সুনানে আবু দাউদ > মাটিতে পেশাব লাগলে

সুনানে আবু দাউদ ৩৮০

حدثنا أحمد بن عمرو بن السرح، وابن، عبدة - في آخرين وهذا لفظ ابن عبدة - أخبرنا سفيان، عن الزهري، عن سعيد بن المسيب، عن أبي هريرة، أن أعرابيا، دخل المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس فصلى - قال ابن عبدة - ركعتين ثم قال اللهم ارحمني ومحمدا ولا ترحم معنا أحدا ‏.‏ فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ لقد تحجرت واسعا ‏"‏ ‏.‏ ثم لم يلبث أن بال في ناحية المسجد فأسرع الناس إليه فنهاهم النبي صلى الله عليه وسلم وقال ‏"‏ إنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين صبوا عليه سجلا من ماء ‏"‏ ‏.‏ أو قال ‏"‏ ذنوبا من ماء ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাসজিদে বসা ছিলেন এমন সময় এক বেদুঈন মাসজিদে প্রবেশ করে দু’ রাকআত সলাত আদায় করল। অতঃপর দু’আ করল, হে আল্লাহ দয়া করো আমার প্রতি ও মুহাম্মাদের প্রতি এবং আমাদের সাথে অন্য কারো প্রতি দয়া করো না। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি ব্যাপককে সীমিত করে দিলে। কিছুক্ষণ পর ঐ লোকটি মাসজিদের এক কোণে পেশাব করে দিল। লোকেরা (তাকে শায়েস্তা করার জন্য) দ্রুত তার দিকে এগুচ্ছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের নিষেধ করে বললেনঃ তোমাদের মানুষের প্রতি সহজ ও কোমল আচরণকারী হিসেবে পাঠানো হয়েছে, রুক্ষ ও কঠোর আচরণকারী হিসেবে নয়। তোমরা এর (পেশাবের) উপর এক বালতি বা এক ডোল পানি ঢেলে দাও। সহীহঃ বুখারী।

সুনানে আবু দাউদ ৩৮১

حدثنا موسى بن إسماعيل، حدثنا جرير، - يعني ابن حازم - قال سمعت عبد الملك، - يعني ابن عمير - يحدث عن عبد الله بن معقل بن مقرن، قال صلى أعرابي مع النبي صلى الله عليه وسلم بهذه القصة قال فيه وقال يعني النبي صلى الله عليه وسلم ‏ "‏ خذوا ما بال عليه من التراب فألقوه وأهريقوا على مكانه ماء ‏"‏ ‏.‏ قال أبو داود وهو مرسل ابن معقل لم يدرك النبي صلى الله عليه وسلم ‏.‏

‘আবদুল্লাহ ইবনু মা’ক্বিল ইবনু মুক্বাররিন থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক বেদুঈন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সলাত আদায় করল। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তাতে রয়েছেঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যে মাটিতে সে পেশাব করেছে ঐ মাটি তুলে ফেলে দাও এবং ঐ জায়গায় পানি ঢালো। সহীহ। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এটি মুরসাল হাদীস। ‘আবদুল্লাহ ইবনু মা’ক্বিল (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর যুগ পাননি।

সুনানে আবু দাউদ > মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায়।

সুনানে আবু দাউদ ৩৮২

حدثنا أحمد بن صالح، حدثنا عبد الله بن وهب، أخبرني يونس، عن ابن شهاب، حدثني حمزة بن عبد الله بن عمر، قال قال ابن عمر كنت أبيت في المسجد في عهد رسول الله صلى الله عليه وسلم وكنت فتى شابا عزبا وكانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد فلم يكونوا يرشون شيئا من ذلك ‏.‏

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর যুগে আমি রাতে মাসজিদে ঘুমাতাম। তখন আমি ছিলাম অবিবাহিত যুবক। সে সময় মাসজিদে প্রায়ই কুকুর যাতায়াত করত এবং তাতে পেশাব করে দিত। কিন্তু তাঁদের কেউ পেশাবের উপর পানি ঢালতেন না। সহীহঃ বুখারী একে তা’লীক্বভাবে বর্ণনা করেছেন।

সুনানে আবু দাউদ > কাপড়ের আঁচলে (শুষ্ক) অপবিত্রতা লাগলে

সুনানে আবু দাউদ ৩৮৪

حدثنا عبد الله بن محمد النفيلي، وأحمد بن يونس، قالا حدثنا زهير، حدثنا عبد الله بن عيسى، عن موسى بن عبد الله بن يزيد، عن امرأة، من بني عبد الأشهل قالت قلت يا رسول الله إن لنا طريقا إلى المسجد منتنة فكيف نفعل إذا مطرنا قال ‏"‏ أليس بعدها طريق هي أطيب منها ‏"‏ ‏.‏ قالت قلت بلى ‏.‏ قال ‏"‏ فهذه بهذه ‏"‏ ‏.

বনু ‘আবদুল আশহালের জনৈকা মহিলা থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমাদের মাসজিদে যাওয়ার রাস্তাটি আবর্জনাপূর্ণ। সুতরাং বৃষ্টি হলে আমরা কী করব? তিনি বললেনঃ এর পরের রাস্তাটা কি এর চাইতে ভাল নয়? আমি বললাম, হ্যাঁ ভাল। তিনি বললেনঃ তাহলে এটা ওটার পরিপূরক। (অর্থাৎ এ রাস্তার ময়লা ঐ রাস্তা দূর করে দিবে)।

সুনানে আবু দাউদ ৩৮৩

حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن محمد بن عمارة بن عمرو بن حزم، عن محمد بن إبراهيم، عن أم ولد، لإبراهيم بن عبد الرحمن بن عوف أنها سألت أم سلمة زوج النبي صلى الله عليه وسلم فقالت إني امرأة أطيل ذيلي وأمشي في المكان القذر ‏.‏ فقالت أم سلمة قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ يطهره ما بعده ‏"‏ ‏.‏

ইবরাহীম ইবনু ‘আবদুর রহমান ইবনু ‘আওফের উম্মু ওয়ালাদ থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী উম্মু সালমাহ (রাঃ) -কে বলেন, আমার আঁচল ঝুলিয়ে রাখি এবং আমি আবর্জনার স্থানে চলাচল করে থাকি। উম্মু সালামাহ্‌ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এর পরবর্তী রাস্তা এ আঁচলকে পবিত্র করে দেয়।

সুনানে আবু দাউদ > জুতায় অপবিত্রতা লাগলে

সুনানে আবু দাউদ ৩৮৫

حدثنا أحمد بن حنبل، حدثنا أبو المغيرة، ح وحدثنا عباس بن الوليد بن مزيد، أخبرني أبي ح، وحدثنا محمود بن خالد، حدثنا عمر، - يعني ابن عبد الواحد - عن الأوزاعي، - المعنى - قال أنبئت أن سعيد بن أبي سعيد المقبري، حدث عن أبيه، عن أبي هريرة، أن رسول الله صلى الله عليه وسلم قال ‏ "‏ إذا وطئ أحدكم بنعليه الأذى فإن التراب له طهور ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারোর জুতার তলায় আবর্জনা লেগে গেলে মাটিই তার আবর্জনা বা অপবিত্রতা দূর করার জন্য যথেষ্ট।

সুনানে আবু দাউদ ৩৮৭

حدثنا محمود بن خالد، حدثنا محمد، - يعني ابن عائذ - حدثني يحيى، - يعني ابن حمزة - عن الأوزاعي، عن محمد بن الوليد، أخبرني أيضا، سعيد بن أبي سعيد عن القعقاع بن حكيم، عن عائشة، عن رسول الله صلى الله عليه وسلم بمعناه ‏.

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

সুনানে আবু দাউদ ৩৮৬

حدثنا أحمد بن إبراهيم، حدثني محمد بن كثير، - يعني الصنعاني - عن الأوزاعي، عن ابن عجلان، عن سعيد بن أبي سعيد، عن أبيه، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم بمعناه قال ‏ "‏ إذا وطئ الأذى بخفيه فطهورهما التراب ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। তাতে রয়েছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কারো মোজায় অপবিত্রতা লেগে গেলে মাটিই তার পবিত্রকারী।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00