ্ছিলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃতুমি বসো, তুমি লোকদের কষ্ট দিয়েছো।