সুনানে আবু দাউদ > সালারত অবস্থায় পাথর কুচি সরানো

সুনানে আবু দাউদ ৯৪৬

حدثنا مسلم بن إبراهيم، حدثنا هشام، عن يحيى، عن أبي سلمة، عن معيقيب، أن النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ لا تمسح وأنت تصلي فإن كنت لا بد فاعلا فواحدة تسوية الحصى ‏"‏ ‏.‏

মু’আইক্বীব (রাঃ) সূত্র থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সালাতরত অবস্থায় তুমি পাথরকুচি সরাবে না। যদি সরাতেই হয় তবে কেবল একবার পাথরকুচি সরিয়ে জায়গা সমান করতে পারো। সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবু দাউদ ৯৪৫

حدثنا مسدد، حدثنا سفيان، عن الزهري، عن أبي الأحوص، - شيخ من أهل المدينة - أنه سمع أبا ذر، يرويه عن النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ إذا قام أحدكم إلى الصلاة فإن الرحمة تواجهه فلا يمسح الحصى ‏"‏ ‏.‏

আবু যার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ সালাত দাঁড়ালে তার সামনে আল্লাহ্‌র রহমত থাকে। সুতরাং এ সময় মুসল্লি যেন পাথর কুচি সরাতে ব্যস্ত না হয়। দুর্বল।

সুনানে আবু দাউদ > কোমরে হাত রেখে সালাত আদায়কারী সম্পর্কে

সুনানে আবু দাউদ ৯৪৭

حدثنا يعقوب بن كعب، حدثنا محمد بن سلمة، عن هشام، عن محمد، عن أبي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الاختصار في الصلاة ‏.‏ قال أبو داود يعني يضع يده على خاصرته ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায়কালে কোমরে হাত রাখতে নিষেধ করেছেন। ইমাম আবূ দাউদ (রাঃ) বলেন, এর অর্থ হলো, পেটের পার্শ্বদেশে হাত রাখা। সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবু দাউদ > লাঠিতে ভর দিয়ে সালাত আদায়কারী সম্পর্কে

সুনানে আবু দাউদ ৯৪৮

حدثنا عبد السلام بن عبد الرحمن الوابصي، حدثنا أبي، عن شيبان، عن حصين بن عبد الرحمن، عن هلال بن يساف، قال قدمت الرقة فقال لي بعض أصحابي هل لك في رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال قلت غنيمة فدفعنا إلى وابصة قلت لصاحبي نبدأ فننظر إلى دله فإذا عليه قلنسوة لاطئة ذات أذنين وبرنس خز أغبر وإذا هو معتمد على عصا في صلاته فقلنا بعد أن سلمنا ‏.‏ فقال حدثتني أم قيس بنت محصن أن رسول الله صلى الله عليه وسلم لما أسن وحمل اللحم اتخذ عمودا في مصلاه يعتمد عليه ‏.

হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যখন (শাম দেশের) রাক্কাহ নামক শহরে যাই তখন আমার বন্ধুদের একজন আমাকে বললেন, আপনি কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কোন সহাবীর সাক্ষাত পেতে আগ্রহী? আমি বললাম, এটা তো আমার জন্য গনীমাতস্বরূপ। অতঃপর আমাদেরকে ওয়াবিসাহ (রাঃ)-এর নিকট নিয়ে যাওয়া হলো। আমি আমার সাথীকে বললাম, প্রথমে আমরা তাঁর বেশভূষা দেখবো। আমরা দেখলাম, তিনি মাথার সাথে লেপটে থাকা দুই কানাবিশিষ্ট একটি টুপি এবং রেশম ও পশমের তৈরি ধূসর রংয়ের কাপড় পরিধান করেছেন। তিনি লাঠিতে ভর দিয়ে সালাত আদায় করছিলেন। আমরা সালাম দেওয়ার পর তাকে (লাঠিতে ভর দিয়ে সালাত আদায় সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, উম্মু-ক্বাইস বিনতে মিহ্সান (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, যখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বয়স বেশী হলো এবং তাঁর শরীরের গোশত ঢিলা হয়ে গেল তখন তিনি তাঁর সালাতের স্থানে একটি লাঠি রাখতেন এবং তার উপর ভর করে সালাত আদায় করতেন।

সুনানে আবু দাউদ > সালাতরত অবস্থায় কথা বলা নিষেধ

সুনানে আবু দাউদ ৯৪৯

حدثنا محمد بن عيسى، حدثنا هشيم، أخبرنا إسماعيل بن أبي خالد، عن الحارث بن شبيل، عن أبي عمرو الشيباني، عن زيد بن أرقم، قال كان أحدنا يكلم الرجل إلى جنبه في الصلاة فنزلت ‏{‏ وقوموا لله قانتين ‏}‏ فأمرنا بالسكوت ونهينا عن الكلام ‏.‏

যায়িদ ইবনু আরক্বাম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কেউ সালাত আদায় অবস্থায়ই তার পাশের ব্যক্তির সাথে কথা বলতো। অতঃপর এ আয়াত নাযিল হয়ঃ “তোমরা আল্লাহর একান্ত অনুগত হয়ে (সালাত) দাঁড়াও” (সূরাহ আল-বাক্বারাহঃ ২৩৮)। এ আয়াতে আমাদেরকে সালাত চুপ থাকতে আদেশ দেয়া হয় এবং কথাবার্তা বলতে নিষেধ করা হয়। সহীহঃ বুখারী ও মুসলিম।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00